শেয়ারFacebookWhatsApp

পুঞ্জাক্ষি কী?

উত্তর: Arthropoda পর্বের প্রাণীদের মাথার পৃষ্ঠভাগের উভয় পাশে অবস্থিত বড়, বৃন্তহীন, বৃক্কাকার, উত্তল, কালো অংশই হলো পুঞ্জাক্ষি।

HSC Biology 2nd Paper Chapter 8: সমন্বয় ও নিয়ন্ত্রণ CQ — Prosthuti প্রশ্নব্যাংক

HSC · Biology 2nd Paper · Chapter 8: সমন্বয় ও নিয়ন্ত্রণ · সৃজনশীল

পুঞ্জাক্ষি কী?

উদ্দীপক

নিচের চিত্রটি লক্ষ কর:

উত্তর

Arthropoda পর্বের প্রাণীদের মাথার পৃষ্ঠভাগের উভয় পাশে অবস্থিত বড়, বৃন্তহীন, বৃক্কাকার, উত্তল, কালো অংশই হলো পুঞ্জাক্ষি।

উত্তর

মানুষের চোখের রেটিনাতে কিছু বর্ণসংবেদী কোষ আছে যেগুলো বিভিন্ন বর্ণ শনাক্ত করে। মানুষের X ক্রোমোসোমে বিদ্যমান একটি জিন দ্বারা এ কোষগুলোর বিকাশ নিয়ন্ত্রিত হয় কিন্তু মিউটেশনের কারণে এ জিনের একটি প্রচ্ছন্ন অ্যালিল সৃষ্টি হয় যেটি রেটিনার সংবেদী কোষগুলোর বিকাশ রহিত করে। ফলে এ প্রচ্ছন্ন জিনধারী মানুষ কতগুলো বিশেষ বর্ণের পার্থক্য বুঝতে পারে না। এ কারণে মানুষে বর্ণান্ধতা দেখা যায়।

উত্তর

উদ্দীপকে A চিহ্নিত অংশটি মানুষের চোখের পিউপিল এবং B চিহ্নিত অংশটি আইরিশ। পিউপিল সংকোচন প্রসারণে আইরিশের ভূমিকা নিচে ব্যাখ্যা করা হলো- চোখের কর্নিয়ার পেছনে কোরয়েডের বাড়ানো অস্বচ্ছ, গোল ও মধ্যছিদ্রযুক্ত রংয়ের পর্দাটির নাম আইরিশ। এটি কর্নিয়ার পেছনে ও লেন্সের সামনে অবস্থিত এবং দু'ধরনের অনৈচ্ছিক পেশিতে গঠিত। আইরিশ পেশির সংকোচন প্রসারণ পিউপিলকে বড় ও ছোট করে, ফলে লেন্সে পরিমিত আলোর প্রবেশ নিশ্চিত হয়। আইরিশের কেন্দ্রে পিউপিল নামক, একটি ছিদ্র থাকে। পিউপিলকে ঘিরে বৃত্তাকার ও অরীয় পেশি অবস্থিত। আলোকের তীব্রতা অনুযায়ী অরীয় ও বৃত্তাকার পেশির সংকোচন ও প্রসারণের সাহায্যে পিউপিলটি প্রয়োজনমতো ছোট-বড় করা যায়। অরীয় পেশি প্রসারিত হলে এবং বৃত্তাকার পেশি সংকুচিত হলে পিউপিল ছোট হয় এবং অরীয় পেশি সংকুচিত হলেও বৃত্তাকার পেশি প্রসারিত হলে পিউপিল বড় হয়। অক্ষিগোলকের ভেতরে আলোকের প্রবেশ নিয়ন্ত্রণ করে। পিউপিলের মধ্য দিয়ে চোখে আলো প্রবেশ করে। মৃদু আলোতে পিউপিল বড় হয় এবং উজ্জ্বল বা তীব্র আলোতে পিউপিল ছোট হয়।

