ভ্রূণের বিভিন্ন কোষ থেকে প্রাণীর বিভিন্ন অংগ গঠনকে কী বলে?
ক. অরগানােজেনেসিস
খ. উওজেনেসিস
গ. সাইটোজেনেসিস
ঘ. গ্যামেটোজেনেসিস
উত্তর: অরগানােজেনেসিস
ব্যাখ্যা: অর্গানোজেনেসিস (Organogenesis) : গ্যাস্ট্রলেশনে সৃষ্ট তিনটি ভ্রূণীয় স্তর থেকে বিভিন্ন অঙ্গ বা তন্ত্র গঠনের প্রক্রিয়াকে অর্গানোজেনেসিস বলে। প্রথমে ভ্রূণীয় স্তর থেকে ছোট ছোট কোষপিণ্ড আলাদা হলে প্রাথমিক অঙ্গকুঁড়ি (primary organ rudiment) সৃষ্টি হয়। পরবর্তীতে অঙ্গকুঁড়ি আরও বিকশিত হয়ে প্রাণীর নির্দিষ্ট অঙ্গ গঠন করে।
HSC Biology 2nd Paper MCQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Biology 2nd Paper · MCQ