শেয়ারFacebookWhatsApp

করোনা রেডিয়েটা কী?

উত্তর: জোনা পেলুসিডাকে বেষ্টন করে বিকীর্ণ রশ্মির মত ফলিকুলার কোষের স্তর থাকে। ফলিকুলার কোষ নির্মিত এই আবরণ কে করোনা রেডিয়েটা বলে।

HSC Biology 2nd Paper Chapter 9: মানব জীবনের ধারাবাহিকতা CQ — Prosthuti প্রশ্নব্যাংক

HSC · Biology 2nd Paper · Chapter 9: মানব জীবনের ধারাবাহিকতা · সৃজনশীল

করোনা রেডিয়েটা কী?

উদ্দীপক

question image

Dhaka · 2019

উত্তর

জোনা পেলুসিডাকে বেষ্টন করে বিকীর্ণ রশ্মির মত ফলিকুলার কোষের স্তর থাকে। ফলিকুলার কোষ নির্মিত এই আবরণ কে করোনা রেডিয়েটা বলে।

উত্তর

ভ্রন ও মাতৃ দেহে বিভিন্ন বস্তু বিনিময়ের নিমিত্তে ভ্রুণকলা ও মাতৃকলা মিলে যে বিশেষ অঙ্গ গঠন করে তাকে অমরা বা প্লাসেন্টা বলে। আমরা হল একটি ফিটোমেটারনাল (foeto-maternal)অঙ্গ। অমরার মাধ্যমে ফিটাস ও মাতৃ দেহের মধ্যে বিভিন্ন বস্তুর আদান-প্রদান ঘটে। যেমন - মাতা থেকে ফিটাসে অক্সিজেন, গ্লুকোজ, এমিনোএসিড, লিপিড, গ্লিসারোল, ভিটামিন, বিভিন্ন ধরনের আয়ন, অ্যালকোহল, নিকোটিন, ভাইরা, এন্টিবডি ইত্যাদি প্রবাহিত হয়। আবার ফিটাস থেকে মাতাতে কার্বন ডাই অক্সাইড ইউরিয়া ও অন্যান্য বর্জ্য পদার্থ আদান-প্রদান হয়। এ সকল কারণে অমরাকের জৈব সেতু বলা হয়।

উত্তর

চিত্র "Y" হল মানব শুক্রাণু। নিম্নে এর গঠন ব্যাখ্যা করা হলো - মানবদেহের সবচেয়ে ছোট কোষ হল শুক্রাণু। মানুষের শুক্রাণুর দৈর্ঘ্য প্রায় ৫০-৭০ মাইক্রোমিটার এবং ব্যাস ২.৫ মাইক্রোমিটার। শুক্রাণুর দেহ চারটে অংশ নিয়ে গঠিত - question image ১)মাথা: মাথা হচ্ছে শুক্রানুর সামনের অংশ যা দেখতে স্ফিতাকার, কোনাকার বা লেন্সের মত। এর মাথা একটি পাতলা সাইটোপ্লাজমের স্তরে আবৃত থাকে যার অধিকাংশ জুড়ে থাকে একটি ডিম্বাকার নিউক্লিয়াস। নিউক্লিয়াস কে ঢেকে থাকে এক্রোসোম। ২)গ্রীবা: গ্রীবা হচ্ছে শুক্রানুর মাথার ঠিক পেছনে মাথা ও মধ্যখন্ডের মাঝখানে অবস্থিত একটি সংকীর্ণ স্বচ্ছ সংযোগস্থল। এখানে পরস্পরের সাথে সমকোণে দুটি সেন্ট্রিওল থাকে। ৩)মধ্যা খন্ড: সাইটোপ্লাজ, মাইটোকন্ড্রিয়া ও অক্ষিও সূত্রে গঠিত অংশটি হচ্ছে শুক্রানুর মধ্যখন্ড। এর মধ্যে মাইটোকন্ড্রিয়ার অংশই বেশি। এটি ফ্লাজলাম সঞ্চালনের জন্য প্রয়োজনীয় শক্তির যোগান দেয়। ৪)লেজ বা ফ্ল্যাজেলাম : এটি শুক্রানুর দীর্ঘতম অং। এতে অক্ষীয় সূত্রের একাংশ স্থুল আবরণে আবৃত থাকে বাকি অংশ থাকে অনাবৃত। এদের যথাক্রমে মূলখণ্ড ও শেষ খন্ড বলা হয়। ফ্ল্যাজেলাম শুক্রানুকে গতিশীল করে নিষেকের উদ্দেশ্যে ডিম্বাণুর কাছে পৌঁছাতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। এভাবে একটি শুক্রাণু গঠিত হয়।

