শেয়ারFacebookWhatsApp

নপসিয়াল উড্ডয়ন বলতে কী বোঝায়?

উত্তর: একটি মৌচাকে পরিণত রাণী মৌমাছি মিলনের উদ্দেশ্যে চাক থেকে বের হয়ে উড়তে শুরু করে। তখন অনেকগুলো পুরুষ মৌমাছি রাণীর সাথে উড়তে থাকে। পুরুষ মৌমাছিদের মধ্যে যে সবচেয়ে উপরে উঠতে পারে সে রাণীর সাথে মিলিত হতে পারে। রাণী তখন পুরুষের সাথে মিলিত হয়ে শুক্রাণু সংগ্রহ করে রাখে ডিম পাড়ার জন্য। এই প্রক্রিয়াকেই নগসিয়াল উড্ডয়ন বলে।

HSC Biology 2nd Paper Chapter 12: প্রাণীর আচরণ CQ — Prosthuti প্রশ্নব্যাংক

HSC · Biology 2nd Paper · Chapter 12: প্রাণীর আচরণ · সৃজনশীল

নপসিয়াল উড্ডয়ন বলতে কী বোঝায়?

উদ্দীপক

জীববিজ্ঞান ক্লাসে শিক্ষক পাখিদের পরিযানের গুরুত্ব উপস্থাপনের পাশাপাশি মৌমাছি সম্পর্কে মন্তব্যে বললেন যে অন্যান্য প্রাণীর তুলনায় তাদের সামাজিক আচরণ অনেক উন্নত।

Dhaka · 2017

উত্তর

কোন উদ্দীপকের উৎসের সঙ্গে সম্পর্ক রেখে প্রাণীর দেহ অক্ষের অবস্থানগত পরিবর্তনই হলো ট্যাক্সিস।

উত্তর

একটি মৌচাকে পরিণত রাণী মৌমাছি মিলনের উদ্দেশ্যে চাক থেকে বের হয়ে উড়তে শুরু করে। তখন অনেকগুলো পুরুষ মৌমাছি রাণীর সাথে উড়তে থাকে। পুরুষ মৌমাছিদের মধ্যে যে সবচেয়ে উপরে উঠতে পারে সে রাণীর সাথে মিলিত হতে পারে। রাণী তখন পুরুষের সাথে মিলিত হয়ে শুক্রাণু সংগ্রহ করে রাখে ডিম পাড়ার জন্য। এই প্রক্রিয়াকেই নগসিয়াল উড্ডয়ন বলে।

উত্তর

উদ্দীপকে পাখিদের উপস্থাপিত বিষয়টি ছিল পাখিদের পরিযানের গুরুত্ব, যা নিম্নে ব্যাখ্যা করা হলো- i. পাখিরা নানা কারনে যেমন- খাদ্যের স্বল্পতা, ঠাণ্ডার তীব্রতা, ঝড়ো আবহাওয়া ইত্যাদির হাত থেকে রক্ষা পাওয়ার জন্য বিভিন্ন সুবিধাজনক আবাসস্থলের খোঁজে পরিযানে অংশ গ্রহণ করে। ii. পাখিদের শীতের শেষ ভাগে জননকোষের বৃদ্ধি ও প্রজনন অঙ্গের পরিপক্কতা আসার সঙ্গে সঙ্গে তাদের দেহের শারীরবৃত্তীয় পরিবর্তন আসে ফলে পাখিরা অভিপ্রয়ানে বাধ্য হয়। iii. পাখিরা প্রতিকূল পরিবেশ থেকে নিজেদের ও ভবিষ্যৎ বংশধরদের রক্ষা করতে পরিযানে বাধ্য হয়। iv. পরিযানের ফলে বিভিন্ন প্রজাতির পাখি যখন দূরে কোন নতুন পরিবেশে জড়ো হয় তখন তাদের মধ্যে আন্তঃপ্রজননের ফলে জিন বিনিময়ের মাধ্যমে নতুন প্রকরণ উদ্ভব হয়। V. পরিযান পাখির খাদ্যাভাস পরিবর্তনে সাহায্য করে। পাখিরা বিচিত্র ও পর্যাপ্ত আহার পায়। vi. পাখিরা তাদের দেহে বিপুল পরিমান চর্বি সঞ্চিত করে। উক্ত সঞ্চিত চর্বি পাখির বিপাকীয় কার্যকলাপে যে পরিবর্তন আনে তাই পাখিকে পরিযানের বাধ্য করে। vii. পাখিদের পরিযানের মাধ্যমে সর্বস্তরের মধ্যে প্রতিযোগিতা হ্রাস পায়। viii. পরিযানের মাধ্যমে পাখিরা উপযোগী ও নিষ্কন্টক জননক্ষেত্র পায়। উপরোক্ত আলোচনায় বোঝা যায়-পরিযান পাখিদের অস্তিত্ত্বের জন্য, তাদের শক্তি সংগ্রহের জন্য, নতুন উদ্দামে বেঁচে থাকার জন্য অপরিহার্য।

