শেয়ারFacebookWhatsApp

উদ্দীপকের "ক" চিত্রের পরিক্ষনটি সাপেক্ষে প্রতিবর্তী ক্রিয়ার একটি উদাহরণ-ব্যাখ্যা কর।

উত্তর: উদ্দীপকে "ক" চিত্রের পরীক্ষণটি হল প্যাভলভের পরীক্ষা। নিচে প্যাভলভের পরীক্ষাটির স্বপক্ষে প্রতিবর্ত ক্রিয়ার একটি উদাহরণ ব্যাখ্যা করা হলো: বিজ্ঞানী Pavlov ক্ষুধার্ত কুকুরকে মাংসের টুকরো দেওয়া ঠিক পূর্ব মুহূর্তে ঘন্টার ধ্বনি বাজতে শুরু করেন। তিনি এভাবে ঘন্টা বাজানোর সাথে সাথে এক টুকরা মাংস কুকুরকে দিতে থাকেন। এই কাজটি বারংবার করা হলে প্রতিবারে কুকুরের মুখে লালা ঝরতে থাকে। তিনি লালা নিঃসরণের মাত্রা পরীক্ষা করলেন। কাজটি ১২ বার পুনরাবৃত্তি করার পর তিনি হঠাৎ শুধু ঘন্টা বাজালেন। এ পর্যায়ে দেখা গেল যে ঘন্টার ধ্বনি প্রতিক্রিয়ায় কুকুরটির যে লালা নিঃসৃত হলো তা পূর্বের নিঃসরণের সমান। তারপর মাংসের টুকরা না দিয়ে Pavlov যতবার শুধু ঘন্টা ধ্বনি করলেন ততবার কুকুরের মুখ থেকে লালা ঝরলো। এক্ষেত্রে ঘণ্টার ধ্বনির যদিও সাপেক্ষ উদ্দীপক তথাপি স্বাভাবিক উদ্দীপকের সাথে যুগপৎ ব্যবহারের ফলে তা নিরপেক্ষ উদ্দীপক হয়ে উঠেছে এবং কুকুরের মস্তিষ্ক এর একটি স্থায়ী প্রভাব সৃষ্টি হয়েছে অর্থাৎ মাংসের টুকরার অনুপস্থিতিতেও ঘন্টা ধ্বনির প্রভাবে কুকুরে লালা ঝরার আচরণটি অব্যাহত রয়েছে।

HSC Biology 2nd Paper Chapter 12: প্রাণীর আচরণ CQ — Prosthuti প্রশ্নব্যাংক

HSC · Biology 2nd Paper · Chapter 12: প্রাণীর আচরণ · সৃজনশীল

উদ্দীপকের "ক" চিত্রের পরিক্ষনটি সাপেক্ষে প্রতিবর্তী ক্রিয়ার একটি উদ…

উদ্দীপক

question image

Dinajpur · 2019

উত্তর

কোনো উদ্দীপকের উৎসের সাথে সম্পর্ক রেখে দেহ অক্ষের অবস্থানগত যে পরিবর্তন ঘটে, তাকেই ট্যাক্সিস বলে।

উত্তর

প্রাণীজগতে নিম্নলিখিত ধরনের সহজাত আচরণ সচরাচর দেখা যায়: ১. সাধারণত জন্মগত অর্থাৎ জিনতান্ত্রিকভাবে বংশগতির মাধ্যমে প্রাপ্ত ও সঞ্চারিত। ২. প্রজাতি সুনির্দিষ্ট, অর্থাৎ একই প্রজাতির সব সদস্য একই রকমভাবে তা প্রদর্শন করে। ৩. এ আচরণের জন্য কোন পূর্ব অভিজ্ঞতা বা কোন ধরনের শিখন এর প্রয়োজন হয় না। ৬. এটি অপেক্ষাকৃত জটিল প্রকৃতির।

