অমরা কী?
উত্তর: মাতৃদেহ থেকে ভ্রূণে পুষ্টি সরবরাহের জন্য সম্মলিতভাবে মাতৃকা ও ভ্রূণ গঠিত অঙ্গকে অমরা বলে।
HSC Biology 2nd Paper Chapter 9: মানব জীবনের ধারাবাহিকতা CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Biology 2nd Paper · Chapter 9: মানব জীবনের ধারাবাহিকতা · সৃজনশীল
অমরা কী?
উদ্দীপক
উত্তর
উত্তর
উত্তর
চিত্র Y অংশটি হলো শুক্রাণু। নিচে শুক্রাণুর গঠনরূপ ব্যাখ্যা করা হলো- একটি শুক্রাণুদেহ নিচে বর্ণিত চারটি প্রধান অংশে বিভক্ত। এসব অংশের সংক্ষিপ্ত বিবরণ নিম্নরূপ-
১. মাথা: মাথা হচ্ছে শুক্রাণুর সামনের অংশ যা দেখতে স্ফীতকায়, কোণাকৃতি বা লেন্সের মতো। শুক্রাণুর সম্পূর্ণ মাথা একটি পাতলা সাইটোপ্লাজমীয় স্তরে আবৃত থাকে। মাথার সাইটোপ্লাজমের অধিকাংশ জুড়ে থাকে একটি ডিম্বাকৃতি নিউক্লিয়াস। এর সামনের অর্ধেক অংশের উপরে নিউক্লিয়াসকে ঢেকে থাকে অ্যাক্রোসোম। অ্যাক্রোসোম একটি থলি বিশেষ।
২. গ্রীবা: গ্রীবা হচ্ছে শুক্রাণুর মাথার ঠিক পেছনে মাথা ও মধ্যখণ্ডের মাঝখানে অবস্থিত একটি সরু, স্বচ্ছ সংযোগস্থল। এখানে পরস্পরের সাথে সমকোণে দুটি সেন্ট্রিওল থাকে।
৩. মধ্য খন্ড: সাইটোপ্লাজম, মাইটোকন্ড্রিয়া এবং অক্ষীয় সূত্রে গঠিত অংশটি হচ্ছে শুক্রাণুর মধ্য খণ্ড। এর মধ্যে মাইটোকন্ড্রিয়ার অংশই বেশি।
৪. লেজ বা ফ্ল্যাজেলাম: শুক্রাণুর মধ্যখন্ডের সাইটোপ্লাজম ও মাইটোকন্ড্রিয়া সমাপ্তির অংশ থেকে শুরু করে পেছনের সবটুকুই লেজ বা ফ্ল্যাজেলাম।উত্তর
