উদ্দপকে দ্বিতীয় প্রাণীটি সম্পর্কে মন্তব্যটি বিশ্লেষণ কর।
উত্তর: উদ্দীপকের দ্বিতীয় প্রাণীটি মৌমাছি। অন্যান্য প্রাণীর তুলনায় মৌমাছির সামাজিক আচরণ অনেক উন্নত নিচে তা বিশ্লেষণ করা হলো- মৌমাছি সামাজিক জীব এরা কলোনি বা মৌচাক তৈরি করে বসবাস করে। প্রতিটি মৌচাকে তিন ধরনের মৌমাছি থাকে তারা সবাই রাণী মৌমাছির সংকেত মোতাবেক কাজ করে থাকে। এদের মধ্যে কর্মী মৌমাছিরা প্রজননে অক্ষম। এরা স্ত্রী-মৌমাছির যত্ন, কলোনির রক্ষণাবেক্ষণ ও পরিচালনায় দায়িত্ব পালন করে। কর্মী মৌমাছি জন্মের পর থেকে এরা কলোনির জন্য পরিশ্রম করে যায় এমনকি তারা বহিরাগত শত্রুর আক্রমণ থেকে কলোনির সদস্যদের বাঁচাতে নিজের জীবন পর্যন্ত বিসর্জন দেয়। রাণী মৌমাছি মাতৃতান্ত্রিক সমাজের মধ্যমণি হিসেবে কলোনী পরিচালনা ও প্রজননে অংশ গ্রহণ করে। অপরপক্ষে, পুরুষ মৌমাছির একমাত্র কাজ রানী মৌমাছির সাথে সঙ্গমে মিলিত হওয়া। এক্ষেত্রে এক একটি জাত নির্দিষ্ট কর্মে নিয়োজিত থেকে পারস্পরিক কাজে একে অপরকে সাহায্য করে। মৌমাছির মতো উইপোকা, পিঁপড়া ইত্যাদি প্রাণীও সমাজবদ্ধভাবে বাস করে। এদের সমাজবদ্ধ প্রাণীদের জীবন প্রণালির মধ্যে রয়েছে ভিন্নতা এবং কলোনির সদস্যদের মধ্যেও রয়েছে দৈহিক ও কায়িক বৈচিত্র্য। মৌমাছির কলোনিতে শ্রমবিভাজনেরও পারস্পরিক সহযোগিতামূলক জীবন যাপনের কার্যপদ্ধতির সুসংগঠিত রূপ স্পষ্টরূপে নজরে পড়ে। মৌমাছির সামাজিক জীবন প্রত্যক্ষ করলে দেখা যায় এরা চরমভাবে অ্যাট্রইস্টিক। এরা নিজের স্বার্থে কোনো কাজ করে না। এমন প্রতিটি কাজই সমাজের জন্য এবং এরা সমাজের প্রতি নিবেদিত প্রাণ। সামাজিক সংগঠনের অংশ হিসেবে মৌমাছিরা নিঃস্বার্থভাবে কাজ করে চলে। কাজেই বলা যায় যে, অন্যান্য প্রাণীর তুলনায় মৌমাছির সামাজিক আচরণ অনেক উন্নত।
HSC Biology 2nd Paper Chapter 12: প্রাণীর আচরণ CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Biology 2nd Paper · Chapter 12: প্রাণীর আচরণ · সৃজনশীল
উদ্দপকে দ্বিতীয় প্রাণীটি সম্পর্কে মন্তব্যটি বিশ্লেষণ কর।
উদ্দীপক
উত্তর
উত্তর
উত্তর
উত্তর