শেয়ারFacebookWhatsApp

উদ্দীপকে উল্লিখিত প্রাণীগুলো আমাদের দেশে আসার কারণ ব্যাখ্যা কর।

উত্তর: উদ্দীপকে উল্লিখিত প্রাণীগুলো হলো উত্তর গোলার্ধ থেকে আসা পরিযায়ী পাখী। শীতকালে উত্তর গোলার্ধের দেশগুলোতে প্রচন্ড শীত। পড়ে এবং তুষারপাত ঘটে। এ অবস্থায় পাখীদের জন্য খাদ্য ও বাসস্থানের সংকট সৃষ্টি হয়। শীতের এই তীব্র প্রকট থেকে বাঁচতে এ অঞ্চলের পাখীরা সহজাত আচরণের বহিঃপ্রকাশ ঘটিয়ে অধিকতর অনুকূল পরিবেশযুক্ত স্থানে গমন করে। শীতকালে বাংলাদেশে শীতের তীব্রতা কম থাকে বলে এসময়ে এখানকার হাওড়, বিলগুলোতে পাখীদের বসবাসের জন্য অনুকূল পরিবেশ বজায় থাকে। শীতের পরিযায়ী পাখিদের বসবাসের এরকমই একটি স্থান সিলেটের হাকালুকি হাওড়। মোট কথা বেঁচে থাকার প্রয়োজনে খাদ্যের সন্ধানে, অনুকূল আবহাওয়ার সন্ধানে এবং বাসা বাঁধার উপযুক্ত স্থান খুঁজতে ইত্যাদি কারণে শীতকালে উত্তর গোলার্ধের পাখীরা আমাদের দেশে আসে।

HSC Biology 2nd Paper Chapter 12: প্রাণীর আচরণ CQ — Prosthuti প্রশ্নব্যাংক

HSC · Biology 2nd Paper · Chapter 12: প্রাণীর আচরণ · সৃজনশীল

উদ্দীপকে উল্লিখিত প্রাণীগুলো আমাদের দেশে আসার কারণ ব্যাখ্যা কর।

উদ্দীপক

আকিব সিলেটের হাকালুকি হাওরে বেড়াতে গিয়ে শত শত পাখি দেখতে পায়। এরা শীতকালে উত্তর গোলার্ধের বিভিন্ন দেশ থেকে আমাদের দেশে আসে এবং শীত শেষে নিজ দেশে ফিরে যায়। ঢাকা ফিরে আকিব দেখতে পেল কিছু লোক অনুরূপ পাখি খাঁচায় বন্দী করে বিক্রি করছে। [ যশোর বোর্ড ২০১৫ ]

উত্তর

যেসব জন্মগত আচরণ অপরিবর্তনীয়ভাবে বংশানুক্রমে প্রদর্শন করে, তাই সহজাত আচরণ।

উত্তর

মস্তিষ্কের নিয়ন্ত্রণ ছাড়াই প্রধানত সুষুম্মা কান্ড দ্বারা নিয়ন্ত্রিত কোনো সংবেদী উদ্দীপনায় প্রাণীর দেহে যে দ্রুত স্বয়ংক্রিয় অনৈচ্ছিক প্রতিক্রিয়া সৃষ্টি হয় তাকে প্রতিবর্তী ক্রিয়া বলে। প্রতিবর্তী ক্রিয়া বিশেষ এক ধরনের অনৈচ্ছিক প্রকৃতির আচরণ। এ আচরণটি একটি স্বয়ংক্রিয় প্রক্রিয়া এবং তা দেহের সমগ্র অংশে প্রভাব না ফেলে কেবলমাত্র অংশ বিশেষে প্রভাব বিস্তার করে।

উত্তর

উদ্দীপকে উল্লিখিত প্রাণীগুলো হলো উত্তর গোলার্ধ থেকে আসা পরিযায়ী পাখী। শীতকালে উত্তর গোলার্ধের দেশগুলোতে প্রচন্ড শীত। পড়ে এবং তুষারপাত ঘটে। এ অবস্থায় পাখীদের জন্য খাদ্য ও বাসস্থানের সংকট সৃষ্টি হয়। শীতের এই তীব্র প্রকট থেকে বাঁচতে এ অঞ্চলের পাখীরা সহজাত আচরণের বহিঃপ্রকাশ ঘটিয়ে অধিকতর অনুকূল পরিবেশযুক্ত স্থানে গমন করে। শীতকালে বাংলাদেশে শীতের তীব্রতা কম থাকে বলে এসময়ে এখানকার হাওড়, বিলগুলোতে পাখীদের বসবাসের জন্য অনুকূল পরিবেশ বজায় থাকে। শীতের পরিযায়ী পাখিদের বসবাসের এরকমই একটি স্থান সিলেটের হাকালুকি হাওড়। মোট কথা বেঁচে থাকার প্রয়োজনে খাদ্যের সন্ধানে, অনুকূল আবহাওয়ার সন্ধানে এবং বাসা বাঁধার উপযুক্ত স্থান খুঁজতে ইত্যাদি কারণে শীতকালে উত্তর গোলার্ধের পাখীরা আমাদের দেশে আসে।

