শেয়ারFacebookWhatsApp

শিখন আচরণ কিভাবে উদ্দীপকে উল্লিখিত ঘটনাসমূহকে প্রভাবিত করে?

উত্তর: উদ্দীপকে উল্লিখিত প্রাণপ্রাচুর্য্যে এবং পারস্পরিক সহযোগিতায় শিখন আচরণের গুরুত্বপূর্ণ প্রভাব রয়েছে। নতুন পরিবেশে নিজেকে খাপ খাওয়ানো ও টিকে থাকার জন্য অভিজ্ঞতার আলোকে প্রাণী কিছু আচরণ করে। বিভিন্ন ধরনের তথ্য, দক্ষতা ও অভিজ্ঞতা অর্জন এবং তার অনুশীলনের মধ্য দিয়ে প্রাণী যে আচরণের সামর্থ্য লাভ করে তাই শিখন। উদ্দীপকে উল্লিখিত পারস্পরিক সহযোগিতার মাধ্যমে কলোনীতে সামাজিক একটি সুন্দর পরিবেশ গড়ে উঠেছে। কলোনীতে আধুনিক জীবন ব্যবস্থার অভাব থাকলেও সামাজিকভাবে তারা মিলেমিশে বাস করার কারণে প্রাণপ্রাচুর্য্য রয়েছে। তারা পরস্পরকে সহযোগিতার মনোভাব ও সহযোগিতা করা একটি শিখনগত দায়িত্ববোধ তাদের মধ্যে কাজ করছে।

HSC Biology 2nd Paper Chapter 12: প্রাণীর আচরণ CQ — Prosthuti প্রশ্নব্যাংক

HSC · Biology 2nd Paper · Chapter 12: প্রাণীর আচরণ · সৃজনশীল

শিখন আচরণ কিভাবে উদ্দীপকে উল্লিখিত ঘটনাসমূহকে প্রভাবিত করে?

উদ্দীপক

রাসেলের বাবা একজন সরকারি চাকরিজীবী। চাকরিসূত্রে ওরা সরকারি কলোনীতে বসবাস করে। কলোনীতে আধুনিক জীবন ব্যবস্থার অভাব থাকলেও অভাব নেই প্রাণ প্রাচুর্য্যের। অভাব নেই পারস্পরিক সহযোগিতার। তারা নিজেদের জীবনের ঝুঁকি নিয়ে অন্যদের উপকার করে। [ ঢাকা বোর্ড ২০১৬ ]

উত্তর

যে জটিল প্রক্রিয়ায় চলাচলে অক্ষম গোলাকার স্পার্মাটিডগুলো ধারাবাহিক পরিবর্তনের মাধ্যমে সচল শুক্রাণুতে পরিণত হয় তাই স্পার্মিওজেনেসিস।

উত্তর

লোহিত রক্তকণিকার প্লাজমা মেমব্রেনে অবস্থিত কতকগুলো অ্যান্টিজেন এর উপস্থিতি ও অনুপস্থিতির উপর নির্ভর করে বিজ্ঞানী ল্যান্ডস্টেইনার মানুষের রক্তের যে শ্রেণিবিন্যাস করেন তাকে ABO ব্লাড গ্রুপ বলে। মানুষের রক্তে A ও B এই দুইরকম অ্যান্টিজেন থাকতে পারে। A অ্যান্টিজেন থাকলে তাকে A ব্লাড গ্রুপ, B অ্যান্টিজেন থাকলে তাকে B ব্লাড গ্রুপ, A ও B উভয় থাকলে তাকে AB ব্লাড গ্রুপ আর কোনো অ্যান্টিজেন না থাকলে তাকে ০ ব্লাড গ্রুপ বলে। সুতরাং মানুষের রক্তের চারটি সুনির্দিষ্ট রক্ত গ্রুপ রয়েছে। এ চারটি গ্রুপ হচ্ছে: A, B, AB এবং O। এই চারটি রক্ত গ্রুপের সমন্বিত রূপ হচ্ছে ABO ব্লাড গ্রুপ।