উত্তর

উদ্দীপকের দ্বিতীয় প্রাণীটি হলো মৌমাছি। উদ্দীপকে বলা হয়েছে, অন্যান্য প্রাণীর তুলনায় মৌমাছির সামাজিক আচরণ অনেক উন্নত। নিচে মন্তব্যটি বিশ্লেষণ করা হলো- মৌমাছি Arthropoda পর্বের Insecta শ্রেণীর একটি প্রাণী। মৌমাছি সামাজিক প্রাণী। এরা অত্যন্ত অ্যালটুইস্টিক। এরা নিজের স্বার্থে কোন কাজ করে না। মৌচাকে যে সদস্যরা থাকে তারা বিভিন্ন গোষ্ঠীতে ভাগ হয়ে অবস্থান করে ও কাজে নিযুক্ত থাকে। একটি মৌচাকে তিন ধরনের মৌমাছি থাকে। যথা- রাণী মৌমাছি, পুরুষ মৌমাছি এবং কর্মী মৌমাছি। প্রত্যেকের কর্মকান্ড ভিন্ন ভিন্ন এবং এদের প্রত্যেকের কাজের মধ্যে শ্রমবণ্টন সুষ্পষ্ট ভাবে লক্ষণীয়। রাণী মৌমাছির কাজ ডিমপাড়া। পুরুষ মৌমাছির কাজ রাণীর সাথে প্রজননে লিপ্ত হয়ে পর্যাপ্ত ডিম উৎপন্ন নিশ্চিত করা। কর্মী মৌমাছিরা মূলত মৌচাক পরিচ্ছন্ন করে, বাচ্চার যত্ন নেয়, খাদ্য অন্বেষণ করে, মৌচাক পাহারা দেয় ও অনুপ্রবেশকারীকে আক্রমণ করে, রাণীর পরিচর্যা করে, মৌচাকের অন্যান্য সদস্যদের যত্ন নেয়, খাদ্য প্রদান করে, মোম উৎপাদন করে এবং চাক গঠন করে। মৌচাকের সকল মৌমাছি তার অবস্থান থেকে নিজ নিজ দায়িত্ব কঠোর ভাবে পালন করে। রাণী মৌমাছি মৌচাকের যাবতীয় কাজ নিয়ন্ত্রণ করে আজীবন এক অটুট সমাজ পরিচালনার দায়িত্বে নিয়োজিত থাকে। এভাবে একটি চাকে মৌমাছির সকল সদস্য শ্রমবন্টনের ভিত্তিতে কাজ করে থাকে যা মনুষ্য সমাজে দেখা গেলেও অন্যান্য অনেক প্রাণীতে দেখা যায় না। কাজেই বলা যায় যে, অপর যে কোন প্রাণীর তুলনায় মৌমাছির সামাজিক আচরণ অনেক উন্নত।
HSCBiology 2nd PaperChapter 12: প্রাণীর আচরণDhaka
12টি সম্পর্কিত প্রশ্ন — উত্তর ও ব্যাখ্যা লকড

1.পরিমাণ এবং মৌমাছির পরস্পরের প্রতি সহযোগিতা যে ধরনের আচরণ— i. সহজাত আচরণ ii. শিখন আচরণ iii. সামাজিক আচরণ নিচের কোনটি সঠিক?

Jessore · 2016

  • i ও ii
  • i ও iii
  • ii ও iii
  • i, ii ও iii

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

2.মৌচাকে মৌমাছির আচরণ কী ধরনের?

Barisal · 2016

  • সহজাত
  • সামাজিক
  • শিখন
  • প্রতিবর্তী

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

3.কোনটি প্রাণীর দৈহিক স্পর্শজনিত ট্যাক্সিস?

Sylhet · 2016

  • থিগমোট্যাক্সিস
  • অ্যারোট্যাক্সিস
  • রিওট্যাক্সিস
  • মেনোট্যাক্সিস

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

4.শব্দের প্রতি সাড়াদান কোন ধরনের ট্যাক্সিস?

Chittagong · 2016

  • ফটোট্যাক্সিস
  • থিগমোট্যাক্সিস
  • ফোনোট্যাক্সিস
  • রিওট্যাক্সিস

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

5.রাজকীয় জেলি তৈরি করা কোন মৌমাছির কাজ?

Comilla · 2016

  • রানী
  • ড্রোন
  • কর্মী
  • কর্মী ও ড্রোন উভয়ের

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

6.প্যাভলভ কোন ধরনের শিখনের পরীক্ষা করেন?

Dhaka · 2016

  • সাপেক্ষণ
  • অনুকরণ
  • পরীক্ষালব্ধ
  • সুপ্ত

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

7.অন্বেষা দাদা বাড়ি বেড়াতে গিয়ে সে তার দাদুর ঘরে চড়ুই পাখিদের বাসা বাঁধতে দেখল। একই সময় সে লক্ষ করল, মা মুরগীর পিছু পিছু ছানাগুলো উঠানে ঘুরে বেড়াচ্ছে। উদ্দীপকের দ্বিতীয় ঘটনাটি প্রথম ঘটনাটির অনুরূপ নয় কারণ এটি— i. এক প্রকার শিক্ষালব্ধ আচরণ ii. তরুণ বয়সের বর্ধনশীল পর্যায়ে বেশি সংঘটিত হয় iii. প্রতিটি প্রজাতির জন্য সুনির্দিষ্ট নিচের কোনটি সঠিক?

Rajshahi · 2017

  • i ও ii
  • i ও iii
  • ii ও iii
  • i, ii ও iii

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

8.অন্বেষা দাদা বাড়ি বেড়াতে গিয়ে সে তার দাদুর ঘরে চড়ুই পাখিদের বাসা বাঁধতে দেখল। একই সময় সে লক্ষ করল, মা মুরগীর পিছু পিছু ছানাগুলো উঠানে ঘুরে বেড়াচ্ছে। উদ্দীপকে উল্লিখিত প্রথম ঘটনাটির প্রকৃতি হলো— i. জিন নিয়ন্ত্রিত ও বংশগত ii. বংশ পরম্পরায় একইভাবে আত্মপ্রকাশ iii. শিক্ষালব্ধ জ্ঞান দ্বারা পরিচালিত নয় নিচের কোনটি সঠিক?

Rajshahi · 2017

  • i ও ii
  • i ও iii
  • ii ও iii
  • i, ii ও iii

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

9.প্রতিবর্ত ক্রিয়া হলো— i. চোখের উপযোজন ii. হাই তোলা iii. লালাক্ষরণ নিচের কোনটি সঠিক?

Barisal · 2017

  • i ও ii
  • ii ও iii
  • i ও iii
  • i, ii ও iii

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

10.প্রাণীর সহজাত আচরণ হলো- i. মাকড়সার জাল তৈরি ii. টুনটুনি পাখির বাসা নির্মাণ iii. কুকুরের মুখে লালা নিচের কোনটি সঠিক?

Dinajpur · 2017

  • i ও ii
  • ii ও iii
  • i ও iii
  • i, ii ও iii

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

11.কেঁচোর সবসময় ভিজা মাটির দিকে গমন কোন ধরনের ট্যাক্সিস?

Barisal · 2017

  • হাইড্রোট্যাক্সিস
  • জিওট্যাক্সিস
  • ফটোট্যাক্সিস
  • থার্মোট্যাক্সিস

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

12.অপত্য লালন কোন ধরনের আচরণ?

Jessore · 2017

  • সহজাত
  • সামাজিক
  • প্রতিবর্তী
  • শিখন

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

আরো প্রশ্ন দেখো

পরিমাণ এবং মৌমাছির পরস্পরের প্রতি সহযোগিতা যে ধরনের আচরণ— i. সহজাত আচরণ ii. শিখনমৌচাকে মৌমাছির আচরণ কী ধরনের?কোনটি প্রাণীর দৈহিক স্পর্শজনিত ট্যাক্সিস?শব্দের প্রতি সাড়াদান কোন ধরনের ট্যাক্সিস?রাজকীয় জেলি তৈরি করা কোন মৌমাছির কাজ?প্যাভলভ কোন ধরনের শিখনের পরীক্ষা করেন?অন্বেষা দাদা বাড়ি বেড়াতে গিয়ে সে তার দাদুর ঘরে চড়ুই পাখিদের বাসা বাঁধতে দেখলঅন্বেষা দাদা বাড়ি বেড়াতে গিয়ে সে তার দাদুর ঘরে চড়ুই পাখিদের বাসা বাঁধতে দেখলপ্রতিবর্ত ক্রিয়া হলো— i. চোখের উপযোজন ii. হাই তোলা iii. লালাক্ষরণ নিচের কোনটি সপ্রাণীর সহজাত আচরণ হলো- i. মাকড়সার জাল তৈরি ii. টুনটুনি পাখির বাসা নির্মাণ iii.কেঁচোর সবসময় ভিজা মাটির দিকে গমন কোন ধরনের ট্যাক্সিস?অপত্য লালন কোন ধরনের আচরণ?

আরো হাজারো প্রশ্ন + মডেল টেস্ট

ফ্রি রেজিস্ট্রেশন করো — ফেভারিট, AI টিউটর, লিডারবোর্ড ও অ্যানালিটিক্স আনলক করো।