শেয়ারFacebookWhatsApp

অক্সিডেটিভ ফসফোরাইলেশন বলতে কী বোঝ?

উত্তর: ইলেকট্রন ট্রান্সপোর্ট সিস্টেমে ATP তৈরির প্রক্রিয়াকে অক্সিডেটিভ ফসফোরাইলেশন বলা হয়। এ প্রক্রিয়াতে কতগুলো ইলেকট্রন বাহকের মাধ্যমে ইলেকট্রন NADH বা FADH₂ থেকে O 2-এ স্থানান্তরিত হয়। মাইটোকন্ড্রিয়াতে সংঘটিত বিশেষ এ প্রক্রিয়াটি এরোবিক জীবের ATP প্রাপ্তির প্রধান উৎস।

HSC Biology 1st Paper Chapter 5: শৈবাল ও ছত্রাক CQ — Prosthuti প্রশ্নব্যাংক

HSC · Biology 1st Paper · Chapter 5: শৈবাল ও ছত্রাক · সৃজনশীল

অক্সিডেটিভ ফসফোরাইলেশন বলতে কী বোঝ?

উদ্দীপক

কৃষিবিদ কোরবান একটি রোগাক্রান্ত আলুক্ষেত পরিদর্শনে গিয়ে দেখতে পেলেন গাছের পাতা কালচে বাদামী বর্ণ ধারণ করেছে। এছাড়া ক্ষেতের পাশে পচা আবর্জনার উপরে ছাতা আকৃতির কিছু সমাঙ্গদেহী অপুষ্পক উদ্ভিদও তার দৃষ্টিগোচরে এলো।

Barisal · 2019

উত্তর

কোনো রোগের জীবাণু পোষক দেহে প্রবেশ করার পর থেকে রোগের লক্ষণ প্রকাশ পাওয়া পর্যন্ত সময়কালই হলো সুপ্তাবস্থা।

উত্তর

ইলেকট্রন ট্রান্সপোর্ট সিস্টেমে ATP তৈরির প্রক্রিয়াকে অক্সিডেটিভ ফসফোরাইলেশন বলা হয়। এ প্রক্রিয়াতে কতগুলো ইলেকট্রন বাহকের মাধ্যমে ইলেকট্রন NADH বা FADH₂ থেকে O2O^2-এ স্থানান্তরিত হয়। মাইটোকন্ড্রিয়াতে সংঘটিত বিশেষ এ প্রক্রিয়াটি এরোবিক জীবের ATP প্রাপ্তির প্রধান উৎস।

উত্তর

কৃষিবিদের দেখা অপুষ্পক উদ্ভিদটি Agaricus বা মাশরুম। এটির গঠনে বিভিন্ন ধরনের বৈশিষ্ট্য প্রকাশ পায়। একটি পূর্ণাঙ্গ Agaricus- এর দেহ দু'টি অংশে বিভক্ত। একটি দৈহিক অংশ তথা মাইসেলিয়াম • এবং অপরটি জনন অংশ তথা ফ্রুটবডি। মাইসেলিয়াম অত্যন্ত শাখা-প্রশাখা বিশিষ্ট, সূত্রাকার, দানাদার সাইটোপ্লাজম, প্রতিকোষে একাধিক নিউক্লিয়াসযুক্ত এবং প্রচুর গহ্বর এর সমন্বয়ে গঠিত। মাইসেলিয়াম-এ সঞ্চিত খাদ্য হিসেবে তৈলবিন্দু থাকে। মাইসেলিয়ামে দড়ির মতো হাইফাল অংশ থাকে, এ অংশকে রাইজোমর্ফ বলা হয়। একটি মাশরুম একদিনে এক কিলোমিটার দীর্ঘ হাইফি তৈরি করে। পূর্ণাঙ্গ ফুটবডি দেখতে ছাতার মতো এবং এটি মাটির উপরে বাড়তে থাকে। পরিণত অবস্থায় ফুটবডির দু'টি অংশ থাকে। গোড়ার দিকে কাণ্ড বা বৃন্তের ন্যায় অংশকে স্টাইপ এবং উপরের দিকে ছাতার ন্যায় অংশকে পাইলিয়াস বলা হয়। স্টাইপের ঊর্ধ্বাংশে আংটির ন্যায় একটি পর্দা থাকে যাকে অ্যানুলাস বলে। এছাড়াও পাইলিয়াসের অঙ্কীয় তলে পর্দার মতো অসংখ্য গিল অরীয়ভাবে ঝুলন্ত অবস্থায় থাকে। গিল বা ল্যামিলীতে অসংখ্য ব্যাসিডিয়া সৃষ্টি হয়। প্রতিটি ব্যাসিডিয়ামের শীর্ষে আঙ্গুলের ন্যায় চারটি অংশের মাথায় একটি করে ব্যাসিডিওস্পোর উৎপন্ন হয়। স্পোরগুলো অনুকূল পরিবেশে অঙ্কুরিত হয়ে নতুন মাইসেলিয়াম তৈরি করে।

