শেয়ারFacebookWhatsApp

উদ্দীপকে উল্লিখিত 'A [গণিত] চিত্রটি যে প্রতিরক্ষা স্তর নির্দেশ করে সেই স্তরের বর্ণনা দাও।

উত্তর: উদ্দীপকে উল্লেখিত 'A [গণিত] চিত্রটি হলো পাকস্থলি, এটি প্রথম প্রতিরক্ষা স্তর হিসাবে কাজ করে। কারণ, খাদ্য ও পানির সাথে অনেক ধরনের অণুজীব পাকস্থলিতে এসে জমা হয় এবং পাকস্থলির শক্তিশালী হাইড্রোক্লোরিক এসিড ও প্রোটিওলাইটিক এনজাইমের ক্রিয়ায় সেগুলো। বিনষ্ট হয়। প্রথম প্রতিরক্ষা স্তরের অন্যান্য অংশগুলো হলো- ত্বক: ত্বক দেহে অণুজীব প্রবেশের প্রধান প্রতিবন্ধক হিসেবে কাজ করে। ত্বকীয় ঘাম গ্রন্থি, সিবেসিয়াম গ্রন্থি ও ত্বকে অবস্থিত মিথোজীবী অণুজীব, ব্যাকটেরিয়া ও অন্যান্য সংক্রামক অণুজীবকে প্রতিহত করে। সিলিয়া ও মিউকাস: শ্বাসনালিতে বিদ্যমান সিলিয়া এবং মিউকাস অবিরাম ধূলিকণা ও অণুজীবদের হাঁচি ও কাশির মাধ্যমে বের করে দেয়। লাইসোজাইম এনজাইম: লালা, অশ্রু, মূত্র ও ঘামে বিদ্যমান লাইসোজাইম এনজাইম দেহে আগত অধিকাংশ ক্ষতিকর অণুজীবকে ধ্বংস করে। রক্ততঞ্চন: ক্ষতস্থানে দ্রুত তঞ্চনের মাধ্যমে দেহে অণুজীবের প্রবেশ বাধা প্রাপ্ত হয়।

HSC Biology 2nd Paper Chapter 10: মানবদেহের প্রতিরক্ষা CQ — Prosthuti প্রশ্নব্যাংক

HSC · Biology 2nd Paper · Chapter 10: মানবদেহের প্রতিরক্ষা · সৃজনশীল

উদ্দীপকে উল্লিখিত 'A চিত্রটি যে প্রতিরক্ষা স্তর নির্দেশ করে সেই স্…

Dhaka · 2017

উত্তর

বিভিন্ন কোষ ও তাদের সমন্বয়ে গঠিত যে তন্ত্র দেহকে রোগের আক্রমণ বা রোগ সৃষ্টিকারী জীবাণুর ক্ষতিকর প্রভাব থেকে রক্ষা করে, তাই হলো ইমিউনতন্ত্র।

উত্তর

যে প্রতিরক্ষা জন্মগত না হয়ে দেহে কোনো রোগ জীবাণুর প্রবেশের ফলে বা অন্য কোনো কারণে সৃষ্টি হয়, তাকে অর্জিত প্রতিরক্ষা বলে। প্রাণিদেহে পূর্ববর্তী সংক্রমণ অথবা বাইরের কোনো উৎস থেকে প্রাপ্ত অ্যান্টিবডি সরাসরি দেহে প্রবেশ করিয়ে অর্জিত প্রতিরক্ষা সৃষ্টি করা যায়। এই প্রক্রিয়ায় জীবাণুর দেহে প্রাপ্ত বিশেষ অ্যান্টিজেন ও মানবদেহের লিম্ফোসাইট কোষ জড়িত।

উত্তর

উদ্দীপকে উল্লেখিত 'AA^{\prime} চিত্রটি হলো পাকস্থলি, এটি প্রথম প্রতিরক্ষা স্তর হিসাবে কাজ করে। কারণ, খাদ্য ও পানির সাথে অনেক ধরনের অণুজীব পাকস্থলিতে এসে জমা হয় এবং পাকস্থলির শক্তিশালী হাইড্রোক্লোরিক এসিড ও প্রোটিওলাইটিক এনজাইমের ক্রিয়ায় সেগুলো। বিনষ্ট হয়। প্রথম প্রতিরক্ষা স্তরের অন্যান্য অংশগুলো হলো- ত্বক: ত্বক দেহে অণুজীব প্রবেশের প্রধান প্রতিবন্ধক হিসেবে কাজ করে। ত্বকীয় ঘাম গ্রন্থি, সিবেসিয়াম গ্রন্থি ও ত্বকে অবস্থিত মিথোজীবী অণুজীব, ব্যাকটেরিয়া ও অন্যান্য সংক্রামক অণুজীবকে প্রতিহত করে। সিলিয়া ও মিউকাস: শ্বাসনালিতে বিদ্যমান সিলিয়া এবং মিউকাস অবিরাম ধূলিকণা ও অণুজীবদের হাঁচি ও কাশির মাধ্যমে বের করে দেয়। লাইসোজাইম এনজাইম: লালা, অশ্রু, মূত্র ও ঘামে বিদ্যমান লাইসোজাইম এনজাইম দেহে আগত অধিকাংশ ক্ষতিকর অণুজীবকে ধ্বংস করে। রক্ততঞ্চন: ক্ষতস্থানে দ্রুত তঞ্চনের মাধ্যমে দেহে অণুজীবের প্রবেশ বাধা প্রাপ্ত হয়।

