শেয়ারFacebookWhatsApp

টেনডন কী?

উত্তর: কোলাজেন তনু ও ফাইব্রোব্লাস্টের তৈরি পেশির সাথে অস্থির সংযোজককারী টিস্যুদেরকে টেনডন বলে।

HSC Biology 2nd Paper Chapter 8: সমন্বয় ও নিয়ন্ত্রণ CQ — Prosthuti প্রশ্নব্যাংক

HSC · Biology 2nd Paper · Chapter 8: সমন্বয় ও নিয়ন্ত্রণ · সৃজনশীল

টেনডন কী?

উদ্দীপক

নিচের চিত্রটি লক্ষ কর-

উত্তর

কোলাজেন তনু ও ফাইব্রোব্লাস্টের তৈরি পেশির সাথে অস্থির সংযোজককারী টিস্যুদেরকে টেনডন বলে।

উত্তর

Sino-Atrial Node বা SAN কে পেসমেকার বলে। দেহের পেসমেকার বা SAN কাজ না করলে হৃৎপিণ্ডের সাথে কৃত্রিম পেসমেকার স্থাপন করে নিয়ন্ত্রণের মাধ্যমে হার্টবিট স্বাভাবিক করা যায়। পেসমেকার মন্থর হৃদস্পন্দনকে গতিশীল করে এবং দ্রুতশীল হৃদস্পন্দনকে স্বাভাবিক করে। এটি হৃৎপিণ্ডের উপরের ও নিচের প্রকোষ্ঠের মধ্যে বৈদ্যুতিক সংকেতের সমন্বয় ঘটায়। এটি অলিন্দদ্বয়ের মধ্যে বৈদ্যুতিক সংকেতের সমন্বয় ঘটায়। এটি বিপদজনক হার্টবিট নিয়ন্ত্রণ করে। এসব কারণে পেসমেকার ব্যবহার করা হয়।

উত্তর

উদ্দীপকে প্রদর্শিত চিত্রের 'XX^{\prime} চিহ্নিত অংশ দ্বারা অন্তঃকর্ণের অংশ ইউট্রিকুলাসকে নির্দেশ করা হয়েছে। মানুষের দেহের ভারসাম্য রক্ষায় 'XX^{\prime} চিহ্নিত অংশটি কাজ করে। নিচে ইউট্রিকুলাসের কাজ বর্ণনা করা হলো- মানুষের অন্তঃকর্ণের ইউট্রিকুলাসের অর্ধবৃত্তাকার নালিসমূহ ইউট্রিকুলাস ও স্যাকুলাস (ককলিয়া ব্যতিত) ভারসাম্য সংবেদী অঙ্গ গঠন করে। অন্তঃকর্ণের ইউট্রিকুলাস ও স্যাকুলাসের নানা জায়গায় কতকগুলো সংবেদী কোষগুচ্ছ থাকে। কোষগুলো থেকে সংবেদী রোম বের হয়। রোমগুলোর চারদিকে এন্ডোলিম্ফে ভাসমান ওটোলিথ নামে অনেকগুলো চুনময় পদার্থ সম্বলিত জেলির মতো কোনাকার ক্যুপুলার আবৃত থাকে। মানুষের মাথা কোনো এক তলে হেলে গেলে ঐ পাশের ওটোলিথগুলো ক্যুপুলার সংবেদী রোমের সংস্পর্শে আসে, ফলে সংবেদী কোষগুলো উদ্দীপ্ত হয়। এ উদ্দীপনা স্নায়ুর মাধ্যমে মস্তিষ্কে পৌছালে মানুষ দেহের আপেক্ষিক অবস্থান বুঝতে পারে। তখন মস্তিষ্কের নির্দেশে প্রয়োজনীয় পেশির সংকোচনে মাথা আবার স্বাভাবিক অবস্থানে ফিরে আসে। সঙ্গে সঙ্গে দেহের ভারসাম্য রক্ষিত হয়।

