উদ্দীপকের 'A [গণিত] চিহ্নিত অংশের গঠন ব্যাখ্যা কর।
উত্তর: উদ্দীপকের 'A [গণিত] চিহ্নিত অংশটি হলো অন্তঃকর্ণ। অন্তঃকর্ণের গঠনকে মেমব্রেনাস ল্যাবিরিন্থ বলে। এটি অস্থিময় ল্যাবিরিন্থ-এ পরিবেষ্টিত। মেমব্রেনাস ল্যাবিরিন্থ এন্ডোলিম্ফ নামক তরলে এবং অস্থিময় ল্যাবিরিন্থ পেরিলিম্ফ-এ পূর্ণ। প্রত্যেক অন্তঃকর্ণ ইউট্রিকুলাস এবং স্যাকুলাস নামক দুটি প্রকোষ্ঠ নিয়ে গঠিত। যথা- ১. ইউট্রিকুলাস: এটি অন্তঃকর্ণের উপরদিকের গোল প্রকোষ্ঠ। ইউট্রিকুলাসের সাথে দুটি উলম্ব ও একটি অনুভূমিকভাবে অবস্থিত মোট ৩টি অর্ধবৃত্তাকার নালি থাকে। নালিগুলো পরস্পর সমকোণে অবস্থিত। প্রত্যেক নালির এক প্রান্ত স্ফীত হয়ে অ্যাম্পুলা গঠন করে যার মধ্যে সংবেদী কোষ ও রোম থাকে। রোমগুলো চুনময় ওটোলিথ দানা সম্বলিত জেলির মতো ক্যুপুলায় আবৃত। ২ . স্যাকুলাস: এটি অন্তঃকর্ণের নিচের দিকের প্রকোষ্ঠ যা অঙ্কীয় দেশ থেকে প্রলম্বিত এবং শামুকের খোলকের মতো প্যাঁচানো একটি নালিকার সৃষ্টি করেছে। এর নাম ককলিয়া। এটি তিন প্রকোষ্ঠ বিশিষ্ট: উপরে পেরিলিম্ফে পূর্ণ স্ক্যালা ভেস্টিবুলি, মাঝে এন্ডোলিম্ফে পূর্ণ স্ক্যালা মিডিয়া এবং নিচে পেরিলিম্ফে পূর্ণ স্ক্যালা টিমপেনি। স্ক্যালা মিডিয়া উপরে রেসনার-এর ঝিল্লি ও নিচে বেসিলার ঝিল্লিতে আবদ্ধ। বেসিলার ঝিল্লির উপরের কিছু এপিথেলিয়াল কোষ রূপান্তরিত হয়ে সংবেদী অর্গান অব কর্টি গঠন করেছে। এগুলোর সংবেদী রোম ও ক্যুপুলায় আবৃত।
HSC Biology 2nd Paper Chapter 8: সমন্বয় ও নিয়ন্ত্রণ CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Biology 2nd Paper · Chapter 8: সমন্বয় ও নিয়ন্ত্রণ · সৃজনশীল
উদ্দীপকের 'A চিহ্নিত অংশের গঠন ব্যাখ্যা কর।
উদ্দীপক

উত্তর
উত্তর
উত্তর
উত্তর