নিম্নের কোন তথ্যটি সঠিক নয়?
ক. ইস্ট্রোজেনের প্রভাবে মেয়েদের নারীসুলভ লক্ষণ বিকশিত হয়
খ. ডিম্বাশয়ের সবচেয়ে পরিপক্ক ফলিকলটিকে গ্রাফিয়ান ফলিকল বলে
গ. করপাস লুটিয়াম থেকে লুটিনাইজিং হরমােন নিঃসৃত হয়
ঘ. ইস্ট্রোজেন এবং প্রােজেস্টেরন গুরুত্বপূর্ণ নারী যৌন হরমােন
উত্তর: করপাস লুটিয়াম থেকে লুটিনাইজিং হরমােন নিঃসৃত হয়
ব্যাখ্যা: লিউটিনাইজিং হরমন (Luteinizing Hormone-LH ) : LH পিটুইটারির অগ্রভাগ থেকে ক্ষরিত হয়। LH শুক্রাশয়ের লেডিগ কোষকে উদ্দীপিত করে টেস্টোস্টেরনের ক্ষরণ ঘটায়। এটি ডিম্বাশয়ের করপাস লিউটিয়ামকে উদ্দীপিত করে প্রোজেস্টেরনের ক্ষরণ ঘটায়।
HSC Biology 2nd Paper MCQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Biology 2nd Paper · MCQ