শেয়ারFacebookWhatsApp

ট্রপিক হরমোন কী?

উত্তর: যে হরমোন অন্য অন্তঃক্ষরা গ্রন্থিকে তার হরমোন ক্ষরণে উদ্বুদ্ধ করে সেগুলো হচ্ছে ট্রপিক হরমোন।

HSC Biology 2nd Paper Chapter 9: মানব জীবনের ধারাবাহিকতা CQ — Prosthuti প্রশ্নব্যাংক

HSC · Biology 2nd Paper · Chapter 9: মানব জীবনের ধারাবাহিকতা · সৃজনশীল

ট্রপিক হরমোন কী?

উদ্দীপক

রহমান দম্পতির দুই সন্তান। ছেলেটির বয়স ১৪ এবং মেয়েটির বয়স ১২। উক্ত দম্পতি আর কোনো সন্তান সন্ততি গ্রহণে আগ্রহী নয়। [কুমিল্লা বোর্ড ২০১৫]

উত্তর

যে হরমোন অন্য অন্তঃক্ষরা গ্রন্থিকে তার হরমোন ক্ষরণে উদ্বুদ্ধ করে সেগুলো হচ্ছে ট্রপিক হরমোন।

উত্তর

সহজাত প্রতিরক্ষা জিন ঘটিত বা শারীরবৃত্তীয় আর অর্জিত প্রতিরক্ষা অ্যান্টিজেন প্রণোদিত। জিনের বহিঃপ্রকাশ দ্বারা সহজাত প্রতিরক্ষা আবির্ভূত হয় আর অ্যান্টিজেন, অ্যান্টিবডি অথবা টিকা প্রয়োগের মাধ্যমে অর্জিত প্রতিরক্ষা আবির্ভূত হয়। আবার জীবাণু প্রবেশের কয়েক মিনিট বা ঘণ্টার মধ্যে সহজাত প্রতিরক্ষা সাড়া দেয়। আর অর্জিত প্রতিরক্ষা অ্যান্টিজেন বা অ্যান্টিবডি পাওয়ার ৫-১৪ দিন `পর সাড়া দেয়। তাই সহজাত প্রতিরক্ষা অর্জিত প্রতিরক্ষা হতে আলাদা।

উত্তর

রহমান সাহেবের ১ম সন্তান হলো ছেলে এবং তার বয়স ১৪ বছর। এ বয়সে তার দেহে অনেকগুলো পরিবর্তন লক্ষ করা যায়। মূলত এ বয়সে নিঃসৃত বিভিন্ন হরমোনের প্রভাবে তার দেহের ব্যাপক পরিবর্তন ঘটে। নিচে বিভিন্ন হরমোনের প্রভাব আলোচনা করা হলো- ১. পিটুইটারি গ্রন্থি থেকে নিঃসৃত তিন ধরনের গোনাডোট্রফিক হরমোনের মধ্যে দুটি হরমোন ছেলেদের জননাঙ্গ ও আনুষঙ্গিক জননাঙ্গগুলোর পূর্ণতা দানে সাহায্য করে। ২. ফলিকল স্টিমুলেটিং হরমোন (FSH) সেমিনিফেরাস নালিকার বৃদ্ধি ও পূর্ণতা ঘটিয়ে শুক্রাণু উৎপাদনে সাহায্য করে। ল্যুটিনাইজিং হরমোন (LH) শুক্রাশয়ের লেডিগ কোষগুলোকে উদ্দীপ্ত করে টেস্টোস্টেরন নামক পুরুষ যৌন হরমোন ক্ষরণে অংশ নেয়। ৩. সম্মুখ পিটুইটারি গ্রন্থির বিপাকীয় হরমোন এবং পশ্চাৎ পিটুইটারি গ্রন্থির ভ্যাসোপ্রেসিন হরমোন দৈহিক চরিত্রের পরিবর্তন ঘটাতে সাহায্য করে। ৪. অ্যাড্রেনাল গ্রন্থির অ্যান্ড্রোজেন হরমোন শরীরের বিশেষ বিশেষ জায়গায় লোম, বৃদ্ধি, মানসিক ও যৌন চরিত্রের পরিবর্তন ঘটায়। ৫. শুক্রাশয়ের টেস্টোস্টেরন হরমোন হাইপোথ্যালামাস থেকে উৎপন্ন যৌনগ্রন্থি উদ্দীপক রিলিজিং ফ্যাক্টর সম্মুখ পিটুইটারি গ্রন্থিকে FSH ও LH ক্ষরণে উদ্দীপ্ত করে। এ হরমোন দুটি শুক্রাশয়কে টেস্টোস্টেরন হরমোন ক্ষরণে উদ্বুদ্ধ করে।

