উদ্দীপকে উল্লিখিত জৈব রাসায়নিক পদার্থসমূহের অনিয়ন্ত্রিত ব্যবহার ভয়াবহ হতে পারে- বিশ্লেষণ কর।
উত্তর: উদ্দীপকে উল্লিখিত জৈব রাসায়নিক পদার্থটি হরমোন। হরমোনের অনিয়ন্ত্রিত ব্যবহার মানব জীবনের জন্য ভয়াবহ হতে পারে। নিচে তা বিশ্লেষণ করা হলো- ১. দেহ ও মুখমন্ডলের ত্বকের বিভিন্ন অংশে অ্যাকনি বা বিশ্রি দাগ পড়া। ২. স্তন অস্বাভাবিকভাবে বড় হয়ে যায়, একে গাইনেকোমাস্টিয়া বলে। ৩. অপরিণত বয়সে মাথায় টাক দেখা দেয়। ৪. দেহের ভালো কোলেস্টেরল HDL (High density lipoprotein) এর মাত্রা কমে যায় এবং খারাপ কোলেস্টেরল LDL. (low- density lipoprotein) এর মাত্রা বেড়ে যায়।. ৫. HGH গ্রহণে নেশাগ্রস্ত হয়ে পড়ে। ৬. অ্যাক্রোমেগালি রোগ হয়, এক্ষেত্রে দেহে অস্বাভাবিকভাবে বেশি লোম গজায়। ৭. পেশির দুর্বলতা ও হৃদরোগ দেখা দেয়। ৮. প্রোস্টেট ক্যানসারের সম্ভাবনা দেখা দেয়। ৯. বৃদ্ধের অকার্যকারিতা, লিভার টিউমার, লিভার অকার্যকারিতা, শুক্র উৎপাদন ক্ষমতা হ্রাস, প্রস্রাবে জ্বালাপোড়া, যৌন ক্ষমতা হ্রাস ইত্যাদি দেখা দেয়। ১০. আচরণে রুক্ষ্মতা, উগ্রতা ও অসহিষ্ণুতা দেখা দেয়।
HSC Biology 2nd Paper Chapter 8: সমন্বয় ও নিয়ন্ত্রণ CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Biology 2nd Paper · Chapter 8: সমন্বয় ও নিয়ন্ত্রণ · সৃজনশীল
উদ্দীপকে উল্লিখিত জৈব রাসায়নিক পদার্থসমূহের অনিয়ন্ত্রিত ব্যবহার ভয়া…
উদ্দীপক
উত্তর
উত্তর
উত্তর
উত্তর