উত্তর

উদ্দীপকের উল্লিখিত পাখিগুলো সংরক্ষণে করণীয় সম্পর্কে নিচে মতামত দেওয়া হলো- বাংলাদেশে যেসব বিদেশি পাখি পরিযায়ী হয় তার বেশির ভাগ আসে হিমালয় ও সাইবেরিয়া থেকে। অনেক প্রজাতির আগমন ঘটে ইউরোপ ও দূরপ্রাচ্য থেকে। ইউরেশিয়া থেকে দক্ষিণ-পূর্ব ও পূর্ব এশিয়ায় শীতে পাখি পরিযায়ী হয়। শরৎ ও বসন্তকালেও কিছু পাখির যাতায়াত চোখে পড়ে। বাংলাদেশের প্রায় ৫০০ প্রজাতির স্থায়ী পাখি রয়েছে। অস্থায়ী বা বিদেশি পাখি প্রজাতির সংখ্যা প্রায় ৩০০। অনেক বিদেশি পরিযায়ী পাখি রয়েছে যা স্বদেশে বিপন্ন এমন পাখিও বাংলাদেশে এসে কিছু দিনের জন্যে হলেও স্বাচ্ছন্দে কাটিয়ে যায়। এসব পাখি দেশের বড় বড় হাওড়, নদী ও উপকূল জুড়ে বিস্তৃত থাকে। তাই উপকূল জুড়ে পাখিদের নিরাপত্তা ব্যবস্থা প্রদান করতে হবে। এছাড়া লক্ষ লক্ষ সদস্যের দৃশ্যমান পরিযায়ী পাখির পাশাপাশি অদৃশ্য পতঙ্গভুক্ত পাখিরা বনে বাদারে ঘুরে বেড়ায়। অক্টোবর-মার্চ মাস পর্যন্ত মাইগ্রেটরি পাখি দেখার ধূম পড়ে যায়। তাই আমাদের দেশে অক্টোবর থেকে মার্চ পর্যন্ত পরিযায়ী পাখিদের জন্য সমস্ত হাওর এলাকা সংরক্ষিত এলাকা হিসেবে ঘোষণা করতে হবে এবং প্রয়োজনীয় আইনের বিশেষ বিধান করে পরিযায়ী পাখিদের এলাকাগুলো সুরক্ষার ব্যবস্থা করতে হবে। যাতে করে কোনো ব্যক্তি পরিযায়ী পাখি ধরতে না পারে সেজন্য ব্যবস্থা নিতে হবে। প্রয়োজনে আইন প্রয়োগ করতে হবে। পরিযায়ী পাখিকে রক্ষার জন্য আমাদেরকে জনসচেতনতা বাড়াতে হবে। বিভিন্ন গণমাধ্যমে এদের রক্ষার জন্য প্রচারণা চালাতে হবে। প্রয়োজনে কঠোর আইন প্রণয়ন ও প্রয়োগের মাধ্যমে অতিথি পাখি শিকারীদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে হবে।
HSCBiology 2nd PaperChapter 12: প্রাণীর আচরণ
12টি সম্পর্কিত প্রশ্ন — উত্তর ও ব্যাখ্যা লকড

1.পরিমাণ এবং মৌমাছির পরস্পরের প্রতি সহযোগিতা যে ধরনের আচরণ— i. সহজাত আচরণ ii. শিখন আচরণ iii. সামাজিক আচরণ নিচের কোনটি সঠিক?

Jessore · 2016

  • i ও ii
  • i ও iii
  • ii ও iii
  • i, ii ও iii

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

2.মৌচাকে মৌমাছির আচরণ কী ধরনের?

Barisal · 2016

  • সহজাত
  • সামাজিক
  • শিখন
  • প্রতিবর্তী

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

3.কোনটি প্রাণীর দৈহিক স্পর্শজনিত ট্যাক্সিস?

Sylhet · 2016

  • থিগমোট্যাক্সিস
  • অ্যারোট্যাক্সিস
  • রিওট্যাক্সিস
  • মেনোট্যাক্সিস

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

4.শব্দের প্রতি সাড়াদান কোন ধরনের ট্যাক্সিস?

Chittagong · 2016

  • ফটোট্যাক্সিস
  • থিগমোট্যাক্সিস
  • ফোনোট্যাক্সিস
  • রিওট্যাক্সিস

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

5.রাজকীয় জেলি তৈরি করা কোন মৌমাছির কাজ?

Comilla · 2016

  • রানী
  • ড্রোন
  • কর্মী
  • কর্মী ও ড্রোন উভয়ের

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

6.প্যাভলভ কোন ধরনের শিখনের পরীক্ষা করেন?

