উদ্দীপকের মিষ্টিজাতীয় এবং প্রাণিজ খাদ্য সৃষ্টিকারী প্রাণীদ্বয়ের নটোকর্ডভিত্তিক পার্থক্য আলোচনা করো।
উত্তর: উদ্দীপকে উল্লিখিত মিষ্টিজাতীয় খাদ্য উৎপাদনকারী প্রাণীটি হলো মৌমাছি। কারণ মৌমাছি নেকটার, পানি ও রেণু দিয়ে মিষ্টি জাতীয় খাদ্য মধু তৈরি করে। অপরদিকে প্রাণিজ খাদ্য বা ডিম তৈরি করে মুরগি অর্থাৎ পাখি। এদের গঠনগত কিছু পার্থক্য রয়েছে, যা মূলত নটোকর্ডের উপর ভিত্তি করে করা হয়। পাখির ভূণাবস্থায় বা আজীবন দেহের পৃষ্ঠ-মধ্যরেখা বরাবর দণ্ডাকার, স্থিতিস্থাপক ও নিরেট নটোকর্ড থাকে। তাই এরা কর্ডেট গ্রুপের অন্তর্গত। অপরদিকে মৌমাছির নটোকর্ড নেই বলে এরা ননকর্ডেট গ্রুপের অন্তর্গত। পাখির গলবিলীয় ফুলকারন্দ্র ও পায়ুপশ্চাৎ লেজ থাকে, কিন্তু মৌমাছিতে তা নেই। মৌমাছির রক্ত সংবহনতন্ত্র উন্মুক্ত, কিন্তু পাখির রক্ত সংবহনতন্ত্র বদ্ধ প্রকৃতির। পাখির হৃৎপিণ্ড অঙ্কীয়দেশে অবস্থিত কিন্তু মৌমাছির হৃদযন্ত্র পৃষ্ঠীয়দেশে অবস্থিত। মৌমাছির মাথায় দু জোড়া অ্যান্টেনা ও এক জোড়া পুঞ্জাক্ষি উপস্থিত, অপরদিকে পাখির ক্ষেত্রে পুঞ্জাক্ষি এবং অ্যান্টেনা থাকে না। উপরিউক্ত বৈশিষ্ট্যের কারণে মৌমাছি ও পাখি ভিন্ন গ্রুপের অন্তর্গত প্রাণী।
HSC Biology 2nd Paper Chapter 12: প্রাণীর আচরণ CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Biology 2nd Paper · Chapter 12: প্রাণীর আচরণ · সৃজনশীল
উদ্দীপকের মিষ্টিজাতীয় এবং প্রাণিজ খাদ্য সৃষ্টিকারী প্রাণীদ্বয়ের নটো…
উদ্দীপক
Sylhet · 2017
উত্তর
উত্তর
উত্তর
উত্তর