উত্তর

উদ্দীপকের B চিত্রটি হলো অ্যান্টিবডির রেখাচিত্র। অ্যান্টিবডি জীবাণু বা অ্যান্টিজেনকে অকার্যকর করে দেহকে রোগমুক্ত রাখে। অ্যান্টিবডির প্যারাটোপ নামক নির্দিষ্ট অংশ বহিরাগত অ্যান্টিজেন বা জীবাণুর প্লাজমামেমব্রেন এর অ্যান্টিজেনধর্মী যৌগের সাথে রাসায়নিক বিক্রিয়ার মাধ্যমে আবদ্ধ হয়ে জীবাণুকে অকার্যকর করে। নিম্নে অ্যান্টিজেন অকার্যকরের ঘটনা ব্যাখ্যা করা হলো- i. অ্যান্টিবডি একাধিক জীবাণুর অ্যান্টিজেনের সাথে বিক্রিয়া ঘটিয়ে এদেরকে স্তূপকৃত করে। ii. বিক্রিয়ালব্ধ পদার্থ দ্রবীভূত না হয়ে অধঃক্ষিপ্ত হয়। iii. অ্যান্টিবডি অ্যান্টিজেনধর্মী জীবাণুর বিষাক্ত স্থানকে আবৃত করে প্রশমন করে। iv. অনেক সময় অ্যান্টিবডি সরাসরি জীবাণুর ঝিল্লিকে আক্রমণ করে তাকে ছিন্ন বা বিশ্লিষ্ট করে। V. অ্যান্টিবডি জীবাণুর উপরিতলকে আক্রমণ করায় এরা পরিবর্তিত হয়। এই পরিবর্তিত জীবাণুকে রক্তের নিউট্রোফিল ও দেহের অন্যান্য ম্যাক্রোফেজ আগ্রাসনের মাধ্যমে বিনষ্ট করে। একে অপসোনাইজেশন বলে। এভাবেই বিভিন্ন পদ্ধতিতে বিভিন্ন প্রকারের অ্যান্টিবডি ক্ষতিকর অণুজীবের অ্যান্টিজেনের বিরুদ্ধে সক্রিয় হয়ে জীবাণুকে ধ্বংস করে এবং দেহকে রোগমুক্ত রাখে।
HSCBiology 2nd PaperChapter 10: মানবদেহের প্রতিরক্ষা
12টি সম্পর্কিত প্রশ্ন — উত্তর ও ব্যাখ্যা লকড

1.উদ্দীপকে উল্লিখিত চিহ্নের রোগের ক্ষেত্রে কোনটি প্রযোজ্য?

Dhaka · 2016

  • নিরাপদ যৌন মিলনের মাধ্যমে ছড়ায়
  • মশা-মাছির মাধ্যমে ছড়ায়
  • অ্যান্টিজেন-অ্যান্টিবডি ক্রিয়া সংঘটিত হতে বাধা দেয়
  • রক্তের মাধ্যমে ছড়ায় না

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

2.ম্যাক্রোফেজ ও সহজাত মারণ কোষ মানবদেহের- i. প্রথম প্রতিরক্ষা স্তর ii. দ্বিতীয় প্রতিরক্ষা স্তর iii. তৃতীয় প্রতিরক্ষা স্তর নিচের কোনটি সঠিক?

Jessore · 2016

  • i ও ii
  • ii ও iii
  • ii ও iii
  • i, ii ও iii

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

3.ম্যাক্রোফেজের বৈশিষ্ট্য— i. এটি অ্যান্টিজেন উপস্থাপক কোষ ii. এটি ফ্যাগোসাইটোসিস সম্পন্ন করে iii. এটি সাইটোকাইন নিঃসৃত করে নিচের কোনটি সঠিক?