Dhaka · 2016

  • সাপেক্ষণ
  • অনুকরণ
  • পরীক্ষালব্ধ
  • সুপ্ত

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

7.অন্বেষা দাদা বাড়ি বেড়াতে গিয়ে সে তার দাদুর ঘরে চড়ুই পাখিদের বাসা বাঁধতে দেখল। একই সময় সে লক্ষ করল, মা মুরগীর পিছু পিছু ছানাগুলো উঠানে ঘুরে বেড়াচ্ছে। উদ্দীপকের দ্বিতীয় ঘটনাটি প্রথম ঘটনাটির অনুরূপ নয় কারণ এটি— i. এক প্রকার শিক্ষালব্ধ আচরণ ii. তরুণ বয়সের বর্ধনশীল পর্যায়ে বেশি সংঘটিত হয় iii. প্রতিটি প্রজাতির জন্য সুনির্দিষ্ট নিচের কোনটি সঠিক?

Rajshahi · 2017

  • i ও ii
  • i ও iii
  • ii ও iii
  • i, ii ও iii

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

8.অন্বেষা দাদা বাড়ি বেড়াতে গিয়ে সে তার দাদুর ঘরে চড়ুই পাখিদের বাসা বাঁধতে দেখল। একই সময় সে লক্ষ করল, মা মুরগীর পিছু পিছু ছানাগুলো উঠানে ঘুরে বেড়াচ্ছে। উদ্দীপকে উল্লিখিত প্রথম ঘটনাটির প্রকৃতি হলো— i. জিন নিয়ন্ত্রিত ও বংশগত ii. বংশ পরম্পরায় একইভাবে আত্মপ্রকাশ iii. শিক্ষালব্ধ জ্ঞান দ্বারা পরিচালিত নয় নিচের কোনটি সঠিক?

Rajshahi · 2017

  • i ও ii
  • i ও iii
  • ii ও iii
  • i, ii ও iii

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

9.প্রতিবর্ত ক্রিয়া হলো— i. চোখের উপযোজন ii. হাই তোলা iii. লালাক্ষরণ নিচের কোনটি সঠিক?

Barisal · 2017

  • i ও ii
  • ii ও iii
  • i ও iii
  • i, ii ও iii

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

10.প্রাণীর সহজাত আচরণ হলো- i. মাকড়সার জাল তৈরি ii. টুনটুনি পাখির বাসা নির্মাণ iii. কুকুরের মুখে লালা নিচের কোনটি সঠিক?

Dinajpur · 2017

  • i ও ii
  • ii ও iii
  • i ও iii
  • i, ii ও iii

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

11.কেঁচোর সবসময় ভিজা মাটির দিকে গমন কোন ধরনের ট্যাক্সিস?

Barisal · 2017

  • হাইড্রোট্যাক্সিস
  • জিওট্যাক্সিস
  • ফটোট্যাক্সিস
  • থার্মোট্যাক্সিস

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

12.অপত্য লালন কোন ধরনের আচরণ?

Jessore · 2017

  • সহজাত
  • সামাজিক
  • প্রতিবর্তী
  • শিখন

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

আরো প্রশ্ন দেখো

পরিমাণ এবং মৌমাছির পরস্পরের প্রতি সহযোগিতা যে ধরনের আচরণ— i. সহজাত আচরণ ii. শিখনমৌচাকে মৌমাছির আচরণ কী ধরনের?কোনটি প্রাণীর দৈহিক স্পর্শজনিত ট্যাক্সিস?শব্দের প্রতি সাড়াদান কোন ধরনের ট্যাক্সিস?রাজকীয় জেলি তৈরি করা কোন মৌমাছির কাজ?প্যাভলভ কোন ধরনের শিখনের পরীক্ষা করেন?অন্বেষা দাদা বাড়ি বেড়াতে গিয়ে সে তার দাদুর ঘরে চড়ুই পাখিদের বাসা বাঁধতে দেখলঅন্বেষা দাদা বাড়ি বেড়াতে গিয়ে সে তার দাদুর ঘরে চড়ুই পাখিদের বাসা বাঁধতে দেখলপ্রতিবর্ত ক্রিয়া হলো— i. চোখের উপযোজন ii. হাই তোলা iii. লালাক্ষরণ নিচের কোনটি সপ্রাণীর সহজাত আচরণ হলো- i. মাকড়সার জাল তৈরি ii. টুনটুনি পাখির বাসা নির্মাণ iii.কেঁচোর সবসময় ভিজা মাটির দিকে গমন কোন ধরনের ট্যাক্সিস?অপত্য লালন কোন ধরনের আচরণ?

আরো হাজারো প্রশ্ন + মডেল টেস্ট

ফ্রি রেজিস্ট্রেশন করো — ফেভারিট, AI টিউটর, লিডারবোর্ড ও অ্যানালিটিক্স আনলক করো।