উদ্দীপকে উল্লিখিত প্রাণীগুলো হলো উত্তর গোলার্ধ থেকে আসা পরিযায়ী পাখী। শীতকালে উত্তর গোলার্ধের দেশগুলোতে প্রচন্ড শীত। পড়ে এবং তুষারপাত ঘটে। এ অবস্থায় পাখীদের জন্য খাদ্য ও বাসস্থানের সংকট সৃষ্টি হয়। শীতের এই তীব্র প্রকট থেকে বাঁচতে এ অঞ্চলের পাখীরা সহজাত আচরণের বহিঃপ্রকাশ ঘটিয়ে অধিকতর অনুকূল পরিবেশযুক্ত স্থানে গমন করে। শীতকালে বাংলাদেশে শীতের তীব্রতা কম থাকে বলে এসময়ে এখানকার হাওড়, বিলগুলোতে পাখীদের বসবাসের জন্য অনুকূল পরিবেশ বজায় থাকে। শীতের পরিযায়ী পাখিদের বসবাসের এরকমই একটি স্থান সিলেটের হাকালুকি হাওড়। মোট কথা বেঁচে থাকার প্রয়োজনে খাদ্যের সন্ধানে, অনুকূল আবহাওয়ার সন্ধানে এবং বাসা বাঁধার উপযুক্ত স্থান খুঁজতে ইত্যাদি কারণে শীতকালে উত্তর গোলার্ধের পাখীরা আমাদের দেশে আসে।