শেয়ারFacebookWhatsApp

শিখন আচরণ বলতে কী বুঝায়?

উত্তর: কোনো প্রাণীর জীবনে কোনো একটি একক বাহ্যিক ঘটনা বা প্রাকৃতিক ঘটনা থেকে প্রাপ্ত অভিজ্ঞতার ফলে স্নায়ুতন্ত্রের কার্যকারিতাসহ আচরণগত পরিবর্তনকে শিখন আচরণ বলে। শিখন আচরণ প্রাণীর নিজ জীবনেই সীমাবদ্ধ থাকে। এটি বংশানুসরণযোগ্য নয়।

HSC Biology 2nd Paper Chapter 9: মানব জীবনের ধারাবাহিকতা CQ — Prosthuti প্রশ্নব্যাংক

HSC · Biology 2nd Paper · Chapter 9: মানব জীবনের ধারাবাহিকতা · সৃজনশীল

শিখন আচরণ বলতে কী বুঝায়?

উদ্দীপক

দশ বছরের বিবাহিত জীবনে জমিলার কোনো সন্তান না হওয়ায় গ্রাম্য চিকিৎসা বাদ দিয়ে এবার বিশেষজ্ঞ চিকিৎসকের শরণাপন্ন হলে ডাক্তার স্বামী-স্ত্রী উভয়কে পরীক্ষা করে জমিলার প্রজননক অক্ষমতার বিষয়টি চিহ্নিত করেন এবং গবেষণাগারে কৃত্রিম পদ্ধতিতে জমিলা সন্তানের মা হন। [রাজশাহী বোর্ড ২০১৫]

উত্তর

রক্ত সংবহন থেকে কলাকোষে প্রবিষ্ট অনাক্রম্যতা সৃষ্টিকারী মনোসাইটই হলো ম্যাক্রোফেজ।

উত্তর

কোনো প্রাণীর জীবনে কোনো একটি একক বাহ্যিক ঘটনা বা প্রাকৃতিক ঘটনা থেকে প্রাপ্ত অভিজ্ঞতার ফলে স্নায়ুতন্ত্রের কার্যকারিতাসহ আচরণগত পরিবর্তনকে শিখন আচরণ বলে। শিখন আচরণ প্রাণীর নিজ জীবনেই সীমাবদ্ধ থাকে। এটি বংশানুসরণযোগ্য নয়।

উত্তর

জমিলার দীর্ঘদিন সন্তান না হওয়ার নিম্নলিখিত কারণসমূহ থাকতে পারে- ১. ফেলোফিয়ান নালির সমস্যা। ২. হরমোনজনিত কারণ। ৩. জরায়ুমুখের সমসা। ৪. জরায়ুর সমসা। ৫. ডিম্বপাতে ব্যর্থতা। ৬. জরায়ুর ক্ষত। ৭. জরায়ুমুখের ক্ষত। ৮. শুক্রাণুর প্রতি অ্যান্টিবডি তৈরি। ৯. জরায়ুর পরিসর ছোট থাকা। ১০. অকালে মনোপজ হলে, ডায়াবেটিস হলে, ধূমপান করলে, স্টেরয়েড ঔষধ সেবন করলে, অতিরিক্ত মদ্যপান করলে, দেহের অতিরিক্ত ওজন হলে সন্তান উৎপাদন ক্ষমতা থাকে না।

