শেয়ারFacebookWhatsApp

মাইগ্রেশন কী?

উত্তর: ঋতুগতভাবে পরিবর্তনশীল পরিবেশ মোকাবেলায় প্রাণী যেসব কার্যকর পদ্ধতি উদ্ভাবন করেছে তারই একটি মাইগ্রেশন।

HSC Biology 2nd Paper Chapter 12: প্রাণীর আচরণ CQ — Prosthuti প্রশ্নব্যাংক

HSC · Biology 2nd Paper · Chapter 12: প্রাণীর আচরণ · সৃজনশীল

মাইগ্রেশন কী?

উদ্দীপক

জীববিজ্ঞান ক্লাসে শিক্ষক বললেন ডিমে তা দেওয়া পাখির একটি জৈবিক আচরণ, তেমনি মৌমাছি সম্পর্কে মন্তব্যে বললেন যে অন্যান্য প্রাণীর তুলনায় তাদের সামাজিক আচরণ অনেক উন্নত। [ আদমজী ক্যান্টনমেন্ট কলেজ, ঢাকা ]

উত্তর

ঋতুগতভাবে পরিবর্তনশীল পরিবেশ মোকাবেলায় প্রাণী যেসব কার্যকর পদ্ধতি উদ্ভাবন করেছে তারই একটি মাইগ্রেশন।

উত্তর

মম্বর গতিসম্পন্ন ও প্রতিনিয়ত পরিবর্তন এর মাধ্যমে সরলদেহী জীব হতে জটিল জীবের আবির্ভাবকে বিবর্তন বলে। বিবর্তন এর ইংরেজী প্রতি শব্দ Evolution যা প্রকৃতপক্ষে, ল্যাটিন শব্দ 'EvolveveEvolveve^{\prime} অর্থ বিকশিত হওয়া বা ধীরে ধীরে উন্মুক্ত হওয়া থেকে উদ্ভূত হয়েছে।

উত্তর

উদ্দীপকের প্রথম প্রাণীতে উপস্থিত বিষয় হলো 'ডিমে তা দেওয়া'- যা মূলত একটি সহজাত আচরণ এর অপত্য লালন। ডিম ও বাচ্চার যত্ন নেওয়া পাখিদের সহজাত আচরণ। ডিম পাড়ার পরে নির্দিষ্ট কিছুদিনের জন্য ডিমে তা দিতে হয়। এসময়ে জোড়ার একটি পাখি অথবা পালাক্রমে উভয় পাখি নিজেদের আরাম-আয়েশ ত্যাগ করে ডিমে তা দিয়ে বাচ্চা ফুটায়। পাখিরা তাদের পছন্দমতো খাবার দূর- দূরান্ত থেকে নিয়মিত সংগ্রহ করে এনে বাচ্চাদের খাওয়ায়। বাচ্চাগুলো একটু' শক্তসমর্থ হলে তাদের মুখে সরাসরি খাবার তুলে না দিয়ে ক্রমে ক্রমে নিজেরাই যাতে খাবার ধরে খেতে অভ্যস্ত হয় সেই প্রশিক্ষণও দেয়। পাখিরা তাদের বাসাকে অপরিচ্ছন্ন হতে দেয় না। ডিমের খোসা, বাচ্চাদের মল, খাদ্যের অবশিষ্ট ইত্যাদি তারা নিয়মিত পরিষ্কার করে এবং বাসাকে সর্বদা শুষ্ক ও গরম রাখার ব্যবস্থা করে। পাখিদের হাজারো শত্রু। সেসব শত্রুদের হাত থেকে ডিম ও বাচ্চাদের রক্ষা করতে তারা বিভিন্ন পন্থা অবলম্বন করে। কখনো বা শত্রুকে ধোকা দিয়ে, কিংবা যুদ্ধ করে শত্রুকে বিতাড়িত করে বাচ্চাদের রক্ষা করে। বাচ্চারা যাতে অতিদ্রুত স্বাবলম্বী হতে পারে সেই উদ্দেশ্যে পাখিরা তাদের বাচ্চাগুলোকে উড়তে শেখানো, খাদ্য অনুসন্ধান করা, খাদ্য খাওয়া, গান করা বা ডাকতে শেখানো প্রভৃতি বিষয়ে প্রশিক্ষণ দিয়ে থাকে।

