উদ্দীপকের 'A [গণিত] চিহ্নিত অংশটি কিভাবে প্রতিবিম্ব সৃষ্টি করে- বিশ্লেষণ কর।
উত্তর: উদ্দীপকের 'A [গণিত] চিহ্নিত অংশটি হলো চোখের রেটিনার ফোবিয়া সেন্ট্রালিস (পীত বিন্দু)। 'A [গণিত] চিহ্নিত অংশটি যেভাবে প্রতিবিম্ব সৃষ্টি করে তা নিচে বিশ্লেষণ করা হলো- চোখের পাতা যখন খোলা থাকে তখন বস্তু থেকে আগত আলোকরশ্মি ক্রমান্বয়ে কর্নিয়া, অ্যাকুয়াস হিউমার, পিউপিল, লেন্স ও ভিট্রিয়াস হিউমার এর মধ্য দিয়ে রেটিনায় এসে পড়ে। আপতিত আলোকরশ্মি লেন্সের মধ্য দিয়ে যাওয়ার সময় প্রতিসূত হয়ে রেটিনার ফোবিয়া সেন্ট্রালিসের (পীত বিন্দুর) উপর একগুচ্ছ অভিসারী রশ্মিরূপে প্রতিফলিত হয়। ফলে, রেটিনার উপর বস্তুটির সংক্ষিপ্ত ও উল্টা প্রতিবিম্বের সৃষ্টি হয়। রেটিনার আলোকসংবেদী রড ও কোন কোষগুলো উদ্দীপ্ত হয়ে অপটিক স্নায়ুর মাধ্যমে এ আলো অনুভূতি মস্তিষ্কের দৃষ্টিকেন্দ্রে পৌঁছে দেয়। মস্তিষ্কের কার্যকারিতায় অজ্ঞাত উপায়ে উল্টা প্রতিবিম্ব সোজা হয়ে যায়, ফলে মানুষ বস্তুটিকে সোজা দেখতে পায়। এভাবে উদ্দীপকের 'A [গণিত] চিহ্নিত অংশটি প্রতিবিম্ব সৃষ্টি করে থাকে।
HSC Biology 2nd Paper Chapter 8: সমন্বয় ও নিয়ন্ত্রণ CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Biology 2nd Paper · Chapter 8: সমন্বয় ও নিয়ন্ত্রণ · সৃজনশীল
উদ্দীপকের 'A চিহ্নিত অংশটি কিভাবে প্রতিবিম্ব সৃষ্টি করে- বিশ্লেষণ কর।
উদ্দীপক

উত্তর
উত্তর
উত্তর

উত্তর