উত্তর

কৃষিবিদের পর্যবেক্ষিত আলুগাছের রোগটি হলো আলুর বিলম্বিত ধ্বসা রোগ। এটি আলুর একটি মারাত্মক রোগ। সময়মতো এ রোগ প্রতিহত করতে না পারলে খুব দ্রুত সময়ের মধ্যে সম্পূর্ণ আলুক্ষেত আক্রান্ত হতে পারে। নিচের পদক্ষেপগুলো অনুসরণের মাধ্যমে এ রোগটি থেকে পরিত্রাণ পাওয়া যেতে পারে- i. আলু চাষের সময় রোগমুক্ত আলু বীজ হিসেবে ব্যবহার করা প্রয়োজন। রোগ প্রবণ এলাকা থেকে বীজ আলু সংগ্রহ করা ঠিক নয়। ii. বীজ বপনের আগে ১% বোঁর্দোমিশ্রণ বা অন্য কোনো ছত্রাকনাশক দিয়ে বীজ শোধন করে ব্যবহার করা দরকার। iii. গাছের দৈর্ঘ্য ৬ ইঞ্চির বড় হলে বা বয়স এক মাস হলে ১৫ দিন পর পর ছত্রাকনাশক (ডাইথেন এম-৪৫) স্প্রে করা প্রয়োজন যাতে রোগ সংক্রমণ হতে না পারে। iv. জমিতে অতিরিক্ত সেচ ও নাইট্রোজেন সার প্রয়োগে রোগ বিস্তার দ্রুততর হয়। এ জন্য অতিরিক্ত সেচ ও নাইট্রোজেন সারের ব্যবহার পরিহার করতে হবে। V. বর্তমানে কিছু রোগ প্রতিরোধী জাত আবিষ্কৃত হয়েছে। সংক্রমণ থেকে বাঁচার জন্য এসব রোগ প্রতিরোধী জাত আবাদ করা আবশ্যক।
HSCBiology 1st PaperChapter 5: শৈবাল ও ছত্রাকBarisal
12টি সম্পর্কিত প্রশ্ন — উত্তর ও ব্যাখ্যা লকড

1.আয়ারল্যান্ডে গোল আলুতে এক ধরনের রোগের আক্রমণে ভয়াবহ দুর্ভিক্ষ দেখা দেয়। এতে প্রায় দশ লক্ষ লোক মারা যায়। রোগটির লক্ষণ হলো- i. পাতার কিনারায় পানি ভেজা দাগ ii. পচা দুর্গন্ধ বের হয় iii. দাগের কিনারায় সাদা তুলার মতো মাইসেলিয়াম দেখা যায় না নিচের কোনটি সঠিক?

Dhaka · 2016

  • i ও ii
  • i ও iii
  • ii ও iii
  • i, ii ও iii

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

2.আয়ারল্যান্ডে গোল আলুতে এক ধরনের রোগের আক্রমণে ভয়াবহ দুর্ভিক্ষ দেখা দেয়। এতে প্রায় দশ লক্ষ লোক মারা যায়। রোগটির জীবাণু কোন জাতীয়?

Dhaka · 2016

  • ভাইরাস
  • ব্যাকটেরিয়া
  • ছত্রাক
  • শৈবাল

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

3.মিথোজীবিতার উদাহরণ হলো— i. লাইকেন ii. কোরালয়েড মূল iii. নডিউল নিচের কোনটি সঠিক?

Barisal · 2016

  • i ও ii
  • i ও iii
  • ii ও iii
  • i, ii ও iii

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

4.Ulothrix-এর নিষেক সম্পন্ন হয়- i. '+' চিহ্নিত থ্যালাসে ii. '-' চিহ্নিত থ্যালাসে iii. থ্যালাসের বাইরে নিচের কোনটি সঠিক?

Barisal · 2016

  • i
  • ii
  • iii
  • i ও ii

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

5.শৈবালের বৈশিষ্ট্য হলো— i. স্বভোজী ii. অপুষ্পক iii. কোষপ্রাচীর কাইটিন নির্মিত নিচের কোনটি সঠিক?

