ঘণ্টাধ্বনির সাথে কুকুরের লালা নিঃসরণজনিত আচরণ উদ্দীপকে উল্লিখিত আচরণের সাথে বৈসাদৃশ্যপূর্ণ। মূল্যায়ন করো।
উত্তর: উদ্দীপকে উল্লিখিত ঘটনাগুলো হলো প্রতিবর্ত ক্রিয়া। অন্যদিকে ঘন্টাধ্বনির সাথে কুকুরের লালা নিঃসরণজনিত আচরণ হলো সাপেক্ষ প্রতিক্রিয়া। রাশিয়ান বিজ্ঞানী Ivan Pavlov এই পরীক্ষাটি করেন। এই ঘটনাটি প্রতিবর্ত ক্রিয়ার সাথে বৈসাদৃশ্যপূর্ণ। কারণ- প্রতিবর্ত ক্রিয়া একটি অনৈচ্ছিক ধরনের প্রতিক্রিয়া, এর পিছনে কোন পূর্ব পরিকল্পনা থাকে না। অন্যদিকে সাপেক্ষ প্রতিক্রিয়া একটি পূর্ব পরিকল্পিত ঘটনা। বিজ্ঞানী Pavlov পরিকল্পনা করেই কুকুরটিকে মাংসের টুকরা দেওয়ার আগে ঘন্টা বাজাতেন। প্রতিবর্ত ক্রিয়া সংশোধিত বা পরিবর্তিত হয় না; অপরদিকে একটি উদ্দীপকের মাধ্যমে বার বার সংশোধনের মাধ্যমে সাপেক্ষ প্রতিক্রিয়া সৃষ্টি করা হয়। প্রতিবর্ত ক্রিয়া সহজাত বা জন্মগত, শিক্ষালব্ধ নয়। কিন্তু সাপেক্ষ প্রতিক্রিয়া শিখন আচরণের মাধ্যমে অর্জিত হয়। প্রতিবর্ত ক্রিয়া একটি সহজ প্রকৃতির ঘটনা। অন্যদিকে সাপেক্ষ প্রতিক্রিয়ার কৌশল জটিল প্রকৃতির। প্রতিবর্ত ক্রিয়া সুষুম্নাকান্ড দ্বারা নিয়ন্ত্রিত হয়। অন্যদিকে সাপেক্ষ ক্রিয়ায় শিখন আচরণ রয়েছে বলে এটি মস্তিষ্ক দ্বারা নিয়ন্ত্রিত হয়।
HSC Biology 2nd Paper Chapter 12: প্রাণীর আচরণ CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Biology 2nd Paper · Chapter 12: প্রাণীর আচরণ · সৃজনশীল
ঘণ্টাধ্বনির সাথে কুকুরের লালা নিঃসরণজনিত আচরণ উদ্দীপকে উল্লিখিত আচর…
উদ্দীপক
Dinajpur · 2017
উত্তর
উত্তর
উত্তর
উত্তর