শেয়ারFacebookWhatsApp

মৌমাছিকে সামাজিক জীব বলা হয় কেন?

উত্তর: প্রাণীর যেসব আচরণ তার দলের অন্যান্য সদস্যদেরকে ও তাদের পরিবেশকে প্রভাবিত করে তাকে সামাজিক আচরণ বলে। তিন ধরনের মৌমাছি (স্ত্রী, পুরুষ ও কর্মী) পরস্পরের প্রতি সহযোগিতা ও তাদের নির্দিষ্ট দায়িত্ব পালনের মাধ্যমে একটি মৌচাক গড়ে তোলে। এখানে কলোনির প্রতিটি সদস্য নিজের স্বার্থে কাজ না করে বরং সামাজিক রীতিনীতি কঠোরভাবে পালন করে। এজন্য মৌমাছিকে সামাজিক প্রাণী বলা হয়।

HSC Biology 2nd Paper Chapter 12: প্রাণীর আচরণ CQ — Prosthuti প্রশ্নব্যাংক

HSC · Biology 2nd Paper · Chapter 12: প্রাণীর আচরণ · সৃজনশীল

মৌমাছিকে সামাজিক জীব বলা হয় কেন?

উদ্দীপক

উত্তর অঞ্চল থেকে শীতকালে বাংলাদেশে অনেক পাখি আসে, এছাড়াও উত্তর গোলার্ধের উপকূলীয় অঞ্চলে এক ধরনের পুরুষ মাহু আছে যা জিগ-জ্যাগ নৃত্য প্রদর্শন করে স্ত্রী মাছকে প্রজননে আকৃষ্ট করে।

Combined · 2018

উত্তর

জিন নির্ধারিত প্রাণীর স্বতঃস্ফূর্ত আচরণ ধারাই হলো FAP বা Fixed Action Pattern ।

উত্তর

প্রাণীর যেসব আচরণ তার দলের অন্যান্য সদস্যদেরকে ও তাদের পরিবেশকে প্রভাবিত করে তাকে সামাজিক আচরণ বলে। তিন ধরনের মৌমাছি (স্ত্রী, পুরুষ ও কর্মী) পরস্পরের প্রতি সহযোগিতা ও তাদের নির্দিষ্ট দায়িত্ব পালনের মাধ্যমে একটি মৌচাক গড়ে তোলে। এখানে কলোনির প্রতিটি সদস্য নিজের স্বার্থে কাজ না করে বরং সামাজিক রীতিনীতি কঠোরভাবে পালন করে। এজন্য মৌমাছিকে সামাজিক প্রাণী বলা হয়।

উত্তর

উদ্দীপকে উল্লিখিত পরিযায়ী প্রাণীটি হলো পাখি। এরা পৃথিবীর উত্তর গোলার্ধের শীত প্রধান অঞ্চলে থাকে এবং শীতকালে বাংলাদেশে চলে আসে। এদের পরিযানের কারণ নিম্নে ব্যাখ্যা করা হলো- পরিযান হলো কোনো প্রাণীর নির্দিষ্ট সময় বা কালে এক স্থান হতে অন্য স্থানে গমন করা। পাখির পরিযান মূলত দ্বিমুখী ধরনের। বাংলাদেশে শীতকালে যেসব পাখি আসে এরা মূলত উত্তরের বরফাবৃত অঞ্চলের বাসিন্দা। শীতকালে উক্ত এলাকায় তাপমাত্রা অনেক কমে যায়। আবহাওয়া অত্যন্ত শীতল হয়ে যায়। চারিদিক বরফে ঢেকে যাওয়ায় খাবার অপ্রতুল হয়ে যায়। তখন পাখিগুলো উড়ে অপেক্ষাকৃত কম শীতল এলাকায় (বাংলাদেশ) চলে আসে। এখানে শীতকাল তুলনামূলকভাবে উষ্ণ। ফলে পাখিরা এখানে এসে বাসা বাঁধে। খাদ্যের প্রতুলতার কারণে এরা জননে অংশ নেয়। ডিম পাড়ে ও বাচ্চা ফোটায়। আবার শীত শেষে নিজ এলাকায় ফিরে যায়। পরিযানের মাধ্যমে এরা খাদ্য ও আশ্রয় লাভ করে বলেই প্রতিবছর বাংলাদেশে প্রায় ৬৯০ প্রজাতির পাখি আসে। পরিযান পাখির একটি সহজাত আচরণ যা বংশগতভাবে আবির্ভূত হয় এবং কখনো পরিবর্তিত হয় না। প্রকৃতিই প্রাণীকে বেঁচে থাকার জন্য বিভিন্ন কৌশল দিয়ে দেয়। পরিযান হলো এমনই এক কৌশল যা জন্মগতভাবে পাখি পেয়ে থাকে।

