সঠিক প্রতিবিম্ব সৃষ্টিতে উদ্দীপকের 'A [গণিত] , 'C [গণিত] ও 'E [গণিত] এর ভূমিকা ব্যাখ্যা কর।
উত্তর: উদ্দীপকের চিত্রটি হলো- মানুষের সংবেদী অঙ্গ চোখ এবং A চিহ্নিত অংশটি ফোবিয়া সেন্ট্রালিস, C চিহ্নিত অংশ হলো লেন্স এবং E চিহ্নিত অংশটি হলো আইরিশ। সঠিক প্রতিবিম্ব সৃষ্টিতে উদ্দীপকের 'A [গণিত] , 'C [গণিত] এবং 'E [গণিত] এর ভূমিকা নিচে ব্যাখ্যা করা হলো- চোখের পাতা যখন খোলা থাকে তখন বস্তু থেকে আগত আলোকরশ্মি ক্রমান্বয়ে কর্নিয়া, অ্যাকুয়াস হিউমার, পিউপিল, লেন্স ও ভিট্রিয়াস হিউমার-এর মধ্য দিয়ে রেটিনায় এসে পড়ে। আপতিত আলোকরশ্মি লেন্সের মধ্যে দিয়ে যাওয়ার সময় প্রতিসৃত হয়ে রেটিনার ফোবিয়া সেন্ট্রালিসের উপর একগুচ্ছ অভিসারী রশ্মিরূপে প্রতিফলিত হয়। ফলে রেটিনার উপর বস্তুটির সংক্ষিপ্ত ও উল্টা প্রতিবিম্বের সৃষ্টি হয়। রেটিনার আলোকসংবেদী রড ও কোণ কোষগুলো উদ্দীপ্ত হয়ে অপটিক স্নায়ুর মাধ্যমে এ আলো অনুভূতি মস্তিষ্কের দৃষ্টিকেন্দ্রে পৌছে দেয়। মস্তিষ্কের কার্যকারিতায় অজ্ঞাত উপায়ে উল্টা প্রতিবিম্ব সোজা হয়ে যায়, ফলে মানুষ বস্তুটিকে সোজা দেখতে পায়।
HSC Biology 2nd Paper Chapter 8: সমন্বয় ও নিয়ন্ত্রণ CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Biology 2nd Paper · Chapter 8: সমন্বয় ও নিয়ন্ত্রণ · সৃজনশীল
সঠিক প্রতিবিম্ব সৃষ্টিতে উদ্দীপকের 'A , 'C ও 'E এর ভূমিকা ব্যাখ্…
উদ্দীপক

উত্তর
উত্তর
উত্তর
উত্তর