উদ্দীপকে উল্লিখিত প্রথম গ্রন্থিটি কিভাবে দ্বিতীয় গ্রন্থিটির কাজকে নিয়ন্ত্রণ করে- ব্যাখ্যা কর।
উত্তর: উদ্দীপকে উল্লিখিত প্রথম গ্রন্থিটি হলো পিটুইটারি গ্রন্থি আর দ্বিতীয় গ্রন্থিটি হলো-থাইরয়েড গ্রন্থি। উদ্দীপকের প্রথম গ্রন্থিটি দ্বিতীয় গ্রন্থিটির কাজকে নিয়ন্ত্রণ করে। নিচে তা বিশ্লেষণ করা হলো- মানুষের পিটুইটারি গ্রন্থিটি একটি গোলাকার গ্রন্থি। এটি adenohypophysis এবং neurohypophysis নামক দুখন্ডে বিভক্ত। এটি থেকে সর্বাধিক সংখ্যক হরমোন ক্ষরিত হয়। এসব হরমোন অন্যান্য সকল গ্রন্থির উপর প্রভাব বিস্তার করে কিংবা কাজের সমন্বয় ঘটায়। এজন্য পিটুইটারি গ্রন্থিকে গ্রন্থির রাজা (Master gland) বলা হয়। পিটুইটারি গ্রন্থি ক্ষরিত হরমোনসমূহ হলো- HGH/STH (Human Growth Hormone/ Somatotropic Hormone), TSH (Thyroid Stimulating Hormone), ACTH (Adreno Corticotropic Hormone), LH(Luteinising Hormone), FSH(Follicle Stimulating Hormone), MSH (Melanocyte Stimulating Hormone), ADH(Anti Diuretic Hormone), Oxytocin. এ পিটুইটারি গ্রন্থির TSH হরমোন থাইরয়েড গ্রন্থির থাইরক্সিন ও ট্রাই-আয়োডোথাইরোনিন, থাইরোক্যালসিটোনিন হরমোন ক্ষরণ নিয়ন্ত্রণ করে। এছাড়া থাইরয়েড কলার আয়োডিন গ্রহণ মাত্রা নিয়ন্ত্রণ করে। তাই বলা যায় যে, উদ্দীপকের প্রথম গ্রন্থি দ্বিতীয় গ্রন্থিটির কাজকে নিয়ন্ত্রণ করে।
HSC Biology 2nd Paper Chapter 8: সমন্বয় ও নিয়ন্ত্রণ CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Biology 2nd Paper · Chapter 8: সমন্বয় ও নিয়ন্ত্রণ · সৃজনশীল
উদ্দীপকে উল্লিখিত প্রথম গ্রন্থিটি কিভাবে দ্বিতীয় গ্রন্থিটির কাজকে ন…
উদ্দীপক
উত্তর
উত্তর
উত্তর
উত্তর