উদ্দীপকে উল্লেখিত দ্বিতীয় প্রাণীটির সামাজিক জীবন বিশ্লেষণ কর।
উত্তর: উদ্দীপকে উল্লিখিত দ্বিতীয় প্রাণীটি হলো মৌমাছি। নিচে মৌমাছির সামাজিক জীবন বিশ্লেষণ করা হলো: মৌমাছি সামাজিক জীব। এরা কলোনি বা মৌচাক তৈরি করে বসবাস করে। প্রতিটি মৌচাকে তিন ধরনের মৌমাছি থাকে। এরা হলো ১. রানী মৌমাছি, ২.পুরুষ মৌমাছি, ৩.কর্মী মৌমাছি। এরা সবাই রানী মৌমাছির সংকেত মোতাবেক কাজ করে থাকে। এদের মধ্যে কর্মী মৌমাছিরা প্রজননে অক্ষম। স্ত্রী মৌমাছির যত্ন, কলোনির রক্ষণাবেক্ষণ ও পরিচালনায় দায়িত্ব পালন করে। এদের স্বাধীন সত্তা বলতে কিছু নেই। জন্মের পর থেকে এরা কলোনির জন্য পরিশ্রম করে যায় এমনকি তারা বহিরাগত শত্রুর আক্রমণ থেকে কলনির সদস্যদের বাঁচাতে নিজের জীবন পর্যন্ত বিসর্জন দেয়। মৌমাছির মাতৃতান্ত্রিক সমাজের মধ্যমণি হিসেবে কলোনির পরিচালনা ও প্রজননে অংশগ্রহণ করে। অপরপক্ষে, পুরুষ মৌমাছির একমাত্র কাজ রানী মৌমাছির সঙ্গে মিলিত হওয়া। এ ক্ষেত্রে এক একটি জাত নির্দিষ্ট কর্মে নিয়োজিত থেকে পারস্পরিক কাজে একে অপরকে সাহায্য করে। ফলে এদের মধ্যে যেমন কর্মদক্ষতা বৃদ্ধি পায় তেমনি সফলদের সাথে এটি থাকতে সক্ষম হয়।
HSC Biology 2nd Paper Chapter 12: প্রাণীর আচরণ CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Biology 2nd Paper · Chapter 12: প্রাণীর আচরণ · সৃজনশীল
উদ্দীপকে উল্লেখিত দ্বিতীয় প্রাণীটির সামাজিক জীবন বিশ্লেষণ কর।
উদ্দীপক
Chittagong · 2019
উত্তর
উত্তর
উত্তর
উত্তর