উদ্দীপকে উল্লিখিত ছোট গ্রন্থিটি কীভাবে অন্যান্য গ্রন্থির ক্ষরণ নিয়ন্ত্রণ করে- ব্যাখ্যা করো।
উত্তর: উদ্দীপকে উল্লিখিত ছোট গ্রন্থিটি হলো পিটুইটারি গ্রন্থি, গ্রন্থিটি ছোট হলেও অত্যন্ত গুরুত্বপূর্ণ। গ্রন্থটি হতে নিঃসৃত হরমোনের সংখ্যা এবং বিভিন্ন গ্রন্থির ওপর এসব হরমোনের প্রভাব বিবেচনা করে একে প্রধান গ্রন্থি বা প্রভু গ্রন্থি বলা হয়। পিটুইটারি থেকে বিশেষ ধরনের ট্রপিক হরমোন ক্ষরিত হয় যা অন্যান্য অন্তঃক্ষরা গ্রন্থিকে নিজ নিজ হরমোন ক্ষরণে উদ্দীপ্ত করে। যেমন- থাইরয়েড উদ্দীপক হরমোন থাইরয়েড গ্রন্থিকে থাইরয়েড হরমোন ক্ষরণে উদ্দীপ্ত করে। লুটিনাইজিং হরমোন (LH) নারীদেহে ইস্ট্রোজেন ও প্রজেস্টেরন সংশ্লেষে উদ্বুদ্ধ করে। পুরুষে টেস্টোস্টেরন ক্ষরণেও LH উদ্দীপ্ত করে। ফলিকল উদ্দীপক হরমোন ডিম্বাশয়ের ফলিকলের পূর্ণতা দান এবং ইস্ট্রোজেন সংশ্লেষে উদ্দীপনা যোগায়। প্রোল্যাকটিন হরমোনের প্রভাবে নারীদেহে স্তনগ্রন্থির বৃদ্ধি হয়। এছাড়াও এটি দুগ্ধ উৎপাদন, অনাক্রম্যের প্রতি সাড়া ও রক্তকণিকা সৃষ্টিতে অবদান রাখে। অ্যাড্রিনোকর্টিকো ট্রিপিক হরমোন অ্যাড্রেনাল কট্রেক্সকে গ্লুকোকটিকয়েড নামক স্টেরয়েড হরমোন ক্ষরণে উদ্দীপনা যোগায়। ভ্যাসোপ্রেসিন বৃক্কে পানি শোষণ ক্ষমতা বৃদ্ধি ও অক্সিটোসিন জরায়ু কোষের সংকোচন নিয়ন্ত্রণ করে। এছাড়াও অন্যান্য অনেক হরমোন ক্ষরণ করে বিভিন্ন কার্যাবলি সম্পাদন করে থাকে। উপরোল্লিখিত পর্যালোচনার মাধ্যমে এটি স্পষ্টতই প্রতীয়মান হয় যে, পিটুইটারি গ্রন্থি ছোট হওয়া সত্ত্বেও বিভিন্ন প্রকার হরমোন ক্ষরণের মাধ্যমে অন্যান্য গ্রন্থিকে উদ্দীপ্ত করে দেহে সমন্বয় সাধনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে।
HSC Biology 2nd Paper Chapter 8: সমন্বয় ও নিয়ন্ত্রণ CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Biology 2nd Paper · Chapter 8: সমন্বয় ও নিয়ন্ত্রণ · সৃজনশীল
উদ্দীপকে উল্লিখিত ছোট গ্রন্থিটি কীভাবে অন্যান্য গ্রন্থির ক্ষরণ নিয়ন…
উদ্দীপক
Chittagong · 2017
উত্তর
উত্তর
উত্তর
উত্তর