উত্তর

উদ্দীপকে রহমান দম্পতির দুই সন্তান। একটি ছেলে যার বয়স ১৪ বছর এবং একটি মেয়ে যার বয়স ১২ বছর। যেহেতু রহমান দম্পতি আর কোনো সন্তান গ্রহণ করতে চান না তাই তাদের স্থায়ী পদ্ধতি সবচেয়ে গ্রহণযোগ্য। জন্মনিরোধের জন্য স্থায়ী পদ্ধতি অবলম্বন করাকে বন্ধ্যাকরণ বলে। এটি দু'ধরনের যথা- ১. ভ্যাসেকটমি : এ পদ্ধতিতে পুরুষের ক্ষেত্রে উভয় দিকের শুক্রনালির অংশকে কেটে বেঁধে দেওয়া হয় যাতে শুক্রাণু বাইরে আসতে না পারে। ২. টিউবেকটমি বা লাইগেশন : এ পদ্ধতির ক্ষেত্রে মহিলাদের উভয় দিকের ফেলোপিয়ান নালির অংশ কেটে বেঁধে দেওয়া হয় যাতে শুক্রাণু প্রবেশের পথ রুদ্ধ হয়ে যায়। অধিক সন্তানবতী বা যারা আর কোনো সন্তান চান না তাদের জন্য এ পদ্ধতি গ্রহণ করা অত্যন্ত প্রয়োজন। তাই বলা যায়, রহমান দম্পতির ইচ্ছা সম্পূর্ণভাবে পূরণের জন্য স্থায়ী পদ্ধতিটিই সবচেয়ে বেশি গ্রহণযোগ্য।
HSCBiology 2nd PaperChapter 9: মানব জীবনের ধারাবাহিকতা
12টি সম্পর্কিত প্রশ্ন — উত্তর ও ব্যাখ্যা লকড

1.উদ্দীপক অনুযায়ী সমগ্র প্রক্রিয়ার জন্য দায়ী হরমোন- i. FSH ও LH ii. ইস্ট্রোজেন ও প্রোজেস্টেরন iii. অ্যান্ড্রোজেন ও ইস্ট্রোজেন নিচের কোনটি সঠিক?

Chittagong · 2016

  • i ও ii
  • i ও iii
  • ii ও iii
  • i, ii ও iii

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

2.উদ্দীপক অনুসারে 'AA^{\prime} ধাপে যে সমস্ত পরিবর্তন ঘটে— i. এন্ডোমেট্রিয়াম ৩-৪ মি.মি. পুরু হয় ii. রক্তনালির দৈর্ঘ্য হ্রাস পায় iii. গ্রাফিয়ান ফলিকলের বৃদ্ধি চূড়ান্ত হয় নিচের কোনটি সঠিক?

Chittagong · 2016

  • i ও ii
  • i ও iii
  • ii ও iii
  • i, ii ও iii

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

3.সিফিলিস রোগের লক্ষণ হলো- i. ক্ষুদ্র ক্ষুদ্র র্যাশ ii. স্ফীত লসিকা গ্রন্থি iii. ওজন বেড়ে যাওয়া নিচের কোনটি সঠিক?

Sylhet · 2016

  • i ও ii
  • i ও iii
  • ii ও iii
  • i, ii ও iii

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

4.কোনটি মেসোডার্ম স্তর হতে উৎপন্ন হয়?

Sylhet · 2016

  • পাকস্থলি ও রক্তনালি
  • হৃৎপিণ্ড ও বৃক্ক
  • জনন অঙ্গ ও যোজক কলা
  • চুল ও ফুসফুস

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

5.ভ্রূণে আর্কেন্টেরন সৃষ্টির প্রক্রিয়াকে কী বলা হয়?

Comilla · 2016

  • গ্যাস্ট্রুলেশন
  • অর্গানোজেনেসিস
  • ব্লাস্টুলেশন
  • ক্লিভেজ

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

6.আর্কেন্টেরন কোথায়, দেখা যায়?

Dinajpur · 2016

  • ব্লাস্টুলায়
  • জাইগোটে
  • মরুলায়
  • গ্যাস্ট্রুলায়

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

7.ভ্রূণ বিকাশের সঠিক স্থান কোনটি?

Dinajpur · 2016

  • ডিম্বাশয়
  • অমরা
  • ডিম্বনালি
  • জরায়ু

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

8.নিচের কোনটি বহিঃভ্রূণীয় আবরণ?

Rajshahi · 2016

  • করোনা রেডিয়েটা
  • জোনা পেলুসিডা
  • ভাইটেলাইন মেমব্রেন
  • অ্যালানটয়েস

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

9.মানুষে নিষেক সংঘটিত হয় কোন অঙ্গে?

Comilla · 2016

  • ফেলোপিয়ান নালি
  • ডিম্বাশয়
  • যোনি
  • জরায়ু

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

10.ইমপ্ল্যান্টেশন কোথায় হয়?

Rajshahi · 2016

  • অমরায়
  • ডিম্বনালিতে
  • জরায়ুতে
  • ডিম্বাশয়ে

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

11.জরায়ুর সংকোচন ঘটায় কোন হরমোন?

Jessore · 2016

  • ইস্ট্রোজেন
  • রিলাক্সিন
  • প্রোজেস্টেরন
  • প্রোটিয়েজ

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

12.নিচের কোনটি শুক্রাণু নির্গমনের সঠিক পথ?

Barisal · 2016

  • সেমিনিফেরাস নালিকা → রেটিটেসটিস → ভাসা ইফারেন্সিয়া → ইপিডিডাইমিস
  • ইপিডিডাইমিস→ সেমিনিফেরাস নালিকা → রেটিটেসটিস → ভাসা ইফারেন্সিয়া
  • ভাসা ইফারেন্সিয়া → ইপিডিডাইমিস → সেমিনিফেরাস নালিকা → বেটিটেসটিস
  • রেটিটেসটিস → ভাসা ইফারেন্সিয়া → ইপিডিডাইমিস → সেমিনিফেরাস নালিকা

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

আরো প্রশ্ন দেখো

আরো হাজারো প্রশ্ন + মডেল টেস্ট

ফ্রি রেজিস্ট্রেশন করো — ফেভারিট, AI টিউটর, লিডারবোর্ড ও অ্যানালিটিক্স আনলক করো।