উত্তর

জীবজগতে 'XX^{\prime} ও 'YY^{\prime} এর মিলন প্রক্রিয়াটির গুরুত্ব বিশ্লেষণ কর।উদ্দীপকের "X" ও "Y"এর মিলন প্রক্রিয়াটি হল নিষেক,জীবজগতে যার গুরুত্ব অপরিসীম । পরিণত শুক্রাণু ও ডিম্বাণুর মিলন প্রক্রিয়াকে নিষেক বলে। এই প্রক্রিয়ায় শুক্রাণু ও ডিম্বাণু মিলিত হয়ে তাদের হ্যাপ্লয়েড(n) ক্রোমোজোমবাহী নিউক্লিয়াসের মিলন ঘটিয়ে ডিপ্লয়েড (2n) ক্রোমোজোমবাহী জাইগোট গঠন করে। মানুষের নিষেক অন্তঃনিষেক ধরনের এবং তা সাধারণত ফেলোপিয়ান নালি বা ডিম্বনালির উর্ধাংশে সংঘটিত হয়। ডিম্বাণু ও শুক্রাণু নিউক্লিয়াসকে যথাক্রমে পুরুষ ও স্ত্রী প্রো-নিউক্লিয়াই বলে। নিম্নে নিষেকের গুরুত্ব বা তাৎপর্য তুলে ধরা হলো - ১) নিষেক পিতা মাতার বৈশিষ্ট্যকে সমন্বিত করে। ২) নিষেক জীবের বংশ রক্ষার ধারাবাহিকতা নিশ্চিত করে। ৩) নিষেকের ফলে জাইগোটে জিনের নতুন সমন্বয় এবং এতে প্রকরণের সূচনা ঘটে। ৪) নিষেকের ফলে ডিম্বাণু পরবর্তী পর্যায়ে বৃদ্ধির জন্য প্রস্তুত হয়। ৫) নিষেকের ফলে ডিপ্লয়েড সংখ্যা পুনঃপ্রতিষ্ঠিত হয়। ৬) নিষেধ ডিম্বাণুর বিপাক হার ও প্রোটিন সংশ্লেষণ হার বৃদ্ধি করে। ইত্যাদি গুরুত্বপূর্ণ কাজ নিষেক দ্বারা সম্পন্ন হয়।
HSCBiology 2nd PaperChapter 9: মানব জীবনের ধারাবাহিকতাDhaka
12টি সম্পর্কিত প্রশ্ন — উত্তর ও ব্যাখ্যা লকড

1.উদ্দীপক অনুযায়ী সমগ্র প্রক্রিয়ার জন্য দায়ী হরমোন- i. FSH ও LH ii. ইস্ট্রোজেন ও প্রোজেস্টেরন iii. অ্যান্ড্রোজেন ও ইস্ট্রোজেন নিচের কোনটি সঠিক?

