উদ্দীপকে উল্লিখিত বিশেষ আচরণ ব্যাখ্যা কর।
উত্তর: উদ্দীপকে উল্লিখিত বিশেষ আচরণটি হলো সহজাত আচরণ। পূর্ব অভিজ্ঞতা বা কোনো প্রকার শিক্ষালব্ধ জ্ঞান ছাড়া একই প্রজাতির সকল প্রাণী বিশেষ উদ্দেশ্য সাধনের জন্য বংশানুক্রমে একইভাবে যেসর জন্মগত আচরণ প্রদর্শন করে তাকে সহজাত আচরণ বলে। সহজাত আচরণ হচ্ছে এমন আচরণ যা জন্মগতভাবে পাওয়া। সহজাত আচরণ জিন দ্বারা নিয়ন্ত্রিত এবং বংশগত। ফলে এ আচরণ প্রতিটি প্রজাতির জন্য সুনির্দিষ্ট। সহজাত আচরণ বংশ পরম্পরায় একইভাবে আত্মপ্রকাশ করে। এ ধরনের আচরণ পূর্ব অভিজ্ঞতা বা শিক্ষালব্ধ জ্ঞান দ্বারা পরিচালিত হয় না। এ আচরণ দ্বারা প্রাণীর কোনো না কোনো উদ্দেশ্য সাধিত হয়। উদ্দীপকে উল্লিখিত ঘটনায় মাছের অপত্য যত্নের কথা বলা হয়েছে। মাছের অপত্য যত্ন এক ধরনের সহজাত আচরণ। ডিম ও অপত্য শিশুকে প্রতিকূল পরিবেশ ও শত্রুর কবল থেকে রক্ষার জন্য পিতামাতা কর্তৃক অবলম্বনকৃত রক্ষণাবেক্ষণ ও লালন- পালন করার পদ্ধতিকে অপত্য যত্ন বা মাতৃস্নেহ বা পিতৃস্নেহ বলে। অধিকাংশ মাছ ডিম ও পোনার যত্ন নিয়ে অপত্যের প্রতি যত্নবান থাকে। উদ্দীপকের মাছটি তার বাচ্চাগুলোকে মুখের ভিতর ঢুকিয়ে নিচ্ছে এটা এক ধরনের অপত্য যত্ন। মাছটি তার মুখগহ্বরে মাছের বাচ্চা নিয়ে নিল অর্থাৎ সন্তানকে নিজের দেহাভ্যন্তরে আশ্রয়দানের মাধ্যমে বাইরের নানা প্রতিকূল পরিবেশের কবল হতে রক্ষণাবেক্ষণের যে নির্দশন তুলে ধরেছে তা মাতৃস্নেহের এক অনন্য নিদর্শন। মাছ তার জীবনের বিনিময়ে হলেও সন্তানদের রক্ষা করার প্রচেষ্টা বা সহজাত প্রবৃত্তি ফুটিয়ে তুলেছে।
HSC Biology 2nd Paper Chapter 12: প্রাণীর আচরণ CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Biology 2nd Paper · Chapter 12: প্রাণীর আচরণ · সৃজনশীল
উদ্দীপকে উল্লিখিত বিশেষ আচরণ ব্যাখ্যা কর।
উদ্দীপক
উত্তর
উত্তর
উত্তর
উত্তর