উত্তর

উদ্দীপকের অঙ্গটি মানুষের কর্ণ। যার বিভিন্ন অংশ গঠনগতভাবে ভিন্ন ভিন্ন মাত্রার শব্দ নিয়ন্ত্রণে সক্ষম। নিচে তা বিশ্লেষণ করা হলো- কান হলো মানুষের শ্রবণের অন্যতম অঙ্গ। ভিন্ন ভিন্ন মাত্রার শব্দ নিয়ন্ত্রণে আমাদের কর্ণ গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে এবং শ্রবণে সাহায্য করে। মাথার দু'পাশে অবস্থিত ও তরুণাস্থি নির্মিত কানের বাইরে প্রসারিত ও রোমশ অংশ যা পিনা নামে পরিচিত। পিনায় সংগৃহীত শব্দতরঙ্গ বহিঃ অডিটরি মিটাসে প্রবেশ করে টিমপেনিক পর্দাকে আঘাত করলে তা কেঁপে উঠে। কাঁপনে মধ্য কর্ণে অবস্থিত ম্যালিয়াস, ইনকাস ও স্টেপিস অস্থি তিনটি এমনভাবে আন্দোলিত হয় যার ফলে প্রথমে ফেনেস্ট্রা ওভালিসের পর্দা ও পরে অন্তঃকর্ণের ককলিয়ার পেরিলিম্ফে কাঁপন সৃষ্টি করে। পেরিলিম্ফে কাঁপন হলে ককলিয়ার অর্গান অব কর্টির সংবেদী রোম কোষগুলো উদ্দীপ্ত হয়ে স্নায়ু আবেগের সৃষ্টি করে। এ আবেগ অডিটরি স্নায়ুর মাধ্যমে মস্তিষ্কের শ্রবণকেন্দ্রে বাহিত হলে মানুষ শব্দ শুনতে পায়। এরপর বাকি শব্দতরঙ্গ ফেনেস্ট্রা রোটান্ডা পর্দার মাধ্যমে মধ্যকর্ণে চলে আসে এবং প্রশমিত হয়ে যায়। মাত্রা অনুযায়ী শব্দ উচ্চ, মধ্যম ও নিম্নমাত্রার হয়ে থাকে। এসব মাত্রা গ্রহণের জন্য ককলিয়ার স্ক্যালা মিডিয়ায় (বেসিলার ও রেসনার-এর ঝিল্লিতে) বিশেষ স্থান রয়েছে। স্থানগুলো হচ্ছে: উচ্চমাত্রা গ্রহণে ফেনেস্ট্রা রোটান্ডা সংলগ্ন অংশ, মধ্যম মাত্রা গ্রহণে মাঝামাঝি অংশ এবং নিম্নমাত্রা গ্রহণে শীর্ষের কাছাকাছি অংশ।
HSCBiology 2nd PaperChapter 8: সমন্বয় ও নিয়ন্ত্রণ
12টি সম্পর্কিত প্রশ্ন — ব্যাখ্যা লকড

1.পৌষ্টিকনালি ও পৌষ্টিকগ্রন্থি নিয়ে কোনটি গঠিত?

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

2.শোষিত খাদ্যবস্তুর প্রোটোপ্লাজমে রূপান্তরকে বলে -

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

3.পরিপাকে জটিল খাদ্যবস্তুকে ভেঙে কোন ধরনের খাদ্যবস্তুতে পরিণত করে?

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

4.দুধ দাঁতে অনুপস্থিত থাকে কোনটি?

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

5.গলবিলে উন্মুক্ত হয় না কোনটি?

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

6.মানুষের মুখে কর্তন দাঁতের সংখ্যা কতটি?

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

7.মানুষের মুখবিবরে কয় জোড়া লালাগ্রন্থি থাকে?

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

8.নিচের কোন প্রকারের দাঁত শিশুদের থাকে না?

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

9.কোন নালীর মাধ্যমে প্যারোটিভ গ্রন্থি মুখবিবরে উন্মুক্ত হয়?

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

10.মানবদেহে কোন গ্রন্থিতে কাপফার কোষ পাওয়া যায়?

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

11.টায়ালিন নিঃসৃত হয় কোনটি থেকে?

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

12.মানবদেহে খাদ্য সম্পূর্ণরূপে পরিপাক হতে কত সময় লাগে?

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

আরো প্রশ্ন দেখো

আরো হাজারো প্রশ্ন + মডেল টেস্ট

ফ্রি রেজিস্ট্রেশন করো — ফেভারিট, AI টিউটর, লিডারবোর্ড ও অ্যানালিটিক্স আনলক করো।