উত্তর

উদ্দীপকের আলোচনা থেকে বুঝা যায় জমিলা কৃত্রিম পদ্ধতি অর্থাৎ IVF (In vitro Fertilization) পদ্ধতির মাধ্যমে মা হলেন। নিচে IVF পদ্ধতির কৌশল ও যৌক্তিকতা ব্যাখ্যা করা হলো- পদ্ধতির শুরুতে স্ত্রীর পরিণত ডিম্বাণু ল্যাপারোস্কোপিক পদ্ধতিতে অত্যন্ত সন্তর্পনে বের করে আনা হয়। তারপর সেটিকে প্রক্রিয়াজাতকরণের জন্য গবেষণাগারে সংরক্ষণ করা হয়। একই সময়ে স্বামীর অসংখ্য শুক্রাণু সংগ্রহ করে তা থেকে বিশেষ প্রক্রিয়াজাতকরণের মাধ্যমে বেছে নেওয়া হয় সজীব ও অতি ক্রিয়াশীল একঝাঁক শুক্রাণু। তারপর শুক্রাণুগুলোকে ছেড়ে দেওয়া হয় ডিম্বাণুবাহী টেস্ট টিউবে (পেট্রিডিশ) যেখানে নিষেক সম্পন্ন হয়। ডিম্বাণু ও শুক্রাণুবাহী টেস্ট টিউবটিকে সংরক্ষণ করা হয় মাতৃগর্ভের অনুরূপ পরিবেশের একটি ইনকিউবেটরে। এর মধ্যে ২৪ থেকে ৪৮ ঘণ্টা পর্যবেক্ষণের পরই বোঝা যায় নিষিক্তকরণের পর ভ্রূণ সৃষ্টির সফলতা সম্পর্কে। ভ্রূণ সৃষ্টির পর সেটিকে একটি বিশেষ নলের মাধ্যমে জরায়ুতে সংস্থাপনের জন্য পাঠানো হয়। জরায়ুতে ভ্রূণ সংস্থাপন সম্পন্ন হওয়ার পরে ঘটনা ঘটতে থাকে স্বাভাবিক গর্ভধারণের মতোই। মাতৃগর্ভে স্বাভাবিক প্রক্রিয়ায় নিষেকের ফলে যেভাবে ভ্রূণ বেড়ে উঠে, তেমন করেই বেড়ে উঠে টেস্টটিউব বেবিও। বাচ্চার প্রসবও স্বাভাবিকভাবে হতে পারে অথবা প্রয়োজন হতে পারে সিজারিয়ান অপারেশনের। জন্ম নেওয়া শিশুরা অস্বাভাবিক কিছু নয়, তারাও অন্যান্য শিশুর মতোই স্বাভাবিকভাবে বেড়ে উঠে। আইভিএফ প্রযুক্তির মাধ্যমে টেস্টটিউব বাচ্চা জন্ম দেওয়ার বিষয়টি আধুনিক চিকিৎসাবিজ্ঞানের মাইলফলক হিসেবে চিহ্নিত হয়েছে। পৃথিবীর প্রায় ১০ ভাগের বেশি দম্পতি স্বাভাবিক পদ্ধতিতে সন্তান জন্মদানে অক্ষম। অতীতে সন্তানহীন বন্ধ্যা দম্পতিরা সারা জীবন ভুগতেন হতাশা ও বিষণ্নতায়। তাদের জন্য কার্যকর তেমন কোনো ওষুধও ছিল না। কিন্তু এ হতাশার চিত্রটি বদলে গেছে আইভিএফ প্রযুক্তির সফলতার পর। পরিশেষে বলা যায় যে, পুরুষ ও নারীর প্রজনন অক্ষমতা বা বন্ধ্যাত্ব দূর করে পিতৃ ও মাতৃত্বের বাসনা পূর্ণ করার সুযোগ সৃষ্টি করতে আইভিএফ পদ্ধতি তাৎপর্যপূর্ণ ভূমিকা রাখছে।
HSCBiology 2nd PaperChapter 9: মানব জীবনের ধারাবাহিকতা
12টি সম্পর্কিত প্রশ্ন — উত্তর ও ব্যাখ্যা লকড

1.উদ্দীপক অনুযায়ী সমগ্র প্রক্রিয়ার জন্য দায়ী হরমোন- i. FSH ও LH ii. ইস্ট্রোজেন ও প্রোজেস্টেরন iii. অ্যান্ড্রোজেন ও ইস্ট্রোজেন নিচের কোনটি সঠিক?

