মানুষের বেঁচে থাকার জন্য উদ্দীপকের তন্ত্রটির ভূমিকা বিশ্লেষণ কর।
উত্তর: উদ্দীপকের তন্ত্রটি হলো ইমিউনতন্ত্র। মানুষের বেঁচে থাকার জন্য তন্ত্রটির ভূমিকা নিচে বিশ্লেষণ করা হলো- বিভিন্ন ধরনের সংক্রামক নাসিকা ছিদ্র, মুখ ছিদ্র, ত্বক, জনন ছিদ্র ইত্যাদির মাধ্যমে আমাদের দেহে প্রবেশ করে আবার আমাদের অজান্তেই অধিকাংশ জীবাণু ধ্বংস হয়ে যায়। দেহের ভিতরে ও বাইরে রোগ জীবাণু ধ্বংসের এক জটিল ব্যবস্থাপনা রয়েছে যা ইমিউনতন্ত্র নামে পরিচিত। মানবদেহের প্রতিরক্ষা ব্যবস্থাকে ৩টি স্তরে বিভক্ত করা যায়। যথা: ১. প্রথম প্রতিরক্ষা স্তর প্রথম প্রতিরক্ষা স্তরে ত্বক, সিলিয়া ও মিউকাস, লোম, লাইসোজাইম এনজাইম, সিরুমেন, পৌষ্টিক নালির এসিড, রক্ত তঞ্চন, রেচন- জননতন্ত্রের এসিড ইত্যাদি প্রতিবন্ধক হিসেবে কাজ করে দেহকে রোগজীবাণু মুক্ত রাখে। ২. দ্বিতীয় প্রতিরক্ষা স্তর: নিম্নলিখিত ৬ ধরনের নন-স্পিসিফিক ২ প্রতিরক্ষা পদ্ধতি নিয়ে দ্বিতীয় প্রতিরক্ষা স্তর গঠিত। যেমন- ফ্যাগোসাইট, সহজাত মারণকোষ, প্রদাহ, কমপ্লিমেন্ট সিস্টেম, ইন্টারফেরন ও জ্বর। এসব পদ্ধতির মাধ্যমে দেহের ভিতরে বিদ্যমান জীবাণু ধ্বংস হয়ে থাকে যদিও ধ্বংস না হয় তবে তৃতীয় প্রতিরক্ষা স্তর কাজ করে। ৩. তৃতীয় প্রতিরক্ষা স্তর বহিরাগত অণুজীব বা কণা কোনোভাবে প্রথম ও দ্বিতীয় প্রতিরক্ষা স্তর অতিক্রম করে দেহে অনুপ্রবিষ্ট হলে প্রতিরক্ষা স্তরের সর্বোত্তম সক্রিয়, শক্তিশালী ও স্থায়ী অনাক্রম্য সাড়ার সম্মুখীন হয়। তৃতীয় প্রতিরক্ষা স্তর সহজাত ও অর্জিত এ দুই ধরনের। সহজাত যা জন্মগতভাবে প্রাপ্ত আর অর্জিত যা ভ্যাক্সিন বা টিকার মাধ্যমে প্রাপ্ত। সুতরাং বলা যায় মানুষের বেঁচে থাকার জন্য ইমিউনতন্ত্রটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে।
HSC Biology 2nd Paper Chapter 10: মানবদেহের প্রতিরক্ষা CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Biology 2nd Paper · Chapter 10: মানবদেহের প্রতিরক্ষা · সৃজনশীল
মানুষের বেঁচে থাকার জন্য উদ্দীপকের তন্ত্রটির ভূমিকা বিশ্লেষণ কর।
উদ্দীপক
উত্তর
উত্তর
উত্তর
উত্তর