উদ্দীপকের আচরণ মানবজীবনে পরিলক্ষিত হয় কি? তোমার মতামত ব্যক্ত কর।
উত্তর: উদ্দীপকের আচরণ দুটি হলো সহজাত আচরণ এবং শিখন আচরণ, যার উভয়ই মানব জীবনে পরিলক্ষিত হয় বলে আমার মনে হয়। নিম্নে উক্তিটির পক্ষে আমার মতামত ব্যক্ত করছি। সহজাত আচরণ আচরণ জন্মগতভাবে পাওয়া ও জিন দ্বারা নিয়ন্ত্রিত। মানুষ তার বাচ্চাদের রক্ষা করার জন্য এমন আচরণ প্রদর্শন করে। মানুষ তার বাচ্চার বিপদ আপদে তাকে রক্ষা করার জন্য আপ্রাণ চেষ্টা করে। নিজের জীবন বিসর্জন দিয়ে হলেও মা-বাবা তার সন্তানদের প্রতি যত্ন নেন, এছাড়া একটি শিশু জন্মের কিছুক্ষণের মধ্যেই মায়ের দুধ পান করে এবং কেঁদে উঠে এসবই সহজাত আচরণ। এছাড়া শিশুর হামাগুড়ি দেয়া, হাসা সবকিছুই সহজাত আচরণের বৈশিষ্ট্য। উল্লেখিত সকল আচরণই জন্মগতভাবে মানুষ পায় এবং এগুলো জিন দ্বারা নিয়ন্ত্রিত হয়। এছাড়া মানুষের কথা বলা, হাঁটতে শেখানো, পরিবেশের সাথে মানিয়ে চলানো শিখনের উপর নির্ভর করে। অতএব উপরক্ত আলোচনার প্রেক্ষিতে বলা যায় যে উদ্দীপকের সহজাত আচরণ এবং শিখন আচরণ দুটি বৈশিষ্ট্যই মানবজীবনে পরিলক্ষিত হয়।
HSC Biology 2nd Paper Chapter 12: প্রাণীর আচরণ CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Biology 2nd Paper · Chapter 12: প্রাণীর আচরণ · সৃজনশীল
উদ্দীপকের আচরণ মানবজীবনে পরিলক্ষিত হয় কি? তোমার মতামত ব্যক্ত কর।
উদ্দীপক
উত্তর
উত্তর
উত্তর

উত্তর