কত খ্রিষ্টান্দে রবার্ট হুক কোষ আবিষ্কার করেন?
ক. ১৮০৫
খ. ১৬৬৫
গ. ১৮০০
ঘ. ১৬৯৫
উত্তর: ১৬৬৫
ব্যাখ্যা: ১৬৬৫ খৃষ্টাব্দে অণুবীক্ষণ যন্ত্রের সাহায্যে ইংরেজ বিজ্ঞানী রবার্ট হুক এর বোতলের ছিপির কোষ বা সেল আবিষ্কারই কোষতত্ব বা কোষবিদ্যার সূচনা করে। বিজ্ঞানী হুক ছিপিতে মৃত কোষ দেখেছিলেন, অর্থাত কেবল কোষ প্রাচীরই তিনি দেখতে পেরেছিলেন। এর পর ইতালীয় বিজ্ঞানী ম্যালপিঘি (Malpighi) ও ইংরেজ বিজ্ঞানী গ্রিউ (Grew) উদ্ভিদের টিস্যু বা কলা পরীক্ষার মাধ্যমে হুকের গবেষণাকে সমর্থন করেন।
HSC Biology 2nd Paper MCQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Biology 2nd Paper · MCQ