কোনটি কোষ বিভাজনে অংশ নেয়?
ক. সেন্ট্রিওল
খ. নিউক্লিয়ার ঝিল্লী
গ. মাইটোকন্ড্রিয়া
ঘ. গলজিবডি
উত্তর: (a) সেন্ট্রিওল
ব্যাখ্যা: সেন্ট্রিওল হল প্রাণিকোষের নিউক্লিয় আবরণীর কাছাকাছি অবস্থিত বেলনাকৃতি বা দন্ডাকার ফাপা অণু নালিকা যুক্ত অঙ্গাণু। এটি একটি আবরণী বিহীন কোষাঙ্গাণু। সেন্ট্রিওল স্বচ্ছ দানাবিহীন যে অঞ্চলে বেষ্টিত থাকে তাকে সেন্ট্রোজোম বলে। ঘন ও নিরেট যে এলাকাটি একে বেষ্টন করে রাখে তার নাম সেন্ট্রোস্ফিয়ার। সেন্ট্রোস্ফিয়ার হতে কোষ বিভাজনের সময় এস্টার রে বিচ্ছুরণ হয়।
HSC Biology 2nd Paper MCQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Biology 2nd Paper · MCQ