শেয়ারFacebookWhatsApp

উদ্দীপকে উল্লিখিত গ্রন্থিসমূহ মানুষের উচ্চতা নির্ধারণে ভূমিকা রাখে- ব্যাখ্যা কর।

উত্তর: উদ্দীপকে উল্লিখিত গ্রন্থিসমূহ হলো-মানুষের মস্তিষ্কের হাইপোথ্যালামাসের নিচে অবস্থিত মটর দানার মতো পিটুইটারি গ্রন্থি। আর শ্বাসনালির উভয় পাশে প্রজাপতি আকৃতির একজোড়া গ্রন্থি হলো থাইরয়েড গ্রন্থি। মানুষের উচ্চতা নির্ধারণে পিটুইটারি ও থাইরয়েড গ্রন্থিসমূহের ভূমিকা নিচে ব্যাখ্যা করা হলো- মানুষের পিটুইটারি গ্রন্থি থেকে সর্বাধিক সংখ্যক হরমোন ক্ষরিত হয়। এসব হরমোন অন্যান্য প্রায় সকল গ্রন্থির উপর প্রভাব বিস্তার করে। পিটুইটারি গ্রন্থি নিঃসৃত হরমোনসমূহ হলো- HGH/STH, TSH, ACTH, LH, FSH, LTH, MSH, ADH এবং অক্সিটোসিন। আর মানুষের উচ্চতা নির্ধারণে পিটুইটারি গ্রন্থি নিঃসৃত-HGH (Human Growth Hormone) বা STH (Somatotropic Hormone) ভূমিক পালন করে। এ হরমোন মানুষের কঙ্কালতন্ত্রের বৃদ্ধি, বিপাক, আয়ন বৃদ্ধি, অঙ্গের আকার বৃদ্ধি, দুগ্ধ উৎপাদন ও লোহিত রক্তকণিকা সৃষ্টির মাধ্যমে মানুষের উচ্চতা নির্ধারণ করে। HGH/STH হরমোন শিশু অবস্থায় কম ক্ষরিত হলে এক প্রকারের অস্বাভাবিকতা সৃষ্টি হয় যাকে বামনত্ব বলে। অপরদিকে থাইরয়েড গ্রন্থি নিঃসৃত থাইরক্সিন হরমোন মানুষের উচ্চতা নির্ধারণে ভূমিকা রাখে। এ হরমোন মানুষের পিটুইটারি গ্রন্থিকে HGH/STH হরমোন ক্ষরণে উদ্দীপিত করে। এর ফলে মানুষের উচ্চতা নির্ধারিত হয়। এইভাবে পিটুইটারি গ্রন্থির HGH/STA হরমোন ও থাইরয়েড গ্রন্থির থাইরক্সিন হরমোন মানুষের উচ্চতা নির্ধারণে ভূমিকা রাখে।

HSC Biology 2nd Paper Chapter 8: সমন্বয় ও নিয়ন্ত্রণ CQ — Prosthuti প্রশ্নব্যাংক

HSC · Biology 2nd Paper · Chapter 8: সমন্বয় ও নিয়ন্ত্রণ · সৃজনশীল

উদ্দীপকে উল্লিখিত গ্রন্থিসমূহ মানুষের উচ্চতা নির্ধারণে ভূমিকা রাখে-…

উদ্দীপক

মানুষের মস্তিষ্কের হাইপোথ্যালামাসের নিচে মটর দানার মতো একটি গ্রন্থি এবং শ্বাসনালির উভয়পাশে প্রজাপতি আকৃতির একজোড়া গ্রন্থি আছে যা থেকে ক্ষরিত রস শারীরবৃত্তীয় কাজের সমন্বয় করে।

উত্তর

দুটি নিউরনের সংযোগস্থল-ই হলো সাইন্যাপস।

উত্তর

টেন্ডন হলো কোলাজেন তত্ত্ব ও ফাইব্রোব্লাস্ট দ্বারা তৈরি এবং পেশির সাথে অস্থির সংযোজক। আর লিগামেন্ট হলো যোজক কলার তৈরি ফিতা এবং অস্থির সাথে অস্থির সংযোজক।

