অস্থির বিশেষ তন্ত্রের গঠন চিত্রসহ বর্ণনা করো।
উত্তর: উদ্দীপকে উল্লিখিত বিশেষ তন্ত্রটি হলো হ্যাভারসিয়ানতন্ত্র । অস্থির গাঠনিক একককে হ্যাভারসিয়ানতন্ত্র বলে । নিচে এর গঠন চিত্রসহ বর্ণনা করা হলো- অস্থির অভ্যন্তরে হ্যাভারসিয়ান নালিগুলো পরস্পরের সাথে আড়াআড়ি নালি দিয়ে যুক্ত থাকে, তাই নালিগুলোকে ভকম্যানের নালি বলা হয়। এসব নালির মধ্যে রক্তনালি এবং স্নায়ুরজ্জু অবস্থান করে। হ্যাভারসিয়ান নালির চারপাশে শক্ত আন্তঃকোষীয় পদার্থ বৃত্তের ন্যায় স্তরে স্তরে সজ্জিত থাকে যা ল্যামেলা নামে পরিচিত। দুটি ল্যামেলা স্তরের মধ্যে ক্ষুদ্র ক্ষুদ্র ফাঁপা স্থানকে ল্যাকুনা বলে। অস্থিকোষ ল্যাকুনার ভেতরে অবস্থান করে। ল্যাকুনাগুলো অসংখ্য ক্ষুদ্র ক্ষুদ্র নালির দ্বারা পরস্পর যুক্ত থাকে । এদের ক্যানালিকুলি বলে। অস্থিকোষের প্রলম্বিত অংশগুলো ক্যানালিকুলির মধ্যে প্রসারিত থাকে। হ্যাভারসিয়ান ক্যানেল, ল্যামেলা, ল্যাকুনি এবং ক্যানালিকুলিকে একত্রে হ্যাভারসিয়ানতন্ত্র বলে।
HSC Biology 2nd Paper Chapter 8: সমন্বয় ও নিয়ন্ত্রণ CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Biology 2nd Paper · Chapter 8: সমন্বয় ও নিয়ন্ত্রণ · সৃজনশীল
অস্থির বিশেষ তন্ত্রের গঠন চিত্রসহ বর্ণনা করো।
উদ্দীপক
ঝিনাইদহ ক্যাডেট কলেজ · 2024
উত্তর
উত্তর
উত্তর
উত্তর