Sylhet · 2016

  • i ও ii
  • i ও iii
  • ii ও iii
  • i, ii ও iii

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

4.γ\gamma (গামা) ইমিউনোগ্লোবিউলিন কোনটি?

Barisal · 2016

  • IgG
  • IgA
  • IgD
  • IgE

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

5.কোন অ্যান্টিবডি গর্ভাবস্থায় অমরা অতিক্রম করে মায়ের অর্জিত প্রতিরক্ষাকে ভ্রূণ দেহে বহন করে?

Sylhet · 2016

  • IgA
  • IgD
  • IgG
  • IgM

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

6.বমি কোন ধরনের অনাক্রম্যতা?

Barisal · 2016

  • বংশগতীয়
  • যান্ত্রিক
  • রস সংশ্লিষ্ট
  • কোষভিত্তিক

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

7.কোন প্রতিরক্ষা স্তরের মাধ্যমে কলোস্ট্রাম (শালদুধ) মায়ের দেহ হতে শিশুর দেহে প্রবেশ করে?

Barisal · 2016

  • প্রাকৃতিক সক্রিয় প্রতিরক্ষা
  • কৃত্রিম সক্রিয় প্রতিরক্ষা
  • প্রাকৃতিক অক্রিয় প্রতিরক্ষা
  • কৃত্রিম অক্রিয় প্রতিরক্ষা

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

8.মানবদেহের দ্বিতীয় প্রতিরক্ষা স্তর কি দ্বারা নিয়ন্ত্রিত হয়?

Dinajpur · 2016

  • রক্ত
  • ত্বক
  • শ্লেষ্মা
  • অ্যান্টিবডি

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

9.পাইরোজেন কী জাতীয় পদার্থ?

Rajshahi · 2016

  • প্রোটিন
  • শর্করা
  • লিপিড
  • ফেনল

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

10.ম্যাক্রোফেজের ক্ষেত্রে নিচের কোনটি সঠিক?

Dhaka · 2016

  • কলায় অবস্থান করে
  • পরিণত নিউট্রোফিল
  • পুঁজ হিসেবে দেহের বাহিরে নিষ্ক্রান্ত হয়
  • সাইটোপ্লাজম বর্ণ নিরপেক্ষ দানাযুক্ত

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

11.কোনটি মানবদেহের প্রথম প্রতিরক্ষা স্তরের অন্তর্গত?

Rajshahi · 2016

  • সেরুমেন
  • ফ্যাগোসাইট
  • ইন্টারফেরন
  • কমপ্লিমেন্ট

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

12.মানুষের প্রথম প্রতিরক্ষা স্তর— i. দেহত্বক ii. পাকস্থলির এসিড iii. নিউট্রোফিল নিচের কোনটি সঠিক?

Rajshahi · 2017

  • i ও ii
  • i ও iii
  • ii ও iii
  • i, ii ও iii

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

আরো প্রশ্ন দেখো

উদ্দীপকে উল্লিখিত চিহ্নের রোগের ক্ষেত্রে কোনটি প্রযোজ্য?ম্যাক্রোফেজ ও সহজাত মারণ কোষ মানবদেহের- i. প্রথম প্রতিরক্ষা স্তর ii. দ্বিতীয় প্ম্যাক্রোফেজের বৈশিষ্ট্য— i. এটি অ্যান্টিজেন উপস্থাপক কোষ ii. এটি ফ্যাগোসাইটোসিস [গণিত] (গামা) ইমিউনোগ্লোবিউলিন কোনটি?কোন অ্যান্টিবডি গর্ভাবস্থায় অমরা অতিক্রম করে মায়ের অর্জিত প্রতিরক্ষাকে ভ্রূণ দবমি কোন ধরনের অনাক্রম্যতা?কোন প্রতিরক্ষা স্তরের মাধ্যমে কলোস্ট্রাম (শালদুধ) মায়ের দেহ হতে শিশুর দেহে প্রবমানবদেহের দ্বিতীয় প্রতিরক্ষা স্তর কি দ্বারা নিয়ন্ত্রিত হয়?পাইরোজেন কী জাতীয় পদার্থ?ম্যাক্রোফেজের ক্ষেত্রে নিচের কোনটি সঠিক?কোনটি মানবদেহের প্রথম প্রতিরক্ষা স্তরের অন্তর্গত?মানুষের প্রথম প্রতিরক্ষা স্তর— i. দেহত্বক ii. পাকস্থলির এসিড iii. নিউট্রোফিল নিচ

আরো হাজারো প্রশ্ন + মডেল টেস্ট

ফ্রি রেজিস্ট্রেশন করো — ফেভারিট, AI টিউটর, লিডারবোর্ড ও অ্যানালিটিক্স আনলক করো।