উত্তর

উদ্দীপকের চিত্রটি মানব চক্ষু- যা কি-না মানুষের দর্শন কাজে ব্যবহৃত হয়। মানব চক্ষুর সাথে ঘাসফড়িংয়ের সামঞ্জস্যপূর্ণ অঙ্গ হলো পুঞ্জাক্ষি। নিচে মানবচক্ষুর সাথে ঘাসফড়িংয়ের সামঞ্জস্যপূর্ণ অঙ্গ অর্থাৎ পুঞ্জাক্ষির কার্যপদ্ধতির তুলনা করা হলো- মানুষের চোখের পাতা যখন খোলা থাকে তখন বস্তু থেকে আগত আলোকরশ্মি ক্রমান্বয়ে কর্নিয়া, অ্যাকুয়াস হিউমার, পিউপিল, লেন্স ও ভিট্রিয়াস হিউমার-এর মধ্য দিয়ে রেটিনায় এসে পড়ে। আপতিত আলোকরশ্মি লেন্সের মধ্য দিয়ে যাওয়ার সময় প্রতিসৃত হয়ে রেটিনার ফোবিয়া সেন্ট্রালিসের উপর একগুচ্ছ অভিসারী রশ্মিরূপে প্রতিফলিত হয়। ফলে, রেটিনার উপর বস্তুটির সংক্ষিপ্ত ও উল্টা প্রতিবিম্বের সৃষ্টি হয়। রেটিনার আলোকসংবেদী রড এবং কোন কোষগুলো উদ্দীপ্ত হয়ে অপটিক স্নায়ুর মাধ্যমে এ আলো অনুভূতি মস্তিষ্কের দৃষ্টিকেন্দ্রে পৌঁছে দেয়। মস্তিষ্কের কার্যকারিতায় অজ্ঞাত উপায়ে উল্টা প্রতিবিম্ব সোজা হয়ে যায়, ফলে মানুষ বস্তুটিকে সোজা দেখতে পায়। অন্যদিকে ঘাসফড়িংয়ের পুঞ্জাক্ষি যা অনেকগুলো দর্শন একক বা ওমাটিডিয়াম নিয়ে গঠিত। ঘাসফড়িং ওমাটিডিয়ামের মাধ্যমে বিভিন্ন বস্তুকে অবলোকন করে থাকে। দিনের উজ্জ্বল আলো ও দিনের শেষে মৃদু আলো দুসময়েই ঘাসফড়িংয়ের দৃষ্টিশক্তি কার্যকর থাকে। মৃদু আলোর সুপারপজিশন এবং উজ্জ্বল আলোয় অ্যাপোজিশন প্রতিবিম্ব গঠন করে। প্রতিবিম্বের সংবেদন অপটিক স্নায়ুর মাধ্যমে মস্তিষ্কে পৌছালে ঘাসফড়িং তা দেখতে পায়। নিচে প্রক্রিয়া দুটি বর্ণনা করা হলো- উজ্জ্বল আলোতে দর্শন কৌশল উজ্জ্বল আলোতে গঠিত প্রতিবিম্বটি মোজাইক বা অ্যাপোজিশন নামে পরিচিত। দিনের বেলায় এ প্রতিবিম্ব গঠিত হয়। এ দর্শন প্রক্রিয়ায় ওমাটিডিয়ামের আইরিশ রঞ্জক আবরণী ও রেটিনুলার আবরণী সম্পূর্ণরূপে প্রসারিত হয়। এতে প্রতিটি ওমাটিডিয়ামের দু'পাশে অনুদৈর্ঘ্য কালো বিভেদক পর্দা সৃষ্টি করায় দর্শনবস্তু হতে আসা আলোকরশ্মি কর্নিয়াতে পড়লে তা ক্রিস্টালাইন কোন হয়ে সোজাসুজি র্যাবডোমে প্রবেশ করে এবং র্যাবডোমে তার প্রতিবিম্ব সৃষ্টি হয়। স্তিমিত আলোতে দর্শন কৌশল স্তিমিত আলোতে আইরিশ রঞ্জক আবরণ, ও রেটিনুলার সিথ উভয়ই সংকুচিত অবস্থায় থাকে। এক্ষেত্রে রঞ্জক আবরণ কর্নিয়ার দিকে এবং রেটিনুলার সিথ র্যাবডোমের নিচে ভিত্তি পর্দার দিকে সরে আসে। ফলে বাইরের নির্দিষ্ট কোনো কিছু থেকে আগত আলোকরশ্মি বিভিন্ন র্যাবডোমে পৌঁছায়। এতে একেকটি র্যাবডোমের নিজস্ব কর্নিয়ার আলো ছাড়াও পার্শ্ববর্তী কর্নিয়ার আলো এসে পৌছায় এবং বস্তুর একটি মসৃণ প্রতিবিম্ব গঠন করে। এসকল - প্রতিবিম্ব একটির উপর আরেকটি পড়ে বস্তুটির একটি অস্পষ্ট প্রতিবিম্ব সৃষ্টি করে। এ ধরনের প্রতিবিম্বকে সুপারপজিশন প্রতিবিম্ব বলে। | সুতরাং মানবচক্ষু ও ঘাসফড়িংয়ের পুঞ্জাক্ষির কার্যপদ্ধতি বিশ্লেষণপূর্বক বলা যায় যে, উভয়ের দর্শন কৌশলে যথেষ্ট ভিন্নতা রয়েছে।
HSCBiology 2nd PaperChapter 8: সমন্বয় ও নিয়ন্ত্রণ
12টি সম্পর্কিত প্রশ্ন — উত্তর ও ব্যাখ্যা লকড

1.পৌষ্টিকনালি ও পৌষ্টিকগ্রন্থি নিয়ে কোনটি গঠিত?

  • খাদ্যতন্ত্র
  • পৌষ্টিকতন্ত্র
  • শোষণতন্ত্র
  • পুষ্টিতন্ত্র

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

2.শোষিত খাদ্যবস্তুর প্রোটোপ্লাজমে রূপান্তরকে বলে -

  • পরিপাক
  • শোষণ
  • আত্তীকরণ
  • অভিশোষণ

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

3.পরিপাকে জটিল খাদ্যবস্তুকে ভেঙে কোন ধরনের খাদ্যবস্তুতে পরিণত করে?

  • জটিল
  • সরল
  • কঠিন
  • অদ্রবণীয়

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

4.দুধ দাঁতে অনুপস্থিত থাকে কোনটি?

  • ইনসিসর
  • ক্যানাইন
  • প্রিমোলার
  • মোলার

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

5.গলবিলে উন্মুক্ত হয় না কোনটি?

  • শ্বাসনালি
  • অন্ননালি
  • ইউস্টেশিয়ান নালি
  • উইর্সাং এর নালি

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

6.মানুষের মুখে কর্তন দাঁতের সংখ্যা কতটি?

  • ১২

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

7.মানুষের মুখবিবরে কয় জোড়া লালাগ্রন্থি থাকে?

  • ৩ জোড়া
  • ৪ জোড়া
  • ৫ জোড়া
  • ২ জোড়া

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

8.নিচের কোন প্রকারের দাঁত শিশুদের থাকে না?

  • কর্তন
  • ছেদন
  • পেষণ
  • অগ্রপেষণ

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

9.কোন নালীর মাধ্যমে প্যারোটিভ গ্রন্থি মুখবিবরে উন্মুক্ত হয়?

  • সিস্টিক
  • গুয়ারটোন
  • স্টেনসন
  • ইউস্টেসিয়ান

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

10.মানবদেহে কোন গ্রন্থিতে কাপফার কোষ পাওয়া যায়?

  • যকৃত
  • অগ্ন্যাশয়
  • পিত্তথলি
  • লালাগ্রন্থি

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

11.টায়ালিন নিঃসৃত হয় কোনটি থেকে?

  • যকৃত
  • অগ্ন্যাশয়
  • লালাগ্রন্থি
  • পাকস্থলি

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

12.মানবদেহে খাদ্য সম্পূর্ণরূপে পরিপাক হতে কত সময় লাগে?

  • ২০ - ৫০ ঘণ্টা
  • ৩০ - ৪০ ঘণ্টা
  • ২৪ - ৭২ ঘণ্টা
  • ২৩ - ৭০ ঘণ্টা

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

আরো প্রশ্ন দেখো

আরো হাজারো প্রশ্ন + মডেল টেস্ট

ফ্রি রেজিস্ট্রেশন করো — ফেভারিট, AI টিউটর, লিডারবোর্ড ও অ্যানালিটিক্স আনলক করো।