Chittagong · 2016

  • i ও ii
  • i ও iii
  • ii ও iii
  • i, ii ও iii

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

2.উদ্দীপক অনুসারে 'AA^{\prime} ধাপে যে সমস্ত পরিবর্তন ঘটে— i. এন্ডোমেট্রিয়াম ৩-৪ মি.মি. পুরু হয় ii. রক্তনালির দৈর্ঘ্য হ্রাস পায় iii. গ্রাফিয়ান ফলিকলের বৃদ্ধি চূড়ান্ত হয় নিচের কোনটি সঠিক?

Chittagong · 2016

  • i ও ii
  • i ও iii
  • ii ও iii
  • i, ii ও iii

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

3.সিফিলিস রোগের লক্ষণ হলো- i. ক্ষুদ্র ক্ষুদ্র র্যাশ ii. স্ফীত লসিকা গ্রন্থি iii. ওজন বেড়ে যাওয়া নিচের কোনটি সঠিক?

Sylhet · 2016

  • i ও ii
  • i ও iii
  • ii ও iii
  • i, ii ও iii

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

4.কোনটি মেসোডার্ম স্তর হতে উৎপন্ন হয়?

Sylhet · 2016

  • পাকস্থলি ও রক্তনালি
  • হৃৎপিণ্ড ও বৃক্ক
  • জনন অঙ্গ ও যোজক কলা
  • চুল ও ফুসফুস

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

5.ভ্রূণে আর্কেন্টেরন সৃষ্টির প্রক্রিয়াকে কী বলা হয়?

Comilla · 2016

  • গ্যাস্ট্রুলেশন
  • অর্গানোজেনেসিস
  • ব্লাস্টুলেশন
  • ক্লিভেজ

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

6.আর্কেন্টেরন কোথায়, দেখা যায়?

Dinajpur · 2016

  • ব্লাস্টুলায়
  • জাইগোটে
  • মরুলায়
  • গ্যাস্ট্রুলায়

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

7.ভ্রূণ বিকাশের সঠিক স্থান কোনটি?

Dinajpur · 2016

  • ডিম্বাশয়
  • অমরা
  • ডিম্বনালি
  • জরায়ু

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

8.নিচের কোনটি বহিঃভ্রূণীয় আবরণ?

Rajshahi · 2016

  • করোনা রেডিয়েটা
  • জোনা পেলুসিডা
  • ভাইটেলাইন মেমব্রেন
  • অ্যালানটয়েস

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

9.মানুষে নিষেক সংঘটিত হয় কোন অঙ্গে?

Comilla · 2016

  • ফেলোপিয়ান নালি
  • ডিম্বাশয়
  • যোনি
  • জরায়ু

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

10.ইমপ্ল্যান্টেশন কোথায় হয়?

Rajshahi · 2016

  • অমরায়
  • ডিম্বনালিতে
  • জরায়ুতে
  • ডিম্বাশয়ে

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

11.জরায়ুর সংকোচন ঘটায় কোন হরমোন?

Jessore · 2016

  • ইস্ট্রোজেন
  • রিলাক্সিন
  • প্রোজেস্টেরন
  • প্রোটিয়েজ

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

12.নিচের কোনটি শুক্রাণু নির্গমনের সঠিক পথ?

Barisal · 2016

  • সেমিনিফেরাস নালিকা → রেটিটেসটিস → ভাসা ইফারেন্সিয়া → ইপিডিডাইমিস
  • ইপিডিডাইমিস→ সেমিনিফেরাস নালিকা → রেটিটেসটিস → ভাসা ইফারেন্সিয়া
  • ভাসা ইফারেন্সিয়া → ইপিডিডাইমিস → সেমিনিফেরাস নালিকা → বেটিটেসটিস
  • রেটিটেসটিস → ভাসা ইফারেন্সিয়া → ইপিডিডাইমিস → সেমিনিফেরাস নালিকা

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

আরো প্রশ্ন দেখো

আরো হাজারো প্রশ্ন + মডেল টেস্ট

ফ্রি রেজিস্ট্রেশন করো — ফেভারিট, AI টিউটর, লিডারবোর্ড ও অ্যানালিটিক্স আনলক করো।