উদ্দীপকে B গ্রন্থি দেহের শারীরবৃত্তীয় কাজে অংশগ্রহণ করে- তা আলোচনা করো।
উত্তর: উদ্দীপকের 'B [গণিত] গ্রন্থি হলো অন্তঃক্ষরা গ্রন্থি। মূলত পিটুইটারি, থাইরয়েড, থাইমাস, অ্যাড্রেনাল, অগ্ন্যাশয়, শুক্রাশয়, ডিম্বাশয় হলো অন্তঃক্ষরা গ্রন্থি। এসব গ্রন্থি নিঃসৃত হরমোন দেহের বিভিন্ন শারীরবৃত্তীয় কাজে অংশগ্রহণ করে। নিম্নে তা দেয়া হলো- i. গ্যাস্ট্রিন, সিক্রেটিন হরমোন পৌষ্টিকনালির অন্তঃক্ষরা কোষ থেকে ক্ষরিত হয়ে পরিপাকের এনজাইমগুলো নিয়ন্ত্রণ করে। ইনসুলিন ও গ্লুকাগন হরমোন শর্করা এবং থাইরক্সিন হরমোন প্রোটিন, স্নেহদ্রব্য ও খনিজ আয়ন বিপাক করে। ii. এপিনেফ্রিন, অ্যাড্রেনালিন হরমোন হৃদক্রিয়া ও রক্তচাপ বৃদ্ধি করে। iii. অ্যাড্রেনাল গ্রন্থি থেকে ক্ষরিত অ্যালডোস্টেরন Na+, k+ আয়নের সমতা রক্ষা করে। iv. ADH হরমোন পানি শোষণ ও পানি সাম্যতা বজায় রাখে। V. ইস্ট্রোজেন, প্রোজেস্টেরন প্রভৃতি ডিম্বাশয় নিঃসৃত হরমোন ঋতুচক্র, স্তনগ্রন্থির বিকাশ ঘটায়, জরায়ুর প্রাচীরে নিষিক্ত ডিম্বাণু স্থাপনে সহায়তা করে। রিলাক্সিন হরমোন প্রসবে সহায়তা করে এবং অক্সিটোসিন হরমোন জরায়ুর সংকোচন-প্রসারণ ঘটাতে সহায়তা করে। vi. শুক্রাশয় নিঃসৃত টেস্টোস্টেরন, ইস্ট্রোজেন, গোনাডোকটিকয়েড হরমোন গৌন যৌন বৈশিষ্ট্যের বিকাশ ঘটায়। vii. গ্রোথ হরমোন, থাইরক্সিন, ইস্ট্রোজেন, প্রোল্যাকটিন সন্তান প্রসবকারী মায়ের স্তনগ্রন্থির বৃদ্ধিও দুধ উৎপাদন ক্ষমতা বৃদ্ধি করে। এভাবে অন্তঃক্ষরা গ্রন্থি নিঃসৃত হরমোনগুলো বিভিন্ন শারীরবৃত্তীয় কাজে 'সহায়তা করে।
HSC Biology 2nd Paper Chapter 8: সমন্বয় ও নিয়ন্ত্রণ CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Biology 2nd Paper · Chapter 8: সমন্বয় ও নিয়ন্ত্রণ · সৃজনশীল
উদ্দীপকে B গ্রন্থি দেহের শারীরবৃত্তীয় কাজে অংশগ্রহণ করে- তা আলোচনা …
Combined · 2018
উত্তর
উত্তর
উত্তর
উত্তর