উত্তর

উদ্দীপকে উল্লিখিত গ্রন্থিসমূহ হলো-মানুষের মস্তিষ্কের হাইপোথ্যালামাসের নিচে অবস্থিত মটর দানার মতো পিটুইটারি গ্রন্থি। আর শ্বাসনালির উভয় পাশে প্রজাপতি আকৃতির একজোড়া গ্রন্থি হলো থাইরয়েড গ্রন্থি। মানুষের উচ্চতা নির্ধারণে পিটুইটারি ও থাইরয়েড গ্রন্থিসমূহের ভূমিকা নিচে ব্যাখ্যা করা হলো- মানুষের পিটুইটারি গ্রন্থি থেকে সর্বাধিক সংখ্যক হরমোন ক্ষরিত হয়। এসব হরমোন অন্যান্য প্রায় সকল গ্রন্থির উপর প্রভাব বিস্তার করে। পিটুইটারি গ্রন্থি নিঃসৃত হরমোনসমূহ হলো- HGH/STH, TSH, ACTH, LH, FSH, LTH, MSH, ADH এবং অক্সিটোসিন। আর মানুষের উচ্চতা নির্ধারণে পিটুইটারি গ্রন্থি নিঃসৃত-HGH (Human Growth Hormone) বা STH (Somatotropic Hormone) ভূমিক পালন করে। এ হরমোন মানুষের কঙ্কালতন্ত্রের বৃদ্ধি, বিপাক, আয়ন বৃদ্ধি, অঙ্গের আকার বৃদ্ধি, দুগ্ধ উৎপাদন ও লোহিত রক্তকণিকা সৃষ্টির মাধ্যমে মানুষের উচ্চতা নির্ধারণ করে। HGH/STH হরমোন শিশু অবস্থায় কম ক্ষরিত হলে এক প্রকারের অস্বাভাবিকতা সৃষ্টি হয় যাকে বামনত্ব বলে। অপরদিকে থাইরয়েড গ্রন্থি নিঃসৃত থাইরক্সিন হরমোন মানুষের উচ্চতা নির্ধারণে ভূমিকা রাখে। এ হরমোন মানুষের পিটুইটারি গ্রন্থিকে HGH/STH হরমোন ক্ষরণে উদ্দীপিত করে। এর ফলে মানুষের উচ্চতা নির্ধারিত হয়। এইভাবে পিটুইটারি গ্রন্থির HGH/STA হরমোন ও থাইরয়েড গ্রন্থির থাইরক্সিন হরমোন মানুষের উচ্চতা নির্ধারণে ভূমিকা রাখে।

উত্তর

উদ্দীপকে উল্লিখিত প্রথম গ্রন্থিটি হলো পিটুইটারি গ্রন্থি আর দ্বিতীয় গ্রন্থিটি হলো-থাইরয়েড গ্রন্থি। উদ্দীপকের প্রথম গ্রন্থিটি দ্বিতীয় গ্রন্থিটির কাজকে নিয়ন্ত্রণ করে। নিচে তা বিশ্লেষণ করা হলো- মানুষের পিটুইটারি গ্রন্থিটি একটি গোলাকার গ্রন্থি। এটি adenohypophysis এবং neurohypophysis নামক দুখন্ডে বিভক্ত। এটি থেকে সর্বাধিক সংখ্যক হরমোন ক্ষরিত হয়। এসব হরমোন অন্যান্য সকল গ্রন্থির উপর প্রভাব বিস্তার করে কিংবা কাজের সমন্বয় ঘটায়। এজন্য পিটুইটারি গ্রন্থিকে গ্রন্থির রাজা (Master gland) বলা হয়। পিটুইটারি গ্রন্থি ক্ষরিত হরমোনসমূহ হলো- HGH/STH (Human Growth Hormone/ Somatotropic Hormone), TSH (Thyroid Stimulating Hormone), ACTH (Adreno Corticotropic Hormone), LH(Luteinising Hormone), FSH(Follicle Stimulating Hormone), MSH (Melanocyte Stimulating Hormone), ADH(Anti Diuretic Hormone), Oxytocin. এ পিটুইটারি গ্রন্থির TSH হরমোন থাইরয়েড গ্রন্থির থাইরক্সিন ও ট্রাই-আয়োডোথাইরোনিন, থাইরোক্যালসিটোনিন হরমোন ক্ষরণ নিয়ন্ত্রণ করে। এছাড়া থাইরয়েড কলার আয়োডিন গ্রহণ মাত্রা নিয়ন্ত্রণ করে। তাই বলা যায় যে, উদ্দীপকের প্রথম গ্রন্থি দ্বিতীয় গ্রন্থিটির কাজকে নিয়ন্ত্রণ করে।
HSCBiology 2nd PaperChapter 8: সমন্বয় ও নিয়ন্ত্রণ
12টি সম্পর্কিত প্রশ্ন — ব্যাখ্যা লকড

1.পৌষ্টিকনালি ও পৌষ্টিকগ্রন্থি নিয়ে কোনটি গঠিত?

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

2.শোষিত খাদ্যবস্তুর প্রোটোপ্লাজমে রূপান্তরকে বলে -

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

3.পরিপাকে জটিল খাদ্যবস্তুকে ভেঙে কোন ধরনের খাদ্যবস্তুতে পরিণত করে?

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

4.দুধ দাঁতে অনুপস্থিত থাকে কোনটি?

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

5.গলবিলে উন্মুক্ত হয় না কোনটি?

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

6.মানুষের মুখে কর্তন দাঁতের সংখ্যা কতটি?

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

7.মানুষের মুখবিবরে কয় জোড়া লালাগ্রন্থি থাকে?

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

8.নিচের কোন প্রকারের দাঁত শিশুদের থাকে না?

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

9.কোন নালীর মাধ্যমে প্যারোটিভ গ্রন্থি মুখবিবরে উন্মুক্ত হয়?

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

10.মানবদেহে কোন গ্রন্থিতে কাপফার কোষ পাওয়া যায়?

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

11.টায়ালিন নিঃসৃত হয় কোনটি থেকে?

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

12.মানবদেহে খাদ্য সম্পূর্ণরূপে পরিপাক হতে কত সময় লাগে?

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

আরো প্রশ্ন দেখো

আরো হাজারো প্রশ্ন + মডেল টেস্ট

ফ্রি রেজিস্ট্রেশন করো — ফেভারিট, AI টিউটর, লিডারবোর্ড ও অ্যানালিটিক্স আনলক করো।