উত্তর

উদ্দীপকে উল্লিখিত প্রাণপ্রাচুর্য্যে এবং পারস্পরিক সহযোগিতায় শিখন আচরণের গুরুত্বপূর্ণ প্রভাব রয়েছে। নতুন পরিবেশে নিজেকে খাপ খাওয়ানো ও টিকে থাকার জন্য অভিজ্ঞতার আলোকে প্রাণী কিছু আচরণ করে। বিভিন্ন ধরনের তথ্য, দক্ষতা ও অভিজ্ঞতা অর্জন এবং তার অনুশীলনের মধ্য দিয়ে প্রাণী যে আচরণের সামর্থ্য লাভ করে তাই শিখন। উদ্দীপকে উল্লিখিত পারস্পরিক সহযোগিতার মাধ্যমে কলোনীতে সামাজিক একটি সুন্দর পরিবেশ গড়ে উঠেছে। কলোনীতে আধুনিক জীবন ব্যবস্থার অভাব থাকলেও সামাজিকভাবে তারা মিলেমিশে বাস করার কারণে প্রাণপ্রাচুর্য্য রয়েছে। তারা পরস্পরকে সহযোগিতার মনোভাব ও সহযোগিতা করা একটি শিখনগত দায়িত্ববোধ তাদের মধ্যে কাজ করছে।

উত্তর

উদ্দীপকে উল্লিখিত ঘটনা প্রাণিজগতের অনেক সদস্যে পরিলক্ষিত হয়। যেমন- মৌমাছি সামাজিক জীব এরা কলোনি বা মৌচাক তৈরি করে বসবাস করে। প্রতিটি মৌচাকে তিন ধরনের মৌমাছি থাকে তারা সবাই রানী মৌমাছির সংকেত মোতাবেক কাজ করে থাকে। এদের মধ্যে কর্মী মৌমাছিরা প্রজননে অক্ষম। এরা স্ত্রী মৌমাছির যত্ন, কলোনীর রক্ষণাবেক্ষণ ও পরিচালনায় দায়িত্ব পালন করে। এদের স্বাধীনসত্ত্বা বলে কিছু নেই। জন্মের পর থেকে এরা কলোনির জন্য পরিশ্রম করে যায় এমনকি তারা বহিরাগত শত্রুর আক্রমণ থেকে কলোনির সদস্যদের বাঁচাতে নিজের জীবন পর্যন্ত বিসর্জন দেয়। রানী মৌমাছি মাতৃতান্ত্রিক সমাজের মধ্যমনি হিসেবে কলোনি পরিচালনা ও প্রজননে অংশগ্রহণ করে। অপরপক্ষে, পুরুষ মৌমাছির একমাত্র কাজ রানী মৌমাছির সাথে সঙ্গমে মিলিত হওয়া। এক্ষেত্রে এক একটিজাত নির্দিষ্ট কর্মে নিয়োজিত থেকে পারস্পরিক কাজে একে অপরকে সাহায্য করে। ফলে এদের মধ্যে যেমন কর্মদক্ষতা বৃদ্ধি পায় তেমনি সফলতার সাথে এরা টিকে থাকতে সক্ষম হয়। মৌমাছির মতো উইপোকা, পিঁপড়া ইত্যাদি প্রাণীও সমাজবদ্ধভাবে বাস করে। এদের সমাজবদ্ধ প্রাণীদের জীবনপ্রণালির মধ্যে রয়েছে ভিন্নতা এবং কলোনির সদস্যদের মধ্যেও রয়েছে দৈহিক ও কার্যিক বৈচিত্র্য। যেমন মৌচাকের সদস্যরা রানী, পুরুষ ও কর্মী এই তিনজাত; উইপোকার ঢিবিতে কর্মী, সৈনিক, রানী ও পুরুষ বা রাজা এই চার জাতে এবং পিঁপড়া কলোনিতে কর্মী, সৈনিক, স্ত্রী ও পুরুষ এই চার জাতে বিভক্ত। কলোনির তথ্য সমাজে কার কী ভূমিকা তার ভিত্তিতেই জাত বিভাজন করা হয়। প্রত্যেক জাত সুনির্দিষ্ট কাজে নিয়োজিত থাকে এবং একে অপরকে সাহায্য করে। একে শ্রম বিভাজনও বলা হয়। এক্ষেত্রে এরা জীবনের ঝুঁকি নিতে ও দ্বিধা করে না।
HSCBiology 2nd PaperChapter 12: প্রাণীর আচরণ
12টি সম্পর্কিত প্রশ্ন — ব্যাখ্যা লকড

1.পরিমাণ এবং মৌমাছির পরস্পরের প্রতি সহযোগিতা যে ধরনের আচরণ— i. সহজাত আচরণ ii. শিখন আচরণ iii. সামাজিক আচরণ নিচের কোনটি সঠিক?

Jessore · 2016

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

2.মৌচাকে মৌমাছির আচরণ কী ধরনের?

Barisal · 2016

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

3.কোনটি প্রাণীর দৈহিক স্পর্শজনিত ট্যাক্সিস?

