উদ্দীপকে উল্লিখিত নিষ্ক্রিয় পদ্ধতিসমূহের মধ্যে যে কোনো একটি পদ্ধতি বর্ণনা করো।
উত্তর: উদ্দীপকে উল্লিখিত নিষ্ক্রিয় পদ্ধতিসমূহ প্রথম প্রতিরক্ষা স্তরের অন্তর্ভুক্ত। এটি নন-স্পেসিফিক স্তর নামে পরিচিত। এই স্তরের মধ্যে ত্বক, লোম, সিলিয়া, অশ্রু, লাল, গ্যাস্ট্রিক এসিড ইত্যাদি অন্তর্ভুক্ত। এখানে নিষ্ক্রিয় পদ্ধতিগুলোর মধ্যে ত্বক সম্পর্কে বর্ণনা করা হলো: ত্বকের বাইরের স্তরটি এপিডার্মিস। এটি মৃত ও চাপা কোষে গঠিত। এটি ব্যাকটেরিয়া ও ভাইরাসের প্রবেশে ভৌত প্রতিবন্ধক হিসেবে কাজ করে। কতকগুলো ভাইরাস ছাড়া এমন কোন রোগ সৃষ্টিকারী জীবাণু নেই যা অক্ষত ত্বকের ভেতর দিয়ে প্রবেশ করে। ত্বকের স্বেদ গ্রন্থি ও ঘাম গ্রন্থি থেকে যথাক্রমে তেল ও ঘাম ক্ষরিত হয় যা ত্বককে এসিডিক (pH = 3-5) করে তোলে। এমন পরিবেশে জীবাণু বাঁচতে বা বংশবৃদ্ধি করতে পারে না। গ্রন্থিগুলোর ক্ষরণে বিশেষ অ্যান্টিবায়োটিক থাকে যা জীবাণুনাশক হিসেবে কাজ করে। এছাড়া ত্বকে স্বাভাবিকভাবে বসবাসরত কিছু ব্যাকটেরিয়া ও ভাইরাস ত্বকের ক্ষতি না করে অন্যান্য ক্ষতিকর ব্যাকটেরিয়া ও ভাইরাসের সংক্রমণ থেকে ত্বককে রক্ষা করে।
HSC Biology 2nd Paper Chapter 10: মানবদেহের প্রতিরক্ষা CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Biology 2nd Paper · Chapter 10: মানবদেহের প্রতিরক্ষা · সৃজনশীল
উদ্দীপকে উল্লিখিত নিষ্ক্রিয় পদ্ধতিসমূহের মধ্যে যে কোনো একটি পদ্ধতি …
উদ্দীপক
Chittagong · 2017
উত্তর
উত্তর
উত্তর
উত্তর