উদ্দীপকের প্রতিরোধ ব্যবস্থা দুটির ভিন্নতা তুলে ধর।
উত্তর: উদ্দীপকের প্রতিরোধ ব্যবস্থা দুটি হলো জন্মগত বা সহজাত এবং অপরটি অর্জিত। নিচে সহজাত এবং অর্জিত প্রতিরোধ ব্যবস্থা দুটির মধ্যে ভিন্নতা তুলে ধরা হলো- ১. জন্মের সময় মানুষের দেহে যে প্রতিরক্ষা ব্যবস্থা থাকে তাকে সহজাত প্রতিরক্ষা বলে। অন্যদিকে টিকার মাধ্যমে দেহে যে প্রতিরক্ষা ব্যবস্থা তৈরি হয় তাকে অর্জিত প্রতিরক্ষা বলে। ২. সহজাত প্রতিরক্ষার অনাক্রম্যতা প্রদায়ী উপাদান জিনঘটিত বা শারীরবৃত্তীয়, অপরদিকে অর্জিত প্রতিরক্ষার উপাদান অ্যান্টিজেন প্রণোদিত। ৩. সহজাত প্রতিরক্ষা জিনের বহিঃপ্রকাশ দ্বারা আবির্ভূত হয়, অন্যদিকে অর্জিত প্রতিরক্ষা টিকা প্রয়োগের মাধ্যমে আবির্ভূত হয়। ৪. সহজাত প্রতিরক্ষা জীবাণু প্রবেশের কয়েক মিনিট বা ঘণ্টার মধ্যে সাড়া প্রদান করে, অন্যদিকে অর্জিত প্রতিরক্ষা অ্যান্টিবডি পাওয়ার ৫-১৪ দিন পর সাড়া প্রদান করে। ৫. সহজাত প্রতিরক্ষার মেমোরি সাড়া প্রদান করে না, অন্যদিকে অর্জিত প্রতিরক্ষার মেমোরি সাড়া প্রদান করে। ৬. সহজাত প্রতিরক্ষার ক্ষেত্রে রক্ত বা কলারসের দ্রবীভূত উপাদান হলো অ্যান্টিমাইক্রোবিয়াল পেপটাইড ও প্রোটিন, অন্যদিকে অর্জিত প্রতিরক্ষার ক্ষেত্রে রক্ত বা কলা রসের দ্রবীভূত উপাদান হলো অ্যান্টিবডি। ৭. সহজাত প্রতিরক্ষার প্রধান কোষীয় উপাদান হলো ফ্যাগোসাইটস, কিলারকোষ, ডেনড্রাইট কোষ, অন্যদিকে অর্জিত প্রতিরক্ষার প্রধান কোষীয় উপাদান হলো- B-লিম্ফসাইট ও T-লিম্ফসাইট।
HSC Biology 2nd Paper Chapter 10: মানবদেহের প্রতিরক্ষা CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Biology 2nd Paper · Chapter 10: মানবদেহের প্রতিরক্ষা · সৃজনশীল
উদ্দীপকের প্রতিরোধ ব্যবস্থা দুটির ভিন্নতা তুলে ধর।
উদ্দীপক
উত্তর
উত্তর
উত্তর
উত্তর