Sylhet · 2016

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

4.শব্দের প্রতি সাড়াদান কোন ধরনের ট্যাক্সিস?

Chittagong · 2016

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

5.রাজকীয় জেলি তৈরি করা কোন মৌমাছির কাজ?

Comilla · 2016

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

6.প্যাভলভ কোন ধরনের শিখনের পরীক্ষা করেন?

Dhaka · 2016

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

7.অন্বেষা দাদা বাড়ি বেড়াতে গিয়ে সে তার দাদুর ঘরে চড়ুই পাখিদের বাসা বাঁধতে দেখল। একই সময় সে লক্ষ করল, মা মুরগীর পিছু পিছু ছানাগুলো উঠানে ঘুরে বেড়াচ্ছে। উদ্দীপকের দ্বিতীয় ঘটনাটি প্রথম ঘটনাটির অনুরূপ নয় কারণ এটি— i. এক প্রকার শিক্ষালব্ধ আচরণ ii. তরুণ বয়সের বর্ধনশীল পর্যায়ে বেশি সংঘটিত হয় iii. প্রতিটি প্রজাতির জন্য সুনির্দিষ্ট নিচের কোনটি সঠিক?

Rajshahi · 2017

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

8.অন্বেষা দাদা বাড়ি বেড়াতে গিয়ে সে তার দাদুর ঘরে চড়ুই পাখিদের বাসা বাঁধতে দেখল। একই সময় সে লক্ষ করল, মা মুরগীর পিছু পিছু ছানাগুলো উঠানে ঘুরে বেড়াচ্ছে। উদ্দীপকে উল্লিখিত প্রথম ঘটনাটির প্রকৃতি হলো— i. জিন নিয়ন্ত্রিত ও বংশগত ii. বংশ পরম্পরায় একইভাবে আত্মপ্রকাশ iii. শিক্ষালব্ধ জ্ঞান দ্বারা পরিচালিত নয় নিচের কোনটি সঠিক?

Rajshahi · 2017

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

9.প্রতিবর্ত ক্রিয়া হলো— i. চোখের উপযোজন ii. হাই তোলা iii. লালাক্ষরণ নিচের কোনটি সঠিক?

Barisal · 2017

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

10.প্রাণীর সহজাত আচরণ হলো- i. মাকড়সার জাল তৈরি ii. টুনটুনি পাখির বাসা নির্মাণ iii. কুকুরের মুখে লালা নিচের কোনটি সঠিক?

Dinajpur · 2017

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

11.কেঁচোর সবসময় ভিজা মাটির দিকে গমন কোন ধরনের ট্যাক্সিস?

Barisal · 2017

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

12.অপত্য লালন কোন ধরনের আচরণ?

Jessore · 2017

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

আরো প্রশ্ন দেখো

পরিমাণ এবং মৌমাছির পরস্পরের প্রতি সহযোগিতা যে ধরনের আচরণ— i. সহজাত আচরণ ii. শিখনমৌচাকে মৌমাছির আচরণ কী ধরনের?কোনটি প্রাণীর দৈহিক স্পর্শজনিত ট্যাক্সিস?শব্দের প্রতি সাড়াদান কোন ধরনের ট্যাক্সিস?রাজকীয় জেলি তৈরি করা কোন মৌমাছির কাজ?প্যাভলভ কোন ধরনের শিখনের পরীক্ষা করেন?অন্বেষা দাদা বাড়ি বেড়াতে গিয়ে সে তার দাদুর ঘরে চড়ুই পাখিদের বাসা বাঁধতে দেখলঅন্বেষা দাদা বাড়ি বেড়াতে গিয়ে সে তার দাদুর ঘরে চড়ুই পাখিদের বাসা বাঁধতে দেখলপ্রতিবর্ত ক্রিয়া হলো— i. চোখের উপযোজন ii. হাই তোলা iii. লালাক্ষরণ নিচের কোনটি সপ্রাণীর সহজাত আচরণ হলো- i. মাকড়সার জাল তৈরি ii. টুনটুনি পাখির বাসা নির্মাণ iii.কেঁচোর সবসময় ভিজা মাটির দিকে গমন কোন ধরনের ট্যাক্সিস?অপত্য লালন কোন ধরনের আচরণ?

আরো হাজারো প্রশ্ন + মডেল টেস্ট

ফ্রি রেজিস্ট্রেশন করো — ফেভারিট, AI টিউটর, লিডারবোর্ড ও অ্যানালিটিক্স আনলক করো।