"A" চিহ্নিত অংশের সংক্রমণ প্রতিরোধে কি কি ব্যবস্থা গ্রহণ করা যায় -তোমার মতামত দাও।
উত্তর: উদ্দীপকে A চিহ্নিত অংশটি হলো মধ্যকর্ণ। মধ্যকর্ণের সংক্রমণকে ওটিটিস মিডিয়া বলে। নিচে মধ্যকর্নের সংক্রমণ প্রতিরোধ আলোচনা করা হলো: ১. শিশুর আশেপাশে ধূমপান না করা। কারণ ধূমপায়ীদের শিশু সন্তান ঠান্ডা ও কানের সংক্রমণে বেশি ভুগে থাকে। ২. কানের সংক্রমণ প্রতিরোধে জন্মের পর শিশুকে অন্তত প্রথম ছয় মাস বুকের দুধ খেতে দেওয়া। বুকের দুধে রয়েছে রোগ প্রতিরোধক উপাদান। তাছাড়া ধারণা করা হয় মায়ের দুধে এমন কোন উপাদান রয়েছে যা পান করার সময় গলার উপর দিকের মিউকাস পর্দা বা ঝিল্লিতে আটকে থাকা ব্যাকটেরিয়াকে নিচের দিকে পাকস্থলীতে নিয়ে আসে। ফলে ব্যাকটেরিয়া উপর দিকে ইউস্টেশিয়ান নালীতে প্রবেশের সুযোগ পায় না। ৩. বুকের দুধ বা অন্য কোন তরল খাওয়ানোর সময় শিশুর মাথাটি পিঠের সঙ্গে ৪৫ ডিগ্রি কোণে উঁচুতে রাখতে হবে। তা না হলে তরল খাবার ইউস্টেশিয়ান নালি হয়ে কানে ঢুকে সংক্রমণ সৃষ্টি করে। ৪. এলার্জিজনিত প্রভাব এড়িয়ে চলা। কারণ এলার্জিজনিত প্রতিক্রিয়ার কারণে ইউস্টেশিয়ান নালী বন্ধ হয়ে সংক্রমণ ঘটতে পারে। ৫. গোসলের সময় কানে যাতে পানি প্রবেশ না করে সেদিকে খেয়াল রাখা। বায়ু দূষণ থেকে দূরে থাকা। ৬. বারবার সর্দি হতে থাকলে এবং নাকের ছিদ্রপথ লালাভ রং হলে শিশু মুখ দিয়ে শ্বাস নিলে এবং রাতে হা করে ঘুমালে শীঘ্রই চিকিৎসকের পরামর্শ নেওয়া।
HSC Biology 2nd Paper Chapter 8: সমন্বয় ও নিয়ন্ত্রণ CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Biology 2nd Paper · Chapter 8: সমন্বয় ও নিয়ন্ত্রণ · সৃজনশীল
"A" চিহ্নিত অংশের সংক্রমণ প্রতিরোধে কি কি ব্যবস্থা গ্রহণ করা যায় -…
উদ্দীপক

Dinajpur · 2019
উত্তর
উত্তর
উত্তর
উত্তর