উত্তর

উদ্দীপকে "ক" চিত্রের পরীক্ষণটি হল প্যাভলভের পরীক্ষা। নিচে প্যাভলভের পরীক্ষাটির স্বপক্ষে প্রতিবর্ত ক্রিয়ার একটি উদাহরণ ব্যাখ্যা করা হলো: বিজ্ঞানী Pavlov ক্ষুধার্ত কুকুরকে মাংসের টুকরো দেওয়া ঠিক পূর্ব মুহূর্তে ঘন্টার ধ্বনি বাজতে শুরু করেন। তিনি এভাবে ঘন্টা বাজানোর সাথে সাথে এক টুকরা মাংস কুকুরকে দিতে থাকেন। এই কাজটি বারংবার করা হলে প্রতিবারে কুকুরের মুখে লালা ঝরতে থাকে। তিনি লালা নিঃসরণের মাত্রা পরীক্ষা করলেন। কাজটি ১২ বার পুনরাবৃত্তি করার পর তিনি হঠাৎ শুধু ঘন্টা বাজালেন। এ পর্যায়ে দেখা গেল যে ঘন্টার ধ্বনি প্রতিক্রিয়ায় কুকুরটির যে লালা নিঃসৃত হলো তা পূর্বের নিঃসরণের সমান। তারপর মাংসের টুকরা না দিয়ে Pavlov যতবার শুধু ঘন্টা ধ্বনি করলেন ততবার কুকুরের মুখ থেকে লালা ঝরলো। এক্ষেত্রে ঘণ্টার ধ্বনির যদিও সাপেক্ষ উদ্দীপক তথাপি স্বাভাবিক উদ্দীপকের সাথে যুগপৎ ব্যবহারের ফলে তা নিরপেক্ষ উদ্দীপক হয়ে উঠেছে এবং কুকুরের মস্তিষ্ক এর একটি স্থায়ী প্রভাব সৃষ্টি হয়েছে অর্থাৎ মাংসের টুকরার অনুপস্থিতিতেও ঘন্টা ধ্বনির প্রভাবে কুকুরে লালা ঝরার আচরণটি অব্যাহত রয়েছে।

উত্তর

উদ্দীপকের চিত্র "খ" হলো মৌমাছি। মৌমাছি কর্ম পরার্থপরতার এক অনন্য দৃষ্টান্ত। নিচে তা আলোচনা করা হলো: মৌমাছির জীবনচর্চায় কলনির বিভিন্ন সদস্যদের মধ্যে শ্রমের দায়িত্ব বন্টন এক বিশেষ উল্লেখযোগ্য বৈশিষ্ট্য। এদের কর্মতৎপরতার কোনো গফিলতি হয় না, প্রতিটি সদস্য অত্যন্ত নিষ্ঠার সাথে নিজ নিজ দায়িত্ব পালন করে। খাদ্যের সরবরাহন নিশ্চিত করার সকল সামাজিক পতঙ্গদের প্রথম ও সর্বপ্রধান কাজ। মৌচাকের নির্দিষ্ট কুঠুরিতে ভবিষ্যৎ বংশধর ও নিজেদের জন্য খাদ্য মজুদ করে রাখে। এরা পরিষ্কার পরিচ্ছন্ন পরিবেশে বসবাস করতে অভ্যস্ত। রোগাক্রান্ত বা মৃত লার্ভা কে যথাশীঘ্র চাকের বাইরে ফেলে দিয়ে কলনিকে সংক্রমণ থেকে রক্ষা করে। শীতের দিনে গুচ্ছাকারে অবস্থান করে মৌচাকের ভেতর তাপ সংরক্ষণ করে। এরা পরস্পরের মধ্যে বিশেষ গন্ধ ছড়িয়ে, অঙ্গভঙ্গি বা নৃত্য প্রদর্শনের মাধ্যমে বিভিন্ন গুরুত্বপূর্ণ তথ্য আদান প্রদান করে। কষ্ট অর্জিত মধু ভান্ডার বা খাদ্য ভান্ডারের শত্রু বা লুরেটার আক্রমণ হলো শত্রুকে বিষাক্ত হুল ফুটিয়ে প্রতিহত করে। রানী মৃত্যুবরণ করলে অল্প দিনের মধ্যে যাতে রানীর অভাব পূরণ হয়, সেজন্য নির্বাচিত লার্ভাকে রানী হিসেবে গড়ে তোলে। রনি যদি অযথা নির্যাতন বা অত্যাচার চালায় তবে অন্য সদস্যরা বিদ্রোহ করে রানীকে তাড়িয়ে দেয় বা মেরে ফেলে। কখনো কলোনির মধ্যে বিশৃঙ্খলা দেখা দিলে সদস্যরা চাক অরক্ষিত অবস্থায় ফেলে রেখে চলে যায়। অন্য চাকের মৌমাছিরা এমন চাক সন্ধান পেলে এ চাকের মধু লুটপাট করে নিয়ে যেতে চায়। সুতরাং বলা যায় যে মৌমাছির, সামাজিক জীবনযাত্রার একদিকে যেমন শ্রমবিভাগ বর্তমান, তেমনি অপরদিকে কাজের বিচিত্র ধরণ, শৃঙ্খলাপূর্ণ বসবাস, দায়িত্বপূর্ণ আত্মত্যাগের দৃষ্টান্ত বিদ্যমান।
HSCBiology 2nd PaperChapter 12: প্রাণীর আচরণ
12টি সম্পর্কিত প্রশ্ন — ব্যাখ্যা লকড

1.পরিমাণ এবং মৌমাছির পরস্পরের প্রতি সহযোগিতা যে ধরনের আচরণ— i. সহজাত আচরণ ii. শিখন আচরণ iii. সামাজিক আচরণ নিচের কোনটি সঠিক?

