উদ্দীপকে প্রথম প্রাণীতে উপস্থিত বিষয়টি ব্যাখ্যা কর।
উত্তর: উদ্দীপকের প্রথম প্রাণীতে উপস্থিত বিষয় হলো 'ডিমে তা দেওয়া'- যা মূলত একটি সহজাত আচরণ এর অপত্য লালন। ডিম ও বাচ্চার যত্ন নেওয়া পাখিদের সহজাত আচরণ। ডিম পাড়ার পরে নির্দিষ্ট কিছুদিনের জন্য ডিমে তা দিতে হয়। এসময়ে জোড়ার একটি পাখি অথবা পালাক্রমে উভয় পাখি নিজেদের আরাম-আয়েশ ত্যাগ করে ডিমে তা দিয়ে বাচ্চা ফুটায়। পাখিরা তাদের পছন্দমতো খাবার দূর- দূরান্ত থেকে নিয়মিত সংগ্রহ করে এনে বাচ্চাদের খাওয়ায়। বাচ্চাগুলো একটু' শক্তসমর্থ হলে তাদের মুখে সরাসরি খাবার তুলে না দিয়ে ক্রমে ক্রমে নিজেরাই যাতে খাবার ধরে খেতে অভ্যস্ত হয় সেই প্রশিক্ষণও দেয়। পাখিরা তাদের বাসাকে অপরিচ্ছন্ন হতে দেয় না। ডিমের খোসা, বাচ্চাদের মল, খাদ্যের অবশিষ্ট ইত্যাদি তারা নিয়মিত পরিষ্কার করে এবং বাসাকে সর্বদা শুষ্ক ও গরম রাখার ব্যবস্থা করে। পাখিদের হাজারো শত্রু। সেসব শত্রুদের হাত থেকে ডিম ও বাচ্চাদের রক্ষা করতে তারা বিভিন্ন পন্থা অবলম্বন করে। কখনো বা শত্রুকে ধোকা দিয়ে, কিংবা যুদ্ধ করে শত্রুকে বিতাড়িত করে বাচ্চাদের রক্ষা করে। বাচ্চারা যাতে অতিদ্রুত স্বাবলম্বী হতে পারে সেই উদ্দেশ্যে পাখিরা তাদের বাচ্চাগুলোকে উড়তে শেখানো, খাদ্য অনুসন্ধান করা, খাদ্য খাওয়া, গান করা বা ডাকতে শেখানো প্রভৃতি বিষয়ে প্রশিক্ষণ দিয়ে থাকে।
HSC Biology 2nd Paper Chapter 12: প্রাণীর আচরণ CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Biology 2nd Paper · Chapter 12: প্রাণীর আচরণ · সৃজনশীল
উদ্দীপকে প্রথম প্রাণীতে উপস্থিত বিষয়টি ব্যাখ্যা কর।
উদ্দীপক
উত্তর
উত্তর
উত্তর
উত্তর