Sylhet · 2016

  • i ও ii
  • i ও iii
  • ii ও iii
  • i, ii ও iii

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

6.শৈবাল ও ছত্রাকের পার্থক্যকারী উপাদান- i. সঞ্চিত খাদ্য ii. বর্ণকণিকা iii. কোষপ্রাচীরের গঠন নিচের কোনটি সঠিক?

Chittagong · 2016

  • i ও ii
  • i ও iii
  • ii ও iii
  • i, ii ও iii

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

7.লাইকেনের ক্ষেত্রে ছত্রাক- i. খনিজ লবণ সরবরাহ করে ii. জননে সাহায্য করে iii. রাইজাইন তৈরি করে নিচের কোনটি সঠিক?

Comilla · 2016

  • i ও ii
  • i ও iii
  • ii ও iii
  • i, ii ও iii

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

8.Agaricus-এর প্রতিটি ব্যাসিডিয়াম থেকে কতটি ব্যাসিডিওস্পোর উৎপন্ন হয়?

Barisal · 2016

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

9.পুষ্টির ওপর ভিত্তি করে অধিক সাদৃশ্যপূর্ণ জোড় কোনটি?

Barisal · 2016

  • ছত্রাক ও ব্যাকটেরিয়া
  • ভাইরাস ও ব্যাকটেরিয়া
  • শৈবাল ও ব্যাকটেরিয়া
  • শৈবাল ও ছত্রাক

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

10.লাইকেনে শৈবাল ও ছত্রাক এর সম্পর্ককে কী বলে?

Jessore · 2016

  • মৃতজীবিতা
  • মিথোজীবিতা
  • পরজীবিতা
  • স্বভোজিতা

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

11.আলুর বিলম্বিত ধ্বসা রোগে কোনটি ব্যবহার করা হয়?

Jessore · 2016

  • ১% বোঁর্দো মিশ্ৰণ
  • ১% বার্গেন্ডি মিশ্ৰণ
  • ৩% সোডিয়াম
  • ৩% ম্যাগেনেসিয়াম

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

12.লাইকেন কোনটির সহাবস্থান?

Chittagong · 2016

  • শৈবাল—মস
  • ছত্রাক-শৈবাল
  • মস—ছত্রাক
  • শৈবাল—ফার্ন

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

আরো প্রশ্ন দেখো

আয়ারল্যান্ডে গোল আলুতে এক ধরনের রোগের আক্রমণে ভয়াবহ দুর্ভিক্ষ দেখা দেয়। এতে পআয়ারল্যান্ডে গোল আলুতে এক ধরনের রোগের আক্রমণে ভয়াবহ দুর্ভিক্ষ দেখা দেয়। এতে পমিথোজীবিতার উদাহরণ হলো— i. লাইকেন ii. কোরালয়েড মূল iii. নডিউল নিচের কোনটি সঠিক?Ulothrix-এর নিষেক সম্পন্ন হয়- i. '+' চিহ্নিত থ্যালাসে ii. '-' চিহ্নিত থ্যালাসে শৈবালের বৈশিষ্ট্য হলো— i. স্বভোজী ii. অপুষ্পক iii. কোষপ্রাচীর কাইটিন নির্মিত নিচশৈবাল ও ছত্রাকের পার্থক্যকারী উপাদান- i. সঞ্চিত খাদ্য ii. বর্ণকণিকা iii. কোষপ্রালাইকেনের ক্ষেত্রে ছত্রাক- i. খনিজ লবণ সরবরাহ করে ii. জননে সাহায্য করে iii. রাইজাAgaricus-এর প্রতিটি ব্যাসিডিয়াম থেকে কতটি ব্যাসিডিওস্পোর উৎপন্ন হয়?পুষ্টির ওপর ভিত্তি করে অধিক সাদৃশ্যপূর্ণ জোড় কোনটি?লাইকেনে শৈবাল ও ছত্রাক এর সম্পর্ককে কী বলে?আলুর বিলম্বিত ধ্বসা রোগে কোনটি ব্যবহার করা হয়?লাইকেন কোনটির সহাবস্থান?

আরো হাজারো প্রশ্ন + মডেল টেস্ট

ফ্রি রেজিস্ট্রেশন করো — ফেভারিট, AI টিউটর, লিডারবোর্ড ও অ্যানালিটিক্স আনলক করো।