উদ্দীপকে উল্লিখিত প্রাণীর পরিযানের কারণ ব্যাখ্যা করো।
উত্তর: উদ্দীপকে উল্লিখিত পরিযায়ী প্রাণীটি হলো পাখি। এরা পৃথিবীর উত্তর গোলার্ধের শীত প্রধান অঞ্চলে থাকে এবং শীতকালে বাংলাদেশে চলে আসে। এদের পরিযানের কারণ নিম্নে ব্যাখ্যা করা হলো- পরিযান হলো কোনো প্রাণীর নির্দিষ্ট সময় বা কালে এক স্থান হতে অন্য স্থানে গমন করা। পাখির পরিযান মূলত দ্বিমুখী ধরনের। বাংলাদেশে শীতকালে যেসব পাখি আসে এরা মূলত উত্তরের বরফাবৃত অঞ্চলের বাসিন্দা। শীতকালে উক্ত এলাকায় তাপমাত্রা অনেক কমে যায়। আবহাওয়া অত্যন্ত শীতল হয়ে যায়। চারিদিক বরফে ঢেকে যাওয়ায় খাবার অপ্রতুল হয়ে যায়। তখন পাখিগুলো উড়ে অপেক্ষাকৃত কম শীতল এলাকায় (বাংলাদেশ) চলে আসে। এখানে শীতকাল তুলনামূলকভাবে উষ্ণ। ফলে পাখিরা এখানে এসে বাসা বাঁধে। খাদ্যের প্রতুলতার কারণে এরা জননে অংশ নেয়। ডিম পাড়ে ও বাচ্চা ফোটায়। আবার শীত শেষে নিজ এলাকায় ফিরে যায়। পরিযানের মাধ্যমে এরা খাদ্য ও আশ্রয় লাভ করে বলেই প্রতিবছর বাংলাদেশে প্রায় ৬৯০ প্রজাতির পাখি আসে। পরিযান পাখির একটি সহজাত আচরণ যা বংশগতভাবে আবির্ভূত হয় এবং কখনো পরিবর্তিত হয় না। প্রকৃতিই প্রাণীকে বেঁচে থাকার জন্য বিভিন্ন কৌশল দিয়ে দেয়। পরিযান হলো এমনই এক কৌশল যা জন্মগতভাবে পাখি পেয়ে থাকে।
HSC Biology 2nd Paper Chapter 12: প্রাণীর আচরণ CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Biology 2nd Paper · Chapter 12: প্রাণীর আচরণ · সৃজনশীল
উদ্দীপকে উল্লিখিত প্রাণীর পরিযানের কারণ ব্যাখ্যা করো।
উদ্দীপক
Combined · 2018
উত্তর
উত্তর
উত্তর
উত্তর