উত্তর

উদ্দীপকের দ্বিতীয় প্রাণীটি মৌমাছি। অন্যান্য প্রাণীর তুলনায় মৌমাছির সামাজিক আচরণ অনেক উন্নত নিচে তা বিশ্লেষণ করা হলো- মৌমাছি সামাজিক জীব এরা কলোনি বা মৌচাক তৈরি করে বসবাস করে। প্রতিটি মৌচাকে তিন ধরনের মৌমাছি থাকে তারা সবাই রাণী মৌমাছির সংকেত মোতাবেক কাজ করে থাকে। এদের মধ্যে কর্মী মৌমাছিরা প্রজননে অক্ষম। এরা স্ত্রী-মৌমাছির যত্ন, কলোনির রক্ষণাবেক্ষণ ও পরিচালনায় দায়িত্ব পালন করে। কর্মী মৌমাছি জন্মের পর থেকে এরা কলোনির জন্য পরিশ্রম করে যায় এমনকি তারা বহিরাগত শত্রুর আক্রমণ থেকে কলোনির সদস্যদের বাঁচাতে নিজের জীবন পর্যন্ত বিসর্জন দেয়। রাণী মৌমাছি মাতৃতান্ত্রিক সমাজের মধ্যমণি হিসেবে কলোনী পরিচালনা ও প্রজননে অংশ গ্রহণ করে। অপরপক্ষে, পুরুষ মৌমাছির একমাত্র কাজ রানী মৌমাছির সাথে সঙ্গমে মিলিত হওয়া। এক্ষেত্রে এক একটি জাত নির্দিষ্ট কর্মে নিয়োজিত থেকে পারস্পরিক কাজে একে অপরকে সাহায্য করে। মৌমাছির মতো উইপোকা, পিঁপড়া ইত্যাদি প্রাণীও সমাজবদ্ধভাবে বাস করে। এদের সমাজবদ্ধ প্রাণীদের জীবন প্রণালির মধ্যে রয়েছে ভিন্নতা এবং কলোনির সদস্যদের মধ্যেও রয়েছে দৈহিক ও কায়িক বৈচিত্র্য। মৌমাছির কলোনিতে শ্রমবিভাজনেরও পারস্পরিক সহযোগিতামূলক জীবন যাপনের কার্যপদ্ধতির সুসংগঠিত রূপ স্পষ্টরূপে নজরে পড়ে। মৌমাছির সামাজিক জীবন প্রত্যক্ষ করলে দেখা যায় এরা চরমভাবে অ্যাট্রইস্টিক। এরা নিজের স্বার্থে কোনো কাজ করে না। এমন প্রতিটি কাজই সমাজের জন্য এবং এরা সমাজের প্রতি নিবেদিত প্রাণ। সামাজিক সংগঠনের অংশ হিসেবে মৌমাছিরা নিঃস্বার্থভাবে কাজ করে চলে। কাজেই বলা যায় যে, অন্যান্য প্রাণীর তুলনায় মৌমাছির সামাজিক আচরণ অনেক উন্নত।
HSCBiology 2nd PaperChapter 12: প্রাণীর আচরণ
12টি সম্পর্কিত প্রশ্ন — ব্যাখ্যা লকড

1.পরিমাণ এবং মৌমাছির পরস্পরের প্রতি সহযোগিতা যে ধরনের আচরণ— i. সহজাত আচরণ ii. শিখন আচরণ iii. সামাজিক আচরণ নিচের কোনটি সঠিক?

Jessore · 2016

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

2.মৌচাকে মৌমাছির আচরণ কী ধরনের?

Barisal · 2016

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

3.কোনটি প্রাণীর দৈহিক স্পর্শজনিত ট্যাক্সিস?

Sylhet · 2016

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

4.শব্দের প্রতি সাড়াদান কোন ধরনের ট্যাক্সিস?

Chittagong · 2016

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

5.রাজকীয় জেলি তৈরি করা কোন মৌমাছির কাজ?

Comilla · 2016

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

6.প্যাভলভ কোন ধরনের শিখনের পরীক্ষা করেন?

