Sertoli Cell পাওয়া যায় –
ক. কোরিয়নে
খ. ডিম্বাশয়ে
গ. শুক্রাশয়ে
ঘ. অ্যামনিয়নে
উত্তর: শুক্রাশয়ে
ব্যাখ্যা: সেমিনিফেরাস নালিকার অন্তঃপ্রাচীরে শুক্রাণু মাতৃকোষ ও সারটোলি কোষ (sartoli cells) অবস্থিত। শুক্রাণু মাতৃকোষ থেকে স্পার্মাটোজেনেসিস (spermatogenesis) প্রক্রিয়ায় পুংগ্যামিট (শুক্রাণু) সৃষ্টি হয়। সারটোলি কোষসমূহ শুক্রাণুর পুষ্টি যোগায়। এই ইন্টারস্টিশিয়াল কোষ থেকে হরমোন নিঃসৃত হয়, যা পুরুষের গৌণ যৌন বৈশিষ্ট্য প্রকাশে সহায়তা করে এবং শুক্রাণুর সংখ্যা বৃদ্ধি ঘটায়।
HSC Biology 2nd Paper MCQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Biology 2nd Paper · MCQ