Chittagong · 2016

  • i ও ii
  • i ও iii
  • ii ও iii
  • i, ii ও iii

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

2.উদ্দীপক অনুসারে 'AA^{\prime} ধাপে যে সমস্ত পরিবর্তন ঘটে— i. এন্ডোমেট্রিয়াম ৩-৪ মি.মি. পুরু হয় ii. রক্তনালির দৈর্ঘ্য হ্রাস পায় iii. গ্রাফিয়ান ফলিকলের বৃদ্ধি চূড়ান্ত হয় নিচের কোনটি সঠিক?

Chittagong · 2016

  • i ও ii
  • i ও iii
  • ii ও iii
  • i, ii ও iii

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

3.সিফিলিস রোগের লক্ষণ হলো- i. ক্ষুদ্র ক্ষুদ্র র্যাশ ii. স্ফীত লসিকা গ্রন্থি iii. ওজন বেড়ে যাওয়া নিচের কোনটি সঠিক?

Sylhet · 2016

  • i ও ii
  • i ও iii
  • ii ও iii
  • i, ii ও iii

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

4.কোনটি মেসোডার্ম স্তর হতে উৎপন্ন হয়?

Sylhet · 2016

  • পাকস্থলি ও রক্তনালি
  • হৃৎপিণ্ড ও বৃক্ক
  • জনন অঙ্গ ও যোজক কলা
  • চুল ও ফুসফুস

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

5.ভ্রূণে আর্কেন্টেরন সৃষ্টির প্রক্রিয়াকে কী বলা হয়?

Comilla · 2016

  • গ্যাস্ট্রুলেশন
  • অর্গানোজেনেসিস
  • ব্লাস্টুলেশন
  • ক্লিভেজ

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

6.আর্কেন্টেরন কোথায়, দেখা যায়?

Dinajpur · 2016

  • ব্লাস্টুলায়
  • জাইগোটে
  • মরুলায়
  • গ্যাস্ট্রুলায়

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

7.ভ্রূণ বিকাশের সঠিক স্থান কোনটি?

Dinajpur · 2016

  • ডিম্বাশয়
  • অমরা
  • ডিম্বনালি
  • জরায়ু

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

8.নিচের কোনটি বহিঃভ্রূণীয় আবরণ?

Rajshahi · 2016

  • করোনা রেডিয়েটা
  • জোনা পেলুসিডা
  • ভাইটেলাইন মেমব্রেন
  • অ্যালানটয়েস

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

9.মানুষে নিষেক সংঘটিত হয় কোন অঙ্গে?

Comilla · 2016

  • ফেলোপিয়ান নালি
  • ডিম্বাশয়
  • যোনি
  • জরায়ু

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

10.ইমপ্ল্যান্টেশন কোথায় হয়?

Rajshahi · 2016

  • অমরায়
  • ডিম্বনালিতে
  • জরায়ুতে
  • ডিম্বাশয়ে

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

11.জরায়ুর সংকোচন ঘটায় কোন হরমোন?

Jessore · 2016

  • ইস্ট্রোজেন
  • রিলাক্সিন
  • প্রোজেস্টেরন
  • প্রোটিয়েজ

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

12.নিচের কোনটি শুক্রাণু নির্গমনের সঠিক পথ?

Barisal · 2016

  • সেমিনিফেরাস নালিকা → রেটিটেসটিস → ভাসা ইফারেন্সিয়া → ইপিডিডাইমিস
  • ইপিডিডাইমিস→ সেমিনিফেরাস নালিকা → রেটিটেসটিস → ভাসা ইফারেন্সিয়া
  • ভাসা ইফারেন্সিয়া → ইপিডিডাইমিস → সেমিনিফেরাস নালিকা → বেটিটেসটিস
  • রেটিটেসটিস → ভাসা ইফারেন্সিয়া → ইপিডিডাইমিস → সেমিনিফেরাস নালিকা

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

আরো প্রশ্ন দেখো

আরো হাজারো প্রশ্ন + মডেল টেস্ট

ফ্রি রেজিস্ট্রেশন করো — ফেভারিট, AI টিউটর, লিডারবোর্ড ও অ্যানালিটিক্স আনলক করো।