Dhaka · 2016

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

7.অন্বেষা দাদা বাড়ি বেড়াতে গিয়ে সে তার দাদুর ঘরে চড়ুই পাখিদের বাসা বাঁধতে দেখল। একই সময় সে লক্ষ করল, মা মুরগীর পিছু পিছু ছানাগুলো উঠানে ঘুরে বেড়াচ্ছে। উদ্দীপকের দ্বিতীয় ঘটনাটি প্রথম ঘটনাটির অনুরূপ নয় কারণ এটি— i. এক প্রকার শিক্ষালব্ধ আচরণ ii. তরুণ বয়সের বর্ধনশীল পর্যায়ে বেশি সংঘটিত হয় iii. প্রতিটি প্রজাতির জন্য সুনির্দিষ্ট নিচের কোনটি সঠিক?

Rajshahi · 2017

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

8.অন্বেষা দাদা বাড়ি বেড়াতে গিয়ে সে তার দাদুর ঘরে চড়ুই পাখিদের বাসা বাঁধতে দেখল। একই সময় সে লক্ষ করল, মা মুরগীর পিছু পিছু ছানাগুলো উঠানে ঘুরে বেড়াচ্ছে। উদ্দীপকে উল্লিখিত প্রথম ঘটনাটির প্রকৃতি হলো— i. জিন নিয়ন্ত্রিত ও বংশগত ii. বংশ পরম্পরায় একইভাবে আত্মপ্রকাশ iii. শিক্ষালব্ধ জ্ঞান দ্বারা পরিচালিত নয় নিচের কোনটি সঠিক?

Rajshahi · 2017

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

9.প্রতিবর্ত ক্রিয়া হলো— i. চোখের উপযোজন ii. হাই তোলা iii. লালাক্ষরণ নিচের কোনটি সঠিক?

Barisal · 2017

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

10.প্রাণীর সহজাত আচরণ হলো- i. মাকড়সার জাল তৈরি ii. টুনটুনি পাখির বাসা নির্মাণ iii. কুকুরের মুখে লালা নিচের কোনটি সঠিক?

Dinajpur · 2017

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

11.কেঁচোর সবসময় ভিজা মাটির দিকে গমন কোন ধরনের ট্যাক্সিস?

Barisal · 2017

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

12.অপত্য লালন কোন ধরনের আচরণ?

Jessore · 2017

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

আরো প্রশ্ন দেখো

পরিমাণ এবং মৌমাছির পরস্পরের প্রতি সহযোগিতা যে ধরনের আচরণ— i. সহজাত আচরণ ii. শিখনমৌচাকে মৌমাছির আচরণ কী ধরনের?কোনটি প্রাণীর দৈহিক স্পর্শজনিত ট্যাক্সিস?শব্দের প্রতি সাড়াদান কোন ধরনের ট্যাক্সিস?রাজকীয় জেলি তৈরি করা কোন মৌমাছির কাজ?প্যাভলভ কোন ধরনের শিখনের পরীক্ষা করেন?অন্বেষা দাদা বাড়ি বেড়াতে গিয়ে সে তার দাদুর ঘরে চড়ুই পাখিদের বাসা বাঁধতে দেখলঅন্বেষা দাদা বাড়ি বেড়াতে গিয়ে সে তার দাদুর ঘরে চড়ুই পাখিদের বাসা বাঁধতে দেখলপ্রতিবর্ত ক্রিয়া হলো— i. চোখের উপযোজন ii. হাই তোলা iii. লালাক্ষরণ নিচের কোনটি সপ্রাণীর সহজাত আচরণ হলো- i. মাকড়সার জাল তৈরি ii. টুনটুনি পাখির বাসা নির্মাণ iii.কেঁচোর সবসময় ভিজা মাটির দিকে গমন কোন ধরনের ট্যাক্সিস?অপত্য লালন কোন ধরনের আচরণ?

আরো হাজারো প্রশ্ন + মডেল টেস্ট

ফ্রি রেজিস্ট্রেশন করো — ফেভারিট, AI টিউটর, লিডারবোর্ড ও অ্যানালিটিক্স আনলক করো।