'উদ্দীপকের 'C [গণিত] কর্মতৎপরতার একটি প্রকৃষ্ট উদাহরণ' এই - উক্তিটির যথার্থতা প্রমাণ কর।
উত্তর: উদ্দীপকে উল্লেখিত 'C [গণিত] অর্থাৎ কর্মী মৌমাছির কর্ম পরার্থপরতার প্রকৃষ্ট উদাহরণ। নিচে তা বিশ্লেষণ করা হলো- কর্মী মৌমাছি কলোনির ক্ষুদ্রতম সদস্য, সংখ্যায় সর্বাধিক। এরা প্রকৃতপক্ষে স্ত্রী মৌমাছি। তবে বন্ধ্যা অর্থাৎ ডিম পাড়ে না। কলোনির জন্য নিবেদিতপ্রাণ কর্মী মৌমাছি জন্মের পর থেকেই নানা রকম কাজ করা শুরু করে। চাক পরিষ্কার ও রক্ষণাবেক্ষণ করা, হুল ফুটিয়ে শত্রু দমন করা, মধু সংগ্রহ করা, মোম উৎপাদন করে মৌচাক তৈরি করা, চাকে সকলের খাবারের ব্যবস্থা করা ও খাওয়ানো এ সবই কর্মী মৌমাছির কাজ। ডিম থেকে লার্ভা বেরিয়ে এলে এরা একটি লার্ভাকে তাদের গলবিলীয় গ্রন্থি নিঃসৃত রয়েল জেলি খাইয়ে পরবর্তী রাণী হিসেবে তৈরি করে থাকে। সুনির্দিষ্টভাবে বলতে গেলে কর্মী মৌমাছির জীবনাচরণ সম্পূর্ণভাবে কলোনির জন্য নিবেদিত। জীবনের শুরু থেকে শেষ পর্যন্ত এরা জীবন বিপন্ন করে কলোনির অন্য সদস্যদের রক্ষা করে। যেহেতু তারা হ্যাপ্লয়েড তাই প্রজনন ক্ষমতা বিহীন এবং প্রজাতির ধারাবাহিকতা রক্ষায় তাদের উদ্বিগ্ন হওয়ার কথা নয়। কারণ রাণী ও পুরুষ মৌমাছিরাই প্রজনন ক্ষমতা যুক্ত। তাই রাণী ও পুরুষ মৌমাছিদেরকে কলোনির সকল কাজে বেশি উদ্বিগ্ন হওয়ার কথা। কিন্তু ঘটে তার উল্টো, এভাবে কর্মী মৌমাছিরা নিজেদেরকে মৃত্যুমুখে ঠেলে দিয়ে কলোনিকে রক্ষা করে যা পরার্থপরতার প্রকৃষ্ট উদাহরণ।
HSC Biology 2nd Paper Chapter 12: প্রাণীর আচরণ CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Biology 2nd Paper · Chapter 12: প্রাণীর আচরণ · সৃজনশীল
'উদ্দীপকের 'C কর্মতৎপরতার একটি প্রকৃষ্ট উদাহরণ' এই - উক্তিটির যথার…
উদ্দীপক
উত্তর
উত্তর
উত্তর

উত্তর