উদ্দীপকে উল্লিখিত মাছটির সহজাত আচরণটি ব্যাখ্যা কর।
উত্তর: উদ্দীপকের উল্লিখিত মাছটি হচ্ছে তিন কাঁটা স্টিকলব্যাক পুরুষ মাছ। এ মাছ মূলত জিগ-জ্যাগ নৃত্য প্রদর্শন করে স্ত্রী মাছকে প্রজননে আকৃষ্ট করে। আর এ আচরণটি একটি সহজাত আচরণ। নিচে উদ্দীপকের শেষ লাইনটির তাৎপর্য বিশ্লেষণ করা হলো- প্রখ্যাত আচরণ বিজ্ঞানী নিকো টিনবারজেন তিন কাঁটা স্টিকলব্যাক মাছের চমকপ্রদ অপত্য লালনের তথ্য প্রদান করেন। এসব মাছ উত্তর গোলার্ধের উপকূলীয় এলাকায় পাওয়া যায়। এদের পুরুষ মাছ ডিম পাড়ার জন্য প্রজনন এলাকা নির্ধারণ করে এবং অগভীর পানিতে বাসা নির্মাণ করে। এরা জিগ-জ্যাগ নৃত্য প্রদর্শনের মাধ্যমে যৌন পরিপক্ক স্ত্রী মাছকে বাসায় নিয়ে আসে। পুরুষের প্ররোচনায় স্ত্রীটি বাসায় ডিম পাড়ে। ডিমগুলোর উপর পুরুষ মাছটি শুক্র ত্যাগ করে নিষেক ঘটায়। নিষেকের পর পুরুষটি স্ত্রীকে বাসা থেকে তাড়িয়ে দেয় এবং আরো দু- তিনটি স্ত্রীকে একইভাবে বাসায় এনে ডিম পাড়ায়। ডিম ও বাচ্চাদের যত্ন নেওয়ার সকল দায়িত্ব পুরুষটি গ্রহণ করে। এরা নিষ্ক্রিয় ডিমগুলোকে বাসার নিরাপদ স্থানে লুকিয়ে রাখে। এসময় পুরুষ মাছটি স্বজাতীয় স্ত্রী, পুরষ, অন্য মাছ কিংবা খাদক ইত্যাদি যেকোনো ধরনের আগুন্তককে বাসার নিকট ভিড়তে দেয় না। এদের ডিম ফুটতে ৭-৮ দিন সময় লাগে। পোনাগুলো ঝাঁক বেঁধে চলা শিখতে না পারা পর্যন্ত এরা বাসা পাহারা দেয়। কখনো কোনো পোনা দলছুট হলে পুরুষটি ছুটে গিয়ে পোনাকে মুখে পুরে এনে নিজ দলের মধ্যে ছেড়ে দেয়। প্রায় ১৫ দিনের মধ্যে পোনাগুলো ঝাঁক বেঁধে চলার স্বভাব রপ্ত করলে তিনকাঁটা স্টিকলব্যাক পুরুষ মাছটি বাসা ত্যাগ করে পূর্ণ বয়স্ক সাথীদের সাথে চলে যায়। - উপরোক্ত আলোচনার প্রেক্ষিতে বলা যায় যে, উদ্দীপকের শেষ লাইনটি তিন কাঁটা স্টিকলব্যাক মাছের সহজাত আচরণের বহিঃ প্রকাশ। যা প্রাণী জন্মগতভাবে অর্জন করে এবং বংশ পরম্পরায় অপরিবর্তিত থাকে।
HSC Biology 2nd Paper Chapter 12: প্রাণীর আচরণ CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Biology 2nd Paper · Chapter 12: প্রাণীর আচরণ · সৃজনশীল
উদ্দীপকে উল্লিখিত মাছটির সহজাত আচরণটি ব্যাখ্যা কর।
উদ্দীপক
উত্তর
উত্তর
উত্তর
উত্তর