উত্তর

উদ্দীপকের শেষ লাইনটি হলো উত্তর গোলার্ধের এক ধরনের পুরুষ মাছ যা জিগ-জ্যাগ নৃত্য প্রদর্শন করে স্ত্রী মাছকে প্রজননে আকৃষ্ট করে। এই আচরণটি একটি সহজাত আচরণ। নিম্নে ইহা বিশ্লেষণ করা হলো- প্রাণীর যেসব আচরণ, সরল, পূর্ব অভিজ্ঞতা বিবর্জিত, প্রজাতি সুনির্দিষ্ট, শিখনবিহীন ও বংশগতভাবে প্রদর্শিত হয় তাই সহজাত আচরণ। জিগ- জ্যাগ নৃত্য প্রদর্শনকারী মাছটির (স্টিকলব্যাক) আচরণ তাই সহজাত আচরণ। কারণ প্রত্যেক প্রাণীই পৃথিবীতে তার বংশধর রেখে যেতে চায়। আর তার জন্য প্রজননের প্রয়োজন। এখানেও পুরুষ মাছটি স্ত্রী মাছকে প্রজননে আকৃষ্ট করার কৌশল হিসেবে জিগ-জ্যাগ নৃত্য করছে। এটা প্রজাতি নির্দিষ্ট ও বংশগত আচরণ। মাছটি নৃত্যের মাধ্যমে তার তৈরি বাসায় স্ত্রী মাছকে নিয়ে আসে। এক সময় স্ত্রী মাছ ডিম পাড়ে এবং পুরুষ মাছ শুক্রাণু ত্যাগ করে নিষেক ঘটায়। এরপর ডিম ফুটে বাচ্চা বের হয়। পুরুষ মাছটি ডিম ফোটার আগ পর্যন্ত ডিমের অনেক যত্ন নেয়।পাখনা দিয়ে পানির স্রোত তৈরি করে যাতে ডিমগুলো পরিস্ফুটনের জন্য পর্যাপ্ত অক্সিজেন পায়। ডিম ফুটে পোনা বের হলে পুরুষ মাছ সেগুলোও যত্ন নেয়। শত্রুর হাত থেকে অপত্য মাছগুলোকে পুরুষ মাছটি রক্ষা করে। এই সমস্ত আচরণই হলো সহজাত আচরণ। উপরের আলোচনার আচরণটি প্রাণী জন্মগতভাবে অর্জন করে এবং বংশ পরম্পরায় অপরিবর্তিত থাকে। এছাড়া এই আচরণ প্রাণীর জৈবিক প্রয়োজন অনুসারে বিকশিত হয়।
HSCBiology 2nd PaperChapter 12: প্রাণীর আচরণCombined
12টি সম্পর্কিত প্রশ্ন — ব্যাখ্যা লকড

1.পরিমাণ এবং মৌমাছির পরস্পরের প্রতি সহযোগিতা যে ধরনের আচরণ— i. সহজাত আচরণ ii. শিখন আচরণ iii. সামাজিক আচরণ নিচের কোনটি সঠিক?

Jessore · 2016

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

2.মৌচাকে মৌমাছির আচরণ কী ধরনের?

Barisal · 2016

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

3.কোনটি প্রাণীর দৈহিক স্পর্শজনিত ট্যাক্সিস?

Sylhet · 2016

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

4.শব্দের প্রতি সাড়াদান কোন ধরনের ট্যাক্সিস?

Chittagong · 2016

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

5.রাজকীয় জেলি তৈরি করা কোন মৌমাছির কাজ?

