উদ্দীপকের 'A [গণিত] ও 'B [গণিত] চিহ্নিত অংশ কিভাবে শ্রবণে সাহায্য করে- ব্যাখ্যা কর।
উত্তর: উদ্দীপকের A এবং B চিহ্নিত অংশ হলো যথাক্রমে মধ্যকর্ণ এবং অন্তঃকর্ণ। A ও B অংশ যেভাবে শ্রবণে সাহায্য করে তা নিচে ব্যাখ্যা করা হলো- বহিঃকর্ণের পিনায় সংগৃহীত শব্দতরঙ্গ বহিঃঅডিটরি মিটাসে প্রবেশ করে টিমপেনিক পর্দাকে আঘাত করলে তা কেঁপে উঠে। কাঁপনে মধ্যকর্ণে অবস্থিত ম্যালিয়াস, ইনকাস ও স্টেপিস অস্থি তিনটি এমনভাবে আন্দোলিত হয় যার ফলে প্রথমে ফেনেস্ট্রা ওভালিসের পর্দা ও পরে অন্তঃকর্ণের ককলিয়ার পেরিলিম্ফে কাঁপন সৃষ্টি হয়। পেরিলিম্ফে কাঁপন হলে ককলিয়ার অর্গান অব কর্টি-র সংবেদী রোম কোষগুলো উদ্দীপ্ত হয়ে স্নায়ু আবেগের সৃষ্টি করে। এ আবেগ অডিটরি স্নায়ুর মাধ্যমে মস্তিষ্কের শ্রবণকেন্দ্রে বাহিত হলে মানুষ শুনতে পায়। এরপর বাকি শব্দতরঙ্গ ফেনেস্ট্রা রোটান্ডা পর্দার মাধ্যমে মধ্যকর্ণে চলে আসে এবং প্রশমিত হয়ে যায়। সুতরাং উপরোক্ত আলোচনা হতে বলা যায় উদ্দীপকের চিত্রের A এবং B চিহ্নিত অংশ মানুষকে শ্রবণে সাহায্য করে।
HSC Biology 2nd Paper Chapter 8: সমন্বয় ও নিয়ন্ত্রণ CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Biology 2nd Paper · Chapter 8: সমন্বয় ও নিয়ন্ত্রণ · সৃজনশীল
উদ্দীপকের 'A ও 'B চিহ্নিত অংশ কিভাবে শ্রবণে সাহায্য করে- ব্যাখ্যা…
উদ্দীপক
উত্তর
উত্তর
উত্তর
উত্তর