'A [গণিত] চিহ্নিত অংশের সংকোচন প্রসারণে 'B [গণিত] এর ভূমিকা ব্যাখ্যা কর।
উত্তর: উদ্দীপকে A চিহ্নিত অংশটি মানুষের চোখের পিউপিল এবং B চিহ্নিত অংশটি আইরিশ। পিউপিল সংকোচন প্রসারণে আইরিশের ভূমিকা নিচে ব্যাখ্যা করা হলো- চোখের কর্নিয়ার পেছনে কোরয়েডের বাড়ানো অস্বচ্ছ, গোল ও মধ্যছিদ্রযুক্ত রংয়ের পর্দাটির নাম আইরিশ। এটি কর্নিয়ার পেছনে ও লেন্সের সামনে অবস্থিত এবং দু'ধরনের অনৈচ্ছিক পেশিতে গঠিত। আইরিশ পেশির সংকোচন প্রসারণ পিউপিলকে বড় ও ছোট করে, ফলে লেন্সে পরিমিত আলোর প্রবেশ নিশ্চিত হয়। আইরিশের কেন্দ্রে পিউপিল নামক, একটি ছিদ্র থাকে। পিউপিলকে ঘিরে বৃত্তাকার ও অরীয় পেশি অবস্থিত। আলোকের তীব্রতা অনুযায়ী অরীয় ও বৃত্তাকার পেশির সংকোচন ও প্রসারণের সাহায্যে পিউপিলটি প্রয়োজনমতো ছোট-বড় করা যায়। অরীয় পেশি প্রসারিত হলে এবং বৃত্তাকার পেশি সংকুচিত হলে পিউপিল ছোট হয় এবং অরীয় পেশি সংকুচিত হলেও বৃত্তাকার পেশি প্রসারিত হলে পিউপিল বড় হয়। অক্ষিগোলকের ভেতরে আলোকের প্রবেশ নিয়ন্ত্রণ করে। পিউপিলের মধ্য দিয়ে চোখে আলো প্রবেশ করে। মৃদু আলোতে পিউপিল বড় হয় এবং উজ্জ্বল বা তীব্র আলোতে পিউপিল ছোট হয়।
HSC Biology 2nd Paper Chapter 8: সমন্বয় ও নিয়ন্ত্রণ CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Biology 2nd Paper · Chapter 8: সমন্বয় ও নিয়ন্ত্রণ · সৃজনশীল
'A চিহ্নিত অংশের সংকোচন প্রসারণে 'B এর ভূমিকা ব্যাখ্যা কর।
উদ্দীপক
উত্তর
উত্তর
উত্তর
উত্তর