উদ্দীপকের আলোকে দৈহিক বৃদ্ধি সাধনে ভূমিকা পালনকারী জৈব রাসায়নিক পদার্থসমূহের কার্যপদ্ধতি বর্ণনা কর।
উত্তর: উদ্দীপকে যে জৈব রাসায়নিক পদার্থের কথা বলা হয়েছে তা হলো হরমোন। দৈহিক বৃদ্ধি সাধনে মূলত গ্রোথ হরমোন ও থাইরোক্সিন হরমোন প্রধান ভূমিকা পালন করে। এদের কার্যপদ্ধতি নিম্নরূপ- গ্রোথ হরমোন ও থাইরোক্সিন হরমোনের কাজ: ১. অস্থি, তরুণাস্থির কোষগুলোর পূর্ণতাপ্রাপ্তিসহ এগুলোর বৃদ্ধি, অস্থিতে ক্যালসিয়াম আয়ন সঞ্চয় ইত্যাদি কাজে এরা ভূমিকা রাখে। ২. কোষের অ্যামিনো অ্যাসিড গ্রহণ ও প্রোটিন সংশ্লেষণের হার বৃদ্ধি করে, ফলে দেহে পেশির বৃদ্ধি ঘটে। ক্ষুধার্ত অবস্থায় রক্তে গ্লুকোজ ও মুক্ত ফ্যাটি অ্যাসিডের পরিমাণ বাড়িয়ে দেহের ক্ষয়রোধ করে। ৩. অন্ত্র থেকে ক্যালসিয়াম আয়ন শোষণ ও বৃক্ক থেকে বিভিন্ন আয়ন পুনঃশোষণ করে দেহে বিভিন্ন আয়নের পরিমাণ বর্ধন ও দৈহিক বৃদ্ধি নিয়ন্ত্রণ হলো গ্রোথ হরমোনের একটি বিশেষ ভূমিকা। ৪. মস্তিষ্ক ছাড়া দেহের সকল নরম অঙ্গাদির আকার বৃদ্ধি ও স্বাভাবিক অবস্থা বজায় রাখতে গ্রোথ হরমোনের প্রভাবই বেশি। ৫. শিশুর দৈহিক বৃদ্ধির জন্য স্তনগ্রন্থিকে প্রভাবিত করে অধিক দুগ্ধ উৎপাদনে গ্রোথ হরমোন সহায়ক ভূমিকা পালন করে।
HSC Biology 2nd Paper Chapter 8: সমন্বয় ও নিয়ন্ত্রণ CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Biology 2nd Paper · Chapter 8: সমন্বয় ও নিয়ন্ত্রণ · সৃজনশীল
উদ্দীপকের আলোকে দৈহিক বৃদ্ধি সাধনে ভূমিকা পালনকারী জৈব রাসায়নিক পদা…
উদ্দীপক
উত্তর
উত্তর
উত্তর
উত্তর