Comilla · 2016

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

6.প্যাভলভ কোন ধরনের শিখনের পরীক্ষা করেন?

Dhaka · 2016

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

7.অন্বেষা দাদা বাড়ি বেড়াতে গিয়ে সে তার দাদুর ঘরে চড়ুই পাখিদের বাসা বাঁধতে দেখল। একই সময় সে লক্ষ করল, মা মুরগীর পিছু পিছু ছানাগুলো উঠানে ঘুরে বেড়াচ্ছে। উদ্দীপকের দ্বিতীয় ঘটনাটি প্রথম ঘটনাটির অনুরূপ নয় কারণ এটি— i. এক প্রকার শিক্ষালব্ধ আচরণ ii. তরুণ বয়সের বর্ধনশীল পর্যায়ে বেশি সংঘটিত হয় iii. প্রতিটি প্রজাতির জন্য সুনির্দিষ্ট নিচের কোনটি সঠিক?

Rajshahi · 2017

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

8.অন্বেষা দাদা বাড়ি বেড়াতে গিয়ে সে তার দাদুর ঘরে চড়ুই পাখিদের বাসা বাঁধতে দেখল। একই সময় সে লক্ষ করল, মা মুরগীর পিছু পিছু ছানাগুলো উঠানে ঘুরে বেড়াচ্ছে। উদ্দীপকে উল্লিখিত প্রথম ঘটনাটির প্রকৃতি হলো— i. জিন নিয়ন্ত্রিত ও বংশগত ii. বংশ পরম্পরায় একইভাবে আত্মপ্রকাশ iii. শিক্ষালব্ধ জ্ঞান দ্বারা পরিচালিত নয় নিচের কোনটি সঠিক?

Rajshahi · 2017

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

9.প্রতিবর্ত ক্রিয়া হলো— i. চোখের উপযোজন ii. হাই তোলা iii. লালাক্ষরণ নিচের কোনটি সঠিক?

Barisal · 2017

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

10.প্রাণীর সহজাত আচরণ হলো- i. মাকড়সার জাল তৈরি ii. টুনটুনি পাখির বাসা নির্মাণ iii. কুকুরের মুখে লালা নিচের কোনটি সঠিক?

Dinajpur · 2017

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

11.কেঁচোর সবসময় ভিজা মাটির দিকে গমন কোন ধরনের ট্যাক্সিস?

Barisal · 2017

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

12.অপত্য লালন কোন ধরনের আচরণ?

Jessore · 2017

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

আরো প্রশ্ন দেখো

পরিমাণ এবং মৌমাছির পরস্পরের প্রতি সহযোগিতা যে ধরনের আচরণ— i. সহজাত আচরণ ii. শিখনমৌচাকে মৌমাছির আচরণ কী ধরনের?কোনটি প্রাণীর দৈহিক স্পর্শজনিত ট্যাক্সিস?শব্দের প্রতি সাড়াদান কোন ধরনের ট্যাক্সিস?রাজকীয় জেলি তৈরি করা কোন মৌমাছির কাজ?প্যাভলভ কোন ধরনের শিখনের পরীক্ষা করেন?অন্বেষা দাদা বাড়ি বেড়াতে গিয়ে সে তার দাদুর ঘরে চড়ুই পাখিদের বাসা বাঁধতে দেখলঅন্বেষা দাদা বাড়ি বেড়াতে গিয়ে সে তার দাদুর ঘরে চড়ুই পাখিদের বাসা বাঁধতে দেখলপ্রতিবর্ত ক্রিয়া হলো— i. চোখের উপযোজন ii. হাই তোলা iii. লালাক্ষরণ নিচের কোনটি সপ্রাণীর সহজাত আচরণ হলো- i. মাকড়সার জাল তৈরি ii. টুনটুনি পাখির বাসা নির্মাণ iii.কেঁচোর সবসময় ভিজা মাটির দিকে গমন কোন ধরনের ট্যাক্সিস?অপত্য লালন কোন ধরনের আচরণ?

আরো হাজারো প্রশ্ন + মডেল টেস্ট

ফ্রি রেজিস্ট্রেশন করো — ফেভারিট, AI টিউটর, লিডারবোর্ড ও অ্যানালিটিক্স আনলক করো।