Jessore · 2016

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

2.মৌচাকে মৌমাছির আচরণ কী ধরনের?

Barisal · 2016

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

3.কোনটি প্রাণীর দৈহিক স্পর্শজনিত ট্যাক্সিস?

Sylhet · 2016

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

4.শব্দের প্রতি সাড়াদান কোন ধরনের ট্যাক্সিস?

Chittagong · 2016

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

5.রাজকীয় জেলি তৈরি করা কোন মৌমাছির কাজ?

Comilla · 2016

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

6.প্যাভলভ কোন ধরনের শিখনের পরীক্ষা করেন?

Dhaka · 2016

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

7.অন্বেষা দাদা বাড়ি বেড়াতে গিয়ে সে তার দাদুর ঘরে চড়ুই পাখিদের বাসা বাঁধতে দেখল। একই সময় সে লক্ষ করল, মা মুরগীর পিছু পিছু ছানাগুলো উঠানে ঘুরে বেড়াচ্ছে। উদ্দীপকের দ্বিতীয় ঘটনাটি প্রথম ঘটনাটির অনুরূপ নয় কারণ এটি— i. এক প্রকার শিক্ষালব্ধ আচরণ ii. তরুণ বয়সের বর্ধনশীল পর্যায়ে বেশি সংঘটিত হয় iii. প্রতিটি প্রজাতির জন্য সুনির্দিষ্ট নিচের কোনটি সঠিক?

Rajshahi · 2017

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

8.অন্বেষা দাদা বাড়ি বেড়াতে গিয়ে সে তার দাদুর ঘরে চড়ুই পাখিদের বাসা বাঁধতে দেখল। একই সময় সে লক্ষ করল, মা মুরগীর পিছু পিছু ছানাগুলো উঠানে ঘুরে বেড়াচ্ছে। উদ্দীপকে উল্লিখিত প্রথম ঘটনাটির প্রকৃতি হলো— i. জিন নিয়ন্ত্রিত ও বংশগত ii. বংশ পরম্পরায় একইভাবে আত্মপ্রকাশ iii. শিক্ষালব্ধ জ্ঞান দ্বারা পরিচালিত নয় নিচের কোনটি সঠিক?

Rajshahi · 2017

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

9.প্রতিবর্ত ক্রিয়া হলো— i. চোখের উপযোজন ii. হাই তোলা iii. লালাক্ষরণ নিচের কোনটি সঠিক?

Barisal · 2017

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

10.প্রাণীর সহজাত আচরণ হলো- i. মাকড়সার জাল তৈরি ii. টুনটুনি পাখির বাসা নির্মাণ iii. কুকুরের মুখে লালা নিচের কোনটি সঠিক?

Dinajpur · 2017

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

11.কেঁচোর সবসময় ভিজা মাটির দিকে গমন কোন ধরনের ট্যাক্সিস?

Barisal · 2017

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

12.অপত্য লালন কোন ধরনের আচরণ?

Jessore · 2017

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

আরো প্রশ্ন দেখো

পরিমাণ এবং মৌমাছির পরস্পরের প্রতি সহযোগিতা যে ধরনের আচরণ— i. সহজাত আচরণ ii. শিখনমৌচাকে মৌমাছির আচরণ কী ধরনের?কোনটি প্রাণীর দৈহিক স্পর্শজনিত ট্যাক্সিস?শব্দের প্রতি সাড়াদান কোন ধরনের ট্যাক্সিস?রাজকীয় জেলি তৈরি করা কোন মৌমাছির কাজ?প্যাভলভ কোন ধরনের শিখনের পরীক্ষা করেন?অন্বেষা দাদা বাড়ি বেড়াতে গিয়ে সে তার দাদুর ঘরে চড়ুই পাখিদের বাসা বাঁধতে দেখলঅন্বেষা দাদা বাড়ি বেড়াতে গিয়ে সে তার দাদুর ঘরে চড়ুই পাখিদের বাসা বাঁধতে দেখলপ্রতিবর্ত ক্রিয়া হলো— i. চোখের উপযোজন ii. হাই তোলা iii. লালাক্ষরণ নিচের কোনটি সপ্রাণীর সহজাত আচরণ হলো- i. মাকড়সার জাল তৈরি ii. টুনটুনি পাখির বাসা নির্মাণ iii.কেঁচোর সবসময় ভিজা মাটির দিকে গমন কোন ধরনের ট্যাক্সিস?অপত্য লালন কোন ধরনের আচরণ?

আরো হাজারো প্রশ্ন + মডেল টেস্ট

ফ্রি রেজিস্ট্রেশন করো — ফেভারিট, AI টিউটর, লিডারবোর্ড ও অ্যানালিটিক্স আনলক করো।