উদ্দীপকের শেষের লাইনটির তাৎপর্য বিশ্লেষণ করো।
উত্তর: উদ্দীপকের শেষ লাইনটি হলো উত্তর গোলার্ধের এক ধরনের পুরুষ মাছ যা জিগ-জ্যাগ নৃত্য প্রদর্শন করে স্ত্রী মাছকে প্রজননে আকৃষ্ট করে। এই আচরণটি একটি সহজাত আচরণ। নিম্নে ইহা বিশ্লেষণ করা হলো- প্রাণীর যেসব আচরণ, সরল, পূর্ব অভিজ্ঞতা বিবর্জিত, প্রজাতি সুনির্দিষ্ট, শিখনবিহীন ও বংশগতভাবে প্রদর্শিত হয় তাই সহজাত আচরণ। জিগ- জ্যাগ নৃত্য প্রদর্শনকারী মাছটির (স্টিকলব্যাক) আচরণ তাই সহজাত আচরণ। কারণ প্রত্যেক প্রাণীই পৃথিবীতে তার বংশধর রেখে যেতে চায়। আর তার জন্য প্রজননের প্রয়োজন। এখানেও পুরুষ মাছটি স্ত্রী মাছকে প্রজননে আকৃষ্ট করার কৌশল হিসেবে জিগ-জ্যাগ নৃত্য করছে। এটা প্রজাতি নির্দিষ্ট ও বংশগত আচরণ। মাছটি নৃত্যের মাধ্যমে তার তৈরি বাসায় স্ত্রী মাছকে নিয়ে আসে। এক সময় স্ত্রী মাছ ডিম পাড়ে এবং পুরুষ মাছ শুক্রাণু ত্যাগ করে নিষেক ঘটায়। এরপর ডিম ফুটে বাচ্চা বের হয়। পুরুষ মাছটি ডিম ফোটার আগ পর্যন্ত ডিমের অনেক যত্ন নেয়।পাখনা দিয়ে পানির স্রোত তৈরি করে যাতে ডিমগুলো পরিস্ফুটনের জন্য পর্যাপ্ত অক্সিজেন পায়। ডিম ফুটে পোনা বের হলে পুরুষ মাছ সেগুলোও যত্ন নেয়। শত্রুর হাত থেকে অপত্য মাছগুলোকে পুরুষ মাছটি রক্ষা করে। এই সমস্ত আচরণই হলো সহজাত আচরণ। উপরের আলোচনার আচরণটি প্রাণী জন্মগতভাবে অর্জন করে এবং বংশ পরম্পরায় অপরিবর্তিত থাকে। এছাড়া এই আচরণ প্রাণীর জৈবিক প্রয়োজন অনুসারে বিকশিত হয়।
HSC Biology 2nd Paper Chapter 12: প্রাণীর আচরণ CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Biology 2nd Paper · Chapter 12: প্রাণীর আচরণ · সৃজনশীল
উদ্দীপকের শেষের লাইনটির তাৎপর্য বিশ্লেষণ করো।
উদ্দীপক
Combined · 2018
উত্তর
উত্তর
উত্তর
উত্তর