'X [গণিত] চিহ্নিত অংশটির কাজ বর্ণনা কর।
উত্তর: উদ্দীপকে প্রদর্শিত চিত্রের 'X [গণিত] চিহ্নিত অংশ দ্বারা অন্তঃকর্ণের অংশ ইউট্রিকুলাসকে নির্দেশ করা হয়েছে। মানুষের দেহের ভারসাম্য রক্ষায় 'X [গণিত] চিহ্নিত অংশটি কাজ করে। নিচে ইউট্রিকুলাসের কাজ বর্ণনা করা হলো- মানুষের অন্তঃকর্ণের ইউট্রিকুলাসের অর্ধবৃত্তাকার নালিসমূহ ইউট্রিকুলাস ও স্যাকুলাস (ককলিয়া ব্যতিত) ভারসাম্য সংবেদী অঙ্গ গঠন করে। অন্তঃকর্ণের ইউট্রিকুলাস ও স্যাকুলাসের নানা জায়গায় কতকগুলো সংবেদী কোষগুচ্ছ থাকে। কোষগুলো থেকে সংবেদী রোম বের হয়। রোমগুলোর চারদিকে এন্ডোলিম্ফে ভাসমান ওটোলিথ নামে অনেকগুলো চুনময় পদার্থ সম্বলিত জেলির মতো কোনাকার ক্যুপুলার আবৃত থাকে। মানুষের মাথা কোনো এক তলে হেলে গেলে ঐ পাশের ওটোলিথগুলো ক্যুপুলার সংবেদী রোমের সংস্পর্শে আসে, ফলে সংবেদী কোষগুলো উদ্দীপ্ত হয়। এ উদ্দীপনা স্নায়ুর মাধ্যমে মস্তিষ্কে পৌছালে মানুষ দেহের আপেক্ষিক অবস্থান বুঝতে পারে। তখন মস্তিষ্কের নির্দেশে প্রয়োজনীয় পেশির সংকোচনে মাথা আবার স্বাভাবিক অবস্থানে ফিরে আসে। সঙ্গে সঙ্গে দেহের ভারসাম্য রক্ষিত হয়।
HSC Biology 2nd Paper Chapter 8: সমন্বয় ও নিয়ন্ত্রণ CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Biology 2nd Paper · Chapter 8: সমন্বয় ও নিয়ন্ত্রণ · সৃজনশীল
'X চিহ্নিত অংশটির কাজ বর্ণনা কর।
উদ্দীপক
উত্তর
উত্তর
উত্তর
উত্তর