উদ্দীপকের প্রাণীটি হলো মৌমাছি। এরা অত্যন্ত সামাজিক প্রাণী এবং পারস্পরিক সহযোগিতার মাধ্যমে সুশৃঙ্খল জীবনযাপন করে।
একটি মৌচাকে তিন ধরনের মৌমাছি রয়েছে। রাণী মৌমাছি, পুরুষ মৌমাছি এবং কর্মী মৌমাছি। রাণী মৌমাছির ত্বক-নিঃসৃত হরমোনের গুণযুক্ত এসিড চাকের সবখানে বিস্তারিত হয়ে সকল মৌমাছির কার্যকলাপ নিয়ন্ত্রণ করে। এছাড়া রাণী মৌমাছি, পুরুষ মৌমাছির সাথে মিলিত হয়ে প্রচুর ডিম পাড়ে। কর্মী মৌমাছিরা হচ্ছে মৌচাকের প্রাণ। এরা চাকের সমস্ত কাজ করে, মধু সংগ্রহ করে, চাক পরিষ্কার রাখে, লার্ভাদের খাদ্য দেয়, চাককে বহিঃশত্রুর আক্রমণ থেকে রক্ষা করে এবং হুল ফুটিয়ে শত্রুকে মেরে ফেলে। এতে যদি নিজের জীবন দিতে হয়, তবে তারা তা করতেও দ্বিধা করে না। এভাবে চাকের প্রত্যেক সদস্য নিজের স্বার্থের দিকে না তাকিয়ে অন্য সদস্যদের উপকারের মাধ্যমে দলবদ্ধ হয়ে বাস করে।