উদ্দীপকে উল্লিখিত 'A [গণিত] এর গঠন বর্ণনা করো।
উত্তর: উদ্দীপকে উল্লিখিত 'A [গণিত] দ্বারা পেশিকে নির্দেশ করা হয়েছে। প্রাণীদের সংকোচন ও প্রসারণে সক্ষম টিস্যু বা কোষগুচ্ছকে পেশি বলে। নিচে এর গঠন বর্ণনা করা হলো- পেশিটিস্যুর কোষগুলো লম্বা তন্তুর মতো পেশিতন্তু দিয়ে গঠিত। মায়োব্লাস্ট নামক আদি পেশিকোষ থেকে রূপান্তরের মাধ্যমে মায়োসাইট উৎপন্ন হয়। প্রতিটি কোষ সারকোলেমা নামক ঝিল্লিতে আবৃত থাকে, যার ভিতরে সাইটোপ্লাজম বিদ্যমান। পেশিকোষের সারকোপ্লাজমে মায়োফাইব্রিল নামক অসংখ্য সূক্ষ্ম উপতন্তু অনুদৈর্ঘ্যে পরস্পর সমান্তরালে বিন্যস্ত থাকে। মায়োফাইব্রিলগুলো অ্যাকটিন ও মায়োসিন নামক দু'ধরনের সংকোচী প্রোটিন দ্বারা নির্মিত। পেশিটিস্যুর মাতৃকা খুব কম থাকে। পেশিতন্তুগুলো স্থিতিস্থাপক ও সংকোচন-প্রসারণ ক্ষমতা সম্পন্ন। প্রতিটি পেশিকোষ এক বা একাধিক সুস্পষ্ট নিউক্লিয়াস দ্বারা গঠিত। পেশিটিস্যু প্রায় ৭৫% পানি ও বিভিন্ন ধরনের কঠিন পদার্থ নিয়ে গঠিত।
HSC Biology 2nd Paper Chapter 8: সমন্বয় ও নিয়ন্ত্রণ CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Biology 2nd Paper · Chapter 8: সমন্বয় ও নিয়ন্ত্রণ · সৃজনশীল
উদ্দীপকে উল্লিখিত 'A এর গঠন বর্ণনা করো।
উদ্দীপক
ঝিনাইদহ ক্যাডেট কলেজ · 2024
উত